Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বেজোসের ব্লু অরিজিনের ফ্লাইটে চেপে মহাকাশভ্রমণে প্রথম মার্কিন নভোচারীর মেয়ে

অফবিট

টিবিএস ডেস্ক
12 December, 2021, 12:40 pm
Last modified: 12 December, 2021, 12:40 pm

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • প্রথমবারের মতো হুইলচেয়ারে বসে মহাকাশ ঘুরে এলেন জার্মানির প্রকৌশলী
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার
  • মঙ্গল অভিযানে নভোচারীদের চিকিৎসা দিতে এআই চিকিৎসা সেবা চালু করবে গুগল-নাসা

বেজোসের ব্লু অরিজিনের ফ্লাইটে চেপে মহাকাশভ্রমণে প্রথম মার্কিন নভোচারীর মেয়ে

সাবেক এনএফএল তারকা ও গুড মর্নিং আমেরিকার উপস্থাপক মাইকেল স্ট্রাহানও ছিলেন ব্লু অরিজিনের শনিবারের ফ্লাইটে। তাদের সঙ্গে ছিলেন আরও চারজন পেয়িং কাস্টমার।
টিবিএস ডেস্ক
12 December, 2021, 12:40 pm
Last modified: 12 December, 2021, 12:40 pm
ছবি: বিবিসি

প্রথম মার্কিন মহাকাশচারী অ্যালান শেপার্ডের (১৯২৩-১৯৯৮) মহাকাশ গমনের প্রায় ৬০ বছর পর, তার মেয়ে লরা শেপার্ড চার্চলিও সম্প্রতি গিয়েছিলেন মহাকাশ ভ্রমণে।

৭৪ বছর বয়সী শেপার্ড চার্চলি, জেফ বেজোসের ব্লু অরিজিন স্পেস কোম্পানির বাণিজ্যিক মহাকাশযানে চেপে পাড়ি দিয়েছিলেন মহাকাশে। তিনি একা নন, আরও ৫ জন ছিলেন তার সফরসঙ্গী। সাব-অরবিটাল ফ্লাইটে যাত্রীরা সংক্ষিপ্তভাবে 'জিরো-গ্র্যাভেটি' বা শূন্য মাধ্যাকর্ষণ অনুভব করতে সক্ষম হয়েছিলেন।

চলতি বছরে এটি ছিল ব্লু অরিজিন কোম্পানি পরিচালিত তৃতীয় ফ্লাইট। 

শেপার্ড চার্চলির বাবা অ্যালান শেপার্ড ১৯৬১ সালের ৫ মে প্রথম আমেরিকান হিসেবে পাড়ি দিয়েছিলেন মহাকাশে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উড়ে গিয়েছিল তার মার্কারি ফ্লাইটটি। 

সাবেক এনএফএল তারকা ও গুড মর্নিং আমেরিকার উপস্থাপক মাইকেল স্ট্রাহানও ছিলেন ব্লু অরিজিনের শনিবারের ফ্লাইটের যাত্রী। তাদের সঙ্গে ছিলেন আরও চারজন পেয়িং কাস্টমার।

এই ফ্লাইটের মাধ্যমে প্রথমবারের মতো ব্লু অরিজিনের 'নিউ শেপার্ড' রকেটের সমস্ত আসন, অর্থাৎ ছয়টি আসনই পূরণ হয়েছে। ফ্লাইটির নামকরণও করা হয়েছে মহাকাশচারীর নামেই।

প্রচণ্ড বাতাসের কারণে দুই দিন বিলম্বিত হওয়ার পর, অবশেষে ফ্লাইটটি টেক্সাসের ভ্যান হর্ন শহর থেকে ছেড়ে যায়। ব্লু অরিজিনের আগের রকেটগুলোর পথ অনুসরণ করেই টেক্সাসের মরুভূমিতে অবতরণ করে নিউ শেপার্ড। এরপর জেফ বেজোস পর্যটকদের অভ্যর্থনা জানান। 

১০ মিনিটের বেশি সময় ধরে প্রায় ৬২ মাইল (১০০ কিলোমিটার) উচ্চতায় পৌঁছায় ফ্লাইটিটি। এটি অ্যালান শেপার্ডের ফ্লাইটের চেয়ে ৫ মিনিট কম সময় স্থায়ী হয়েছিল মহাকাশে। 

শেপার্ড চার্চলি নিজের বাবাকে স্মরণ করে বলেন, "আমি আবতরণের সময় বাবার কথা ভাবছিলাম; আমি যা উপভোগ করেছি তার কিছুই তিনি উপভোগ করতে পারেননি। কারণ তিনি কাজ করছিলেন। তাকে এ সবকিছু নিজেকেই করতে হয়েছিল। কিন্তু আমি মহাকাশে গিয়েছি শুধু ভ্রমণের জন্য।"

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

মহাকাশ ভ্রমণ / নভোচারী / অ্যালান শেপার্ড / জেফ বেজস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • প্রথমবারের মতো হুইলচেয়ারে বসে মহাকাশ ঘুরে এলেন জার্মানির প্রকৌশলী
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার
  • মঙ্গল অভিযানে নভোচারীদের চিকিৎসা দিতে এআই চিকিৎসা সেবা চালু করবে গুগল-নাসা

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net