Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘সবচেয়ে বড় আলু’ আসলে আলুই নয়!   

অফবিট

টিবিএস ডেস্ক
17 March, 2022, 03:50 pm
Last modified: 17 March, 2022, 04:06 pm

Related News

  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • পুরনো আলুর দাপটে নতুন আলুর দরপতন, লোকসান পিছু ছাড়ছে না কৃষকদের
  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা চলছে: কৃষি উপদেষ্টা
  • বাজারে নতুন আলু উঠলেও দাম চড়া, কেজিতে ২০০ টাকা

‘সবচেয়ে বড় আলু’ আসলে আলুই নয়!   

ডিএনএ টেস্টের ফলাফলে এসেছে, মাটি খুঁড়ে পাওয়া ৮ কেজি ওজনের বস্তুটি আর যাই হোক, আলু নয়! 
টিবিএস ডেস্ক
17 March, 2022, 03:50 pm
Last modified: 17 March, 2022, 04:06 pm

ছবি-সংগৃহীত

নিউজিল্যান্ডের হ্যামিল্টনের কলিন আর ডোনা ক্রেইগ–ব্রাউন দম্পতি গতবছর হইচই ফেলে দিয়েছিলেন। তাদের দাবি ছিল, বিশ্বের সবচেয়ে বড় আলুটি খুঁড়ে পেয়েছেন তারা।

কিন্তু কপাল মন্দ! ডিএনএ টেস্টের ফলাফলে এসেছে, তাদের পাওয়া বস্তুটি আর যাই হোক, আলু নয়! 

২০২১ সালের আগস্ট মাসের একদিনের কথা। কৃষক দম্পতি নিজেদের খামারে মাটি খুঁড়ে সবজি তুলছিলেন। তখনই তারা এক কিম্ভূতকিমাকার বস্তু খুঁজে পান।  

ওয়াশিংটন পোস্টকে কলিন জানান, কদাকার বস্তুটিকে তারা প্রথমে ছত্রাক ভেবেছিলেন। পরে তারা একে আলু হিসেবে ধরে নেন। বড় বড় আরও আলু পাবার আশায় তারা আরও বেশ কিছুক্ষণ খনন চালিয়ে যান সেদিন।

New Zealand couple dig up 'Doug', potentially the world's heaviest potato – video - The Guardian https://t.co/PvvLXyyzT6 pic.twitter.com/xOVS161G6i— Noah Ross (@drnoahross) November 6, 2021

ওজন করার পর দেখা যায়, বস্তুটি ৭ দশমিক ৮ কেজির।

এটি যে আলু, সেটি নিশ্চিত করতে কলিন এর একাংশ চেখেও দেখেন; সোল্লাসে ঘোষণা দেন, "এটি তবে আলুই!"   

বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেতে কলিন আর ডোনা আলুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানোর ব্যবস্থা করেন। এতোদিন এ রেকর্ড ছিল ৪.৯৮ কেজির একটি আলুর দখলে। কিন্তু গিনেস কর্তৃপক্ষ জানায়, তারা খতিয়ে দেখতে চায় এটি আসলেও আলু নাকি।

দুর্ভাগ্যবশত, ডিএনএ টেস্টিং কলিন আর ডোনার সবচেয়ে বড় আলুর স্বীকৃতির স্বপ্নে পানি ঢেলে দিয়েছে।   

এ দম্পতিকে পাঠানো ইমেইলে বলা হয়েছে, "দুঃখজনকভাবে আপনাদের পাঠানো নমুনাটি আলু নয়। বরং কন্দটি লাউয়ের (গোর্ড) প্রজাতির সাথে মেলে। ফলে আপনাদের আবেদনটি আমরা অনুপযুক্ত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।"

হতাশ দম্পতি গিনেস কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এদিকে কন্দটির জন্য গালভরা একটি নামও ঠিক করেছেন তারা- 'ডাগ'! এখনও বাড়িতে কেউ এলেই, বিশেষত ছোট ছোট ছেলেমেয়েরা আগ্রহ নিয়ে বিশাল বপুর ডাগের কথা জানতে চায়।   

 
 

 
  

 

Related Topics

টপ নিউজ

অফবিট / সবচেয়ে বড় আলু / আলু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • পুরনো আলুর দাপটে নতুন আলুর দরপতন, লোকসান পিছু ছাড়ছে না কৃষকদের
  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা চলছে: কৃষি উপদেষ্টা
  • বাজারে নতুন আলু উঠলেও দাম চড়া, কেজিতে ২০০ টাকা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net