Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
এলিয়েনের হাতে অপহৃত হয়ে তারই প্রেমে পড়লেন ইউটিউবার! 

অফবিট

টিবিএস ডেস্ক
02 January, 2022, 03:00 pm
Last modified: 02 January, 2022, 03:15 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

এলিয়েনের হাতে অপহৃত হয়ে তারই প্রেমে পড়লেন ইউটিউবার! 

কেটারস নিউজের জন্য এলিয়েনদের একটি স্কেচ এঁকেছেন অ্যাবি, যাতে দেখা যায় এলিয়েনদের মুখ গোল এবং সাপের মতো দৃষ্টি তাদের। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই যে, এলিয়েনদের অদ্ভুত অবয়ব দেখে মোটেও ঘাবড়ে যাননি অ্যাবি। বরং তাদেরই একজনের প্রেমে পড়েছেন তিনি!
টিবিএস ডেস্ক
02 January, 2022, 03:00 pm
Last modified: 02 January, 2022, 03:15 pm

নিজের 'সোলমেট' খুঁজতে শেষ পর্যন্ত আকাশের দিকে তাকাতে হলো লন্ডনের অভিনেত্রী অ্যাবি বেলাকে। ভাবছেন প্রেমের টানে কোনো দূর দেশে উড়ে গিয়েছেন তিনি? না, তা নয়; অ্যাবির প্রেমিক এই মনুষ্য পৃথিবীরই কেউ নন। অভিনেত্রীর দাবি, তিনি এলিয়েনের প্রেমে পড়েছেন! 

মহামারির কবলে পড়ে এবং চারপাশের জিনিসের প্রতি অনাগ্রহ থেকে একঘেয়ে দিন কাটাচ্ছিলেন অ্যাবি। তিনি জানান, এলিয়েন এসে তাকে তুলে নিয়ে যাক বলে অনলাইনে মজা করেছিলেন তিনি।

কিন্তু এর অনেক আগে থেকেই 'হোয়াইট লাইট' বা বিশেষ দ্যুতি লাভের স্বপ্ন ছিল তার। অ্যাবি দাবি করেন, গত বছরের ৩১ মে ঘুমের মধ্যে স্বপ্নে একজনের গলার আওয়াজ শোনেন তিনি। ওই ব্যক্তি তাকে নির্দেশ দেয় একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অপেক্ষা করতে।

আগে কোনোদিন ওই কন্ঠস্বর না শুনলেও অ্যাবি বলেন, তিনি ঠিক বুঝে নিয়েছিলেন ওই কথার মানে কি।

তিনি বলেন, "পরদিন সন্ধ্যায় আমি আমার জানালার পাশে বসে ছিলাম এবং একসময় সোয়া বারোটার দিকে আমি ঘুমিয়ে যাই। ঘুমের ঘোরেই দেখতে পাই একটা ফ্লাইং সসার। জিনিসটা ঠিক কি ছিল বুঝে ওঠার আগেই দেখা যায়, আমি আর আমার বেডরুমে নেই। একটা উজ্জ্বল সবুজ রঙয়ের আলো আমাকে সেই উড়ন্ত বাহনে নিয়ে যায়।

এ ধরনের ঘটনা অন্য কারো জীবনে ঘটলে হয়তো ভড়কে যেতেন যে কেউ। কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে অ্যাবি বলেন, 'আমি হচ্ছি সেই মানুষ যে সারা জীবন অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছে।"

অ্যাবির ভাষ্যে, অপরিচিত সেই উড়ন্ত বাহনের ভেতরে ৫ জন এলিয়েনের দেখা পেয়েছেন তিনি। তারা সবাই ছিল বেশ লম্বা এবং পাতলা-লিকলিকে। কিন্তু তাদের শরীরের আসল রূপ দেখতে পারেননি অ্যাবি।

অ্যাবি বলেন, "আমি তাদেরকে স্পষ্ট দেখতে পাইনি এবং টেলিপ্যাথির মাধ্যমে তারা আমাকে জানায়, আমি এখনও তাদের আসল রূপ দেখার জন্য প্রস্তুত নই। কিন্তু আমি যতদূর দেখেছি, তাদের মধ্যে সবুজ দ্যুতি আছে এবং অনেকটা মানুষের মতো ভ্রু সহ বড়-কালো চোখও আছে।

কেটারস নিউজের জন্য এলিয়েনদের একটি স্কেচ এঁকেছেন অ্যাবি, যাতে দেখা যায় এলিয়েনদের মুখ গোল এবং সাপের মতো দৃষ্টি তাদের।

কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই যে, এলিয়েনদের অদ্ভুত অবয়ব দেখে মোটেও ঘাবড়ে যাননি অ্যাবি। বরং তাদেরই একজনের প্রেমে পড়েছেন তিনি!

নকল এলিয়েনের সাথে ছবির পোজে অ্যাবি বেলা।

"এলিয়েনদের একজন আমার সাথে যোগাযোগ করেছিল। আমি তার নাম জানিনা, কিন্তু তবুও আমি তার প্রেমে পড়েছি", আবেগাপ্লুত ভঙ্গীতে বলেন অ্যাবি।

তবে এলিয়েনের সাথে প্রেম তো চাট্টিখানি কথা নয়! নানা রকম ঝামেলার মধ্যে দিয়েই যেতে হয়েছে এই জুটিকে। যেমন, এলিয়েন অ্যাবিকে জানায় যে মানুষের সাথে প্রেম করা তাদের জগতে নিষিদ্ধ। যদিও সে এই নিয়ম ভাঙতে প্রস্তুত ছিল, কিন্তু অ্যাবি তখন নিশ্চিত হতে পারছিলেন না যে তিনি সত্যিই পৃথিবী ছেড়ে নতুন কোনো গ্রহে যেতে চান কিনা।

এলিয়েনদের সাথে গেলেই চিরদিনের জন্য আটকা পরে যাবেন এই ভয়েই রাজি হননি অ্যাবি বেলা। তাই ২০ মিনিট পরেই সেই ফ্লাইং সসার ত্যাগ করেন তিনি। ফিরে এসে এলিয়েন ও পৃথিবীর মাঝে টানাপোড়েনে পরে যান অভিনেত্রী। কিন্তু তার দাবি, এলিয়েনরা মানুষের চাইতে বেশি যত্নশীল। অন্যদিকে পৃথিবীর পুরুষদের মধ্যে মিথ্যা ও ভন্ডামিতে ভরা।

অনেকেই অ্যাবির এই গল্পকে গাজাখুরি ধরে নিলেও, তিনি একাই এলিয়েন ভক্তদের দলে নন। বরং মহামারিকালে উড়ন্ত ফ্লাইং সসারের দেখা পাওয়ার আরও অনেক গল্প পাখা মেলেছে।

তাই এখনও এলিয়েন প্রেমিকের সাথে মিলনের আশা ছেড়ে দেননি অ্যাবি বেলা। তার প্রত্যাশা, একদিন ইন্টারস্পেসিস ডেটিং এর পথিকৃত হতে পারবেন তিনি।

সূত্র: অল দ্যাট ইন্টারেস্টিং

  

Related Topics

টপ নিউজ

এলিয়েন / প্রেম / লন্ডন / অভিনেত্রী / ইউটিউবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net