Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
লবণ ও জেলাটিন দিয়ে সেলফ-হিলিং ম্যাটেরিয়াল বানালেন গবেষকরা!

অফবিট

টিবিএস ডেস্ক
24 February, 2022, 09:40 pm
Last modified: 24 February, 2022, 09:45 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!

লবণ ও জেলাটিন দিয়ে সেলফ-হিলিং ম্যাটেরিয়াল বানালেন গবেষকরা!

এই নতুন ম্যাটেরিয়াল আগেকার ম্যাটেরিয়ালগুলোর চেয়ে অনেকটাই আলাদা, কেননা স্বনিরাময়ের জন্য জন্য এদেরকে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া ভেতরে কোথাও আঘাত পাওয়ার পর মানুষের হস্তক্ষেপ ছাড়া নিজে নিজেই তারা ক্ষতস্থান শনাক্ত করে, এবং সাময়িকভাবে নিজেদেরকে সারিয়ে তুলে আগের কাজে ফিরে যেতে পারে।  
টিবিএস ডেস্ক
24 February, 2022, 09:40 pm
Last modified: 24 February, 2022, 09:45 pm
বাম হাতে একটি ছুরি ও ডান হাতে ক্যাকটাস ধরে আছে একটি সেলফ-হিলিং সফট রোবটিকস। ছবি: সংগৃহীত

সেলফ-হিলিং ম্যাটেরিয়াল চলতি শতকে বিজ্ঞানীদের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর একটি। নিজে নিজেই আভ্যন্তরীণ সব ক্ষয়ক্ষতি মেরামত করে স্বাভাবিক হতে পারে যেসব উপাদান, তাদের কদর না করে কি উপায় আছে!

তাই বলাই বাহুল্য, সেলফ-হিলিং ম্যাটেরিয়ালের কার্যকারিতা অনেক। তেমনই একটি কার্যকারিতা হলো বাস্তবসম্মত কৃত্রিম হাত ও অন্যান্য সফট রোবটিক অ্যাপ্লিকেশন নির্মাণে এদের ব্যবহার। 

আর এখন শেরো (SHERO) প্রোজেক্টের অংশ হিসেবে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের গবেষকরা কম খরচে লবণ ও জেলাটিন দিয়ে এমন সব ম্যাটেরিয়াল তৈরি করছেন, যারা সফট সেন্সরের সাহায্যে সহজেই টান, তাপমাত্রা ও আর্দ্রতা অনুভব করতে এবং রুম টেম্পারেচারে নিজেদের সারিয়ে তুলতে সক্ষম। 

নতুন এই উদ্ভাবন রোবটিকসে তো বটেই, সম্ভবত অন্য আরও বেশ কয়েকটি খাতেই নিয়ে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। 

সেলফ-হিলিং ম্যাটেরিয়াল 

"রোবটিকসের ভেতর সফট সেন্সর বসানোর মাধ্যমে আমরা তাদের সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করতে পারব। ঠিক যেভাবে আমাদের মাংসপেশিতে পড়া টান আমাদের মস্তিষ্ককে শরীরের অবস্থা সম্পর্কে তথ্য জানতে সাহায্য করে," গবেষণা নিবন্ধের প্রধান লেখক ও ক্যামব্রিজের ডিপার্টমেন্ট অব ইঞ্জিনিয়ারিংয়ের ডেভিড হার্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছেন। 

এই নতুন ম্যাটেরিয়াল আগেকার ম্যাটেরিয়ালগুলোর চেয়ে অনেকটাই আলাদা, কেননা স্বনিরাময়ের জন্য জন্য এদেরকে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া ভেতরে কোথাও আঘাত পাওয়ার পর মানুষের হস্তক্ষেপ ছাড়া নিজে নিজেই তারা ক্ষতস্থান শনাক্ত করে, এবং সাময়িকভাবে নিজেদেরকে সারিয়ে তুলে আগের কাজে ফিরে যেতে পারে।  

খরচ কম, বানানোও সহজ

এই গবেষকরা তাদের কাজে কার্বন ইংকের পরিবর্তে সোডিয়াম ক্লোরাইড (লবণ) সমৃদ্ধ প্রিন্টিং সেন্সর ব্যবহার করেছেন। ফলে ম্যাটেরিয়ালগুলো অনেক কম দামে বানানো সম্ভব হয়েছে, এবং বানানোর প্রক্রিয়াও আগের চেয়ে সহজ হয়ে উঠেছে। 

তাছাড়া শক্তিমত্তা, স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়িত্বের কারণে এই ম্যাটেরিয়ালগুলো বর্তমানে বিদ্যমান অন্য অনেক বিকল্পের চেয়েই ভালো। 

আর সবশেষে, এরা এমন সব উপাদান দিয়ে তৈরি হচ্ছে যেগুলো ফুড-গ্রেড এবং সহজেই খুঁজে পাওয়া সম্ভব।

"সুলভ মূল্য ও সহজলভ্যতার বিচারে এটি আসলেই খুব ভালো একটি সেন্সর," গবেষণার সহ-রচয়িতা ড. টমাস জর্জ-থুরুডেল বলেন। তিনিও কর্মরত ডিপার্টমেন্ট অব ইঞ্জিনিয়ারিংয়ে। 

"আমরা জেলাটিন দিয়ে আস্ত একটি রোবটই বানিয়ে ফেলতে পারব, এবং যখন খুশি সেন্সরগুলোকে প্রিন্ট করাতেও পারব।"

যেহেতু এই ম্যাটেরিয়ালগুলো অন্য অনেক ধরনের ম্যাটেরিয়ালের সঙ্গেই খুব সহজে মিশে যায়, তাই এদেরকে নানা ধরনের রোবটিকসে ব্যবহার করা যায়। বর্তমানে গবেষকরা আর্টিফিশিয়াল স্কিন বা ওয়্যারেবলের মতো সেলফ-হিলিং ম্যাটেরিয়ালগুলোকে আরও কী কী কাজে লাগানো যেতে পারে তা অনুসন্ধান করে চলেছেন। 

  • সূত্র: ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং ডট কম 

Related Topics

টপ নিউজ

রোবট / কৃত্রিম বুদ্ধিমত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net