Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পিজ্জা-আইসক্রিম খেতে ঘরে ঢুকছে ভালুক, ধরতে গিয়ে হয়রান পুলিশ

অফবিট

টিবিএস ডেস্ক
23 February, 2022, 11:00 am
Last modified: 23 February, 2022, 02:33 pm

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা

পিজ্জা-আইসক্রিম খেতে ঘরে ঢুকছে ভালুক, ধরতে গিয়ে হয়রান পুলিশ

মানুষের খাবারে অভ্যস্ত হয়ে পড়ায় ভালুকটির ওজন বেড়ে গেছে। কালো ভালুকের ওজন সাধারণত ১০০-৩০০ পাউন্ড হলেও হ্যাঙ্ক দ্য ট্যাঙ্ক নামের নাদুসনুদুস ভালুকটির ওজন দাঁড়িয়েছে প্রায় ৫০০ পাউন্ড।
টিবিএস ডেস্ক
23 February, 2022, 11:00 am
Last modified: 23 February, 2022, 02:33 pm

প্রায় ৪০টি বাড়িতে হানা দেওয়া এক তস্করকে খুঁজছে ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে এই চোর মানুষ নয়, বিশালদেহী নাদুসনুদুস এক ভালুক। কালো ওই ভালুকটির নাম হ্যাঙ্ক দ্য ট্যাঙ্ক। গত ছয় মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নেভাডা সীমান্তে লেক তাহো অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে এই ভালুক।

হ্যাঙ্কের ওজন প্রায় ৫০০ পাউন্ড বা ২২৭ কেজি, যা স্বাভাবিক আকৃতির যেকোনো ভালুকের চেয়ে অনেক বেশি। খাবারের অভাব না হওয়ায় ভালুকটি এবছর শীতনিদ্রায় যায়নি বলেও ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে ভালুকটিকে ইউথেনেশিয়ার মাধ্যমে যন্ত্রণাহীনভাবে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিতে হবে, কেননা সে মানুষের আশেপাশে থেকে অভ্যস্ত হয়ে উঠেছে।

তবে, বন্যপ্রাণী সংগঠনগুলো হ্যাঙ্ককে নিরাপদে কোনো অভয়ারণ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে।

তালাবদ্ধ ঘরসহ মানুষ বাস করে এমন সব বাড়িতে ঢুকে পড়ছে হ্যাঙ্ক। ক্যালিফোর্নিয়ার মৎস্য ও বন্যপ্রাণী বিভাগের মুখপাত্র পিটার টাইরা জানান, "ভালুকটি নিজের বিশাল শরীর ও শক্তির সাহায্যে বাড়িতে ঢোকা শিখে গেছে। গ্যারেজের দরজা, সামনের দরজা দিয়েও সে ঢুকে পড়ে। জানালা দিয়েও ঢুকতে পারে হ্যাঙ্ক।"

গণমাধ্যম তাকে 'কিং হেনরি' নামেও ডাকছে বলে জানিয়েছে সাউথ লেক তাহো পুলিশ বিভাগ। হ্যাঙ্ক যেন রাজা হেনরির মতোই বিশাল দেহ আর কালো পশমি কোট পরে ঘুরে বেড়াচ্ছে।

ভালুককে কাবু করতে সাধারণত বিন ব্যাগ মিউনিশন, সাইরেন এবং ড্রাই ফায়ারিং পুলিশ টিজার (ভালুক অপছন্দ করে এমন শব্দ তৈরি করে)  ইত্যাদি ব্যবহৃত হয়। কিন্তু এসবের কোনোকিছুই হ্যাঙ্ককে আটকাতে পারেনি।

ভালুক নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন বিয়ার লীগ জানায়, মানুষের খাবারে অভ্যস্ত হয়ে পড়ায় হ্যাঙ্কের ওজন বেড়ে গেছে।

হ্যাঙ্ককে মেরে ফেলার পরিবর্তে নিরাপদে অভয়ারণ্যে পাঠানোর আহ্বান জানিয়েছে তারা।

বিবিসিকে টাইরা বলেন, "অন্যান্য বন্য ভালুকের মতো হ্যাঙ্ক পিঁপড়া লিংবা বেরি ফলের ওপর নির্ভর করছে না। তাহোতে সারাবছরই পিজ্জা, আইসক্রিম কিংবা স্রেফ আবর্জনা ঘাটলেও উচ্চ ক্যালরিযুক্ত প্রচুর খাবার মিলবে। কয়েক ঘণ্টা গাছের গুঁড়ি খুটে খাওয়ার চেয়ে এই খাবারগুলো পাওয়া অনেক সহজ।"

পুলিশ ইতোমধ্যে হ্যাঙ্কের খবর নিয়ে ১৫০টিরও বেশি ফোনকল পেয়েছে। যে বাড়িগুলোতে হ্যাঙ্ক ঢুকেছে তার অনেকগুলোই সে তছনছ করে এসেছে।

স্থানীয় টিম জনসন নামের এক বাসিন্দা সিবিএস নিউজকে বলেন, "আমি ৪০ বছর ধরে এই শহরে থাকছি। আগে কখনো দরজা বন্ধ করে না রাখলেও এখন রাখতে হয়।"

গত শুক্রবার রাতে হ্যাঙ্কের সর্বশেষ হানা দেওয়ার খবর পাওয়া যায়। "আমরা তাদের যত কম খাওয়াব (মানুষের খাবার), এ ধরনের ঘটনা তত কম ঘটবে।"


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ভালুক / হানা / বাঁশ ভাল্লুক / পান্ডা / বন্যপ্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net