Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
মাত্র দুটি ঘরোয়া উপকরণেই ফুল থাকবে সতেজ!

অফবিট

টিবিএস ডেস্ক
25 March, 2022, 11:45 am
Last modified: 25 March, 2022, 11:51 am

Related News

  • পাপড়ির আড়ালে বিষ: ফুলের মালায় ঢুকে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম
  • ৪০০ টাকার ফুল নিয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে মারধরের শিকার রিকশাচালক
  • বৃষ্টি-খরায় ক্ষতি কাটিয়ে যশোরের ফুল চাষিদের মুখে হাসি, বিজয় দিবস উপলক্ষে ২ কোটি টাকার ফুল বিক্রি
  • চলতি মৌসুমে শতকোটি টাকার ফুল বিক্রির আশা যশোরের চাষীদের
  • সংঘাত-কারফিউয়ে ব্যাপক লোকসানে ফুলচাষী ও ব্যবসায়ীরা

মাত্র দুটি ঘরোয়া উপকরণেই ফুল থাকবে সতেজ!

গাছ থেকে কেটে আনার মাত্র দুয়েকদিনের মধ্যেই মলিন হতে শুরু করে ফুলের সৌন্দর্য। কিন্তু হাতের কাছে নিজের রান্নাঘরে থাকা উপকরণেই দীর্ঘদিন ফুল সতেজ রাখার উপায়ও আছে!
টিবিএস ডেস্ক
25 March, 2022, 11:45 am
Last modified: 25 March, 2022, 11:51 am
ছবি: সংগৃহীত

ফুল আমাদের সবার কাছেই পরম সৌন্দর্য্যের প্রতীক। উপহার পেয়ে হোক কিংবা নিজে কেনার মাধ্যমে, ফুল হাতে পেলেই যেন মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়! অনেকের আবার আছে বাগান করার শখ; সেই বাগান থেকে একগুচ্ছ ফুল তুলে এনে ফুলদানিতে সাজিয়ে রাখতেও পছন্দ করেন কেউ কেউ।

কিন্তু মুশকিল হচ্ছে, ফুল খুবই ক্ষণস্থায়ী! গাছ থেকে কেটে আনার মাত্র দুয়েকদিনের মধ্যেই মলিন হতে শুরু করে এর সৌন্দর্য, পাপড়ি ঝরে পড়তে থাকে। কিন্তু ফুলকে আরও বেশি দিন তাজা রাখার উপায়ও আছে। তার জন্যে প্রয়োজন মাত্র দুটি ঘরোয়া উপকরণ, যা হয়তো হাতের কাছে নিজের রান্নাঘরেই পেয়ে যেতে পারেন! 

ভিনেগার

রান্নার ক্ষেত্রে ভিনেগার খুবই পরিচিত একটি উপকরণ। কিন্তু ভিনেগার আসলে বহু গুণসম্পন্ন। রান্নাবান্না থেকে ধোয়ামোছা, সবটাতেই ভিনেগার ব্যবহার করা যায়। ফুল তাজা রাখার ক্ষেত্রেও রয়েছে এর চমৎকার উপযোগিতা।

ফুলদানিতে পানির সাথে দানাদার চিনি ও ভিনেগার মিশিয়ে তাতে ফুল রাখতে পারেন। এটি পানিতে পিএইচ এর পরিমাণ কমিয়ে আনবে এবং ফুলগুলো বেশি অ্যাসিডিটি পাবে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাক্টেরিয়াই ফুলের সজীবতা নষ্ট করার জন্য দায়ী। কিন্তু ভিনেগার পানিতে ব্যাক্টেরিয়া জন্মাতে বাধা দেবে।

ট্যাপের পানিতে সাধারণত ৭.০ পিএইচ থাকে। কেটে আনা ফুল রাখার পানিতে পিএইচ এর মাত্রা ৩.৫ বা ৪.০ তে নামিয়ে আনা যায়। এক্ষেত্রে হোয়াইট ভিনেগার সবচাইতে বেশি কার্যকরী।

চিনি

শুধুমাত্র ভিনেগার ব্যবহার করলেই ফুলের শতভাগ সজীবতা নিশ্চিত করা যাবে না। ফুল সুন্দর রাখার জন্য পাশাপাশি অন্যান্য টোটকাও অনুসরণ করতে হবে। এক্ষেত্রে দানাদার চিনিও ফুলকে বাড়তি শক্তি দিবে।

শুধু তাই নয়, প্রতিটি উপাদান ব্যবহারের সঠিক পরিমাণ অনুসরণ করতে হবে। অধিকাংশের মতে, পানিতে দুই টেবিল চামচ ভিনেগার এবং এক টেবিল চামচ চিনি ব্যবহার করাই আদর্শ অনুপাত।
ফুল রাখার পাত্রে প্রতিদিন বিশুদ্ধ ও পরিষ্কার পানি ব্যবহার করা এবং নির্দিষ্ট সময় পরপর পানি পাল্টে দেওয়া জরুরি।

এছাড়াও, প্রতিবার তরল সল্যুশনে ডোবানোর আগে ফুলের ডাঁটের নিচে সামান্য অংশ ছেঁটে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ডেইলি এক্সপ্রেস 

Related Topics

টপ নিউজ

ফুল / সজীবতা / ঘরোয়া উপকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • পাপড়ির আড়ালে বিষ: ফুলের মালায় ঢুকে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম
  • ৪০০ টাকার ফুল নিয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে মারধরের শিকার রিকশাচালক
  • বৃষ্টি-খরায় ক্ষতি কাটিয়ে যশোরের ফুল চাষিদের মুখে হাসি, বিজয় দিবস উপলক্ষে ২ কোটি টাকার ফুল বিক্রি
  • চলতি মৌসুমে শতকোটি টাকার ফুল বিক্রির আশা যশোরের চাষীদের
  • সংঘাত-কারফিউয়ে ব্যাপক লোকসানে ফুলচাষী ও ব্যবসায়ীরা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net