Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নিজের কোনো বাড়ি নেই, বন্ধুদের বাড়িতে পালা করে রাত কাটান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি

অফবিট

টিবিএস ডেস্ক
21 April, 2022, 08:50 pm
Last modified: 21 April, 2022, 08:53 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

নিজের কোনো বাড়ি নেই, বন্ধুদের বাড়িতে পালা করে রাত কাটান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি

টেড কনফারেন্সেস-এর সাথে এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ কথা জানিয়েছেন মাস্ক। দিনের বেলা কাজে ব্যস্ত থাকলেও রাতে সান ফ্রান্সিসকো’র বে এরিয়াতে বিভিন্ন বন্ধুর বাসাতে রাত্রিযাপন করেন এ ধনকুবের।
টিবিএস ডেস্ক
21 April, 2022, 08:50 pm
Last modified: 21 April, 2022, 08:53 pm
টেড-এর সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ইলন মাস্ক। সেখানেই নিজের বাড়ি না থাকার কথা জানান এ ধনকুবের। ছবি সৌজন্য: টেড/ইউটিউব

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই সবাই একনামে চেনেন ইলন মাস্ককে। তবে সম্প্রতি মাস্ক জানিয়েছেন তার নিজের কোনো বাড়ি নেই, বরং বন্ধুদের বাড়িতে গিয়ে ঘুমান তিনি।

এ সপ্তাহে টেড কনফারেন্সেস-এর সাথে এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ কথা জানিয়েছেন মাস্ক। দিনের বেলা কাজে ব্যস্ত থাকলেও রাতে সান ফ্রান্সিসকো'র বে এরিয়াতে বিভিন্ন বন্ধুর বাসাতে রাত্রিযাপন করেন এ ধনকুবের।

'আপাতত আমার নিজের মালিকানায়া কোনো বাড়ি নেই। আমি বন্ধুদের বাসাতেই রাত কাটাচ্ছি আজকাল,' বলেন মাস্ক। তবে সচরাচর টেক্সাসে বাস করলেও বে এরিয়াতে টেসলা'র বেশিরভাগ কারখানা অবস্থিত বলে যখন ওই এলাকায় যান, তখন বন্ধুদের বাসাতেই পালা করে রাত কাটান মাস্ক।

কয়েকশ বিলিয়ন ডলারে মালিক হলেও নিজের কোনো ইয়ট নেই ও কখনো ছুটি নেন না বলে জানিয়েছেন ইলন মাস্ক।

'আমার ইয়ট নেই, আমি ছুটি নেই না। আমার ব্যক্তিগত খরচ তেমন বেশি না। তবে একটা ব্যতিক্রম হলো আমার একটা ব্যক্তিগত বিমান আছে। কিন্তু ও বিমান ব্যবহার না করলে আমার কাজের ঘণ্টা কমে যাবে।'

ব্লুমবার্গ-এর তথ্য অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫১ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি টুইটার কিনে নেওয়ার জন্য ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক, কিন্তু টুইটার বোর্ড তার প্রস্তাব প্রত্যাখান করেছে।

গত মার্চ মাসে ইলন মাস্কের দীর্ঘদিনের অন-অ্যান্ড-অফ পার্টনার গ্রাইমস ভ্যানিটি ফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, ইলন  মাস্ক 'একজন বিলিয়নিয়ারের মতো জীবনযাপন করেন না'।

'মাঝেমধ্যে তিনি দারিদ্র্যসীমার নিচে বাস করেন। এমনও হয়েছে আমি তাকে বলেছিলাম, আমরা কি এ অনিরাপদ ৪০ হাজার ডলারের বাড়ি ছেড়ে আরেকটু নিরাপদ কোনো বাড়িতে বাস করতে পারি না যেখানে প্রতিবেশিরা আমাদেরকে ভিডিও করতে পারবে না, এবং যেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে?' মন্তব্য করেন গ্রাইমস।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / মাস্ক / বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি / টেসলা / বাড়ি / বন্ধু / ধনকুবের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net