Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
মৃত্যুর দুই বছর পরেও চেয়ারে বসা অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার!

অফবিট

টিবিএস ডেস্ক
11 February, 2022, 03:15 pm
Last modified: 11 February, 2022, 03:25 pm

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • যশোরে হুইলচেয়ারে এসে ভোট দিয়েছেন অশীতিপর বৃদ্ধা জরিনা বেগম
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

মৃত্যুর দুই বছর পরেও চেয়ারে বসা অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার!

ইতালির লেক কোমো এলাকায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। সিএনএন সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধার নাম মারিনেল্লা বেরেত্তা।  
টিবিএস ডেস্ক
11 February, 2022, 03:15 pm
Last modified: 11 February, 2022, 03:25 pm
প্রতীকী ছবি।

জনৈক নারীর বাড়ির উপর হেলে পড়া গাছ কাটতে এসে খুব হালকা একটা দুর্গন্ধ পেয়েছিলেন দমকলের কর্মীরা। ভেবেছিলেন আশপাশে কোনো প্রাণী হয়তো মরে পঁচে গিয়েছে। কিন্তু কল্পনাও করতে পারেননি যে বাড়ির ভেতরে এক  ভয়ানক দৃশ্য অপেক্ষা করছে তাদের জন্য!

ঘরের কাছাকাছি আসতেই গন্ধটা আরো তীব্র হয়। কোনোকিছু পঁচে শুকিয়ে গেলে যেমন গন্ধ বেরোয় ঠিক সে রকম। এদিকে বাড়ির মালিকের কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না দমকলকর্মীরা। প্রতিবেশী এক বাড়ির থেকে ফোন পেয়েই তারা সেখানে এসেছিলেন।

দমকল কর্মীদের একজন কৌতূহলবশত সেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই চোখ কপালে ওঠে তার! তিনি দেখেন, ঘরের ভিতরে চেয়ারে বসা একটি কঙ্কাল। ঘটনাটি ইতালির লেক কোমো এলাকার। মৃত ওই বৃদ্ধার নাম মারিনেল্লা বেরেত্তা।

ইতালির লেক কোমো অঞ্চল। ছবি: সংগৃহীত
 
কোমো সিটি হলের প্রেস কর্মকর্তা ফ্রানচেসকা ম্যানফ্রেডি জানান, সোমবার ঘর থেকে উদ্ধার হয় বেরেত্তার কঙ্কাল। সত্তর বছর বয়সী ওই বৃদ্ধা একাই থাকতেন বাড়িতে। কোভিড এবং লকডাউনের কারণে তিনি বাড়ি ছেড়ে খুব কমই বেরোতেন। আত্মীয়স্বজন বলতেও বিশেষ কেউ নেই এই বৃদ্ধার।

মরদেহ দেখার পর প্রাথমিক ভাবে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, বেরেত্তার মৃত্যু হয়েছে আরো দুই বছর আগে। যেহেতু ওই বাড়ির কাছাকাছি তেমন কেউ যেতেন না, ফলে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ টের পাননি।

তবে স্বাভাবিক মৃত্যু হয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সেই উত্তর খুঁজছে পুলিশ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির ফ্যামিলি অ্যান্ড ইকুয়াল অপারচিউনিটিস মন্ত্রণালয়ের মন্ত্রী এলেনা বনেত্তি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "মারিনেল্লা বেরেত্তার ক্ষেত্রে যেটা হয়েছে, এই নিঃসঙ্গতার চরম পরিণতি আমাদের বিবেককে ধাক্কা দেয়। তার দিকে খেয়াল রাখাও সমাজের বাকিদের কর্তব্য ছিল। রাষ্ট্রের নাগরিক হিসেবে একে অপরের পরিবারের দিকে খেয়াল রাখা, খোঁজ়খবর নেয়া উচিত আমাদের। কাউকেই একা ফেলে রাখা উচিত নয়।"

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ইতালি / লেক কোমো / বৃদ্ধা / মৃত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • যশোরে হুইলচেয়ারে এসে ভোট দিয়েছেন অশীতিপর বৃদ্ধা জরিনা বেগম
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net