Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
প্রতি রাতে ঘর গুছিয়ে দিচ্ছে ইঁদুর!

অফবিট

বিবিসি
08 January, 2024, 07:35 pm
Last modified: 25 April, 2024, 08:28 pm

Related News

  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • ‘তিয়ানগাং’ মহাকাশ স্টেশনে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী, সঙ্গে ৪টি কালো ইঁদুর
  • যে দ্বীপ ছিল শুধুই ইঁদুরের দখলে, হারিয়ে গিয়েছিল প্রাণিকুল—সেখানেই যেভাবে ফিরে এলো প্রাণের কোলাহল
  • 'উলি মাইস' তৈরির মাধ্যমে বরফ যুগের ম্যামথ পুনরুজ্জীবনের পথে বিজ্ঞানীরা
  • এককোষী জীবের জিন ব্যবহার করে ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা

প্রতি রাতে ঘর গুছিয়ে দিচ্ছে ইঁদুর!

বিবিসি
08 January, 2024, 07:35 pm
Last modified: 25 April, 2024, 08:28 pm
ছবি: স্ক্রিনশট থেকে নেওয়া

অবসরপ্রাপ্ত পোস্টম্যান রডনি হলব্রুক নিজে সৌখিন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার হলেও, এমন কিছু কখনো তাকে ভিডিও করতে হবে তা তার চিন্তারও অতীত ছিল।

অবশেষে তার সঙ্গে ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য ঘটনার ভিডিও প্রকাশ করেছেন মি. হলব্রুক। আর এই ভিডিও দেখে তাজ্জব পুরো নেট দুনিয়া।

হলব্রুকের করা ভিডিওতে দেখা যায়, একটি বড়সড় ইঁদুর তার মুখে করে টেনে টেনে একটি টেবিলের উপরের সব জিনিসপত্র একটি বাক্সে নিয়ে গুছিয়ে রাখছে।

হলব্রুকের সন্দেহের সূত্রপাত হয় যখন আগের রাতের অগোছালো জিনিসগুলো পরেরদিন রহস্যজনকভাবে ঠিক জায়গায় রাখা দেখেন। এতে রীতিমতো অবাক হয়ে যান তিনি।

এরপরই তিনি তার ওয়ার্কবেঞ্চে একটি নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে রাখেন। আর এতেই ধরা পড়ে এই আশ্চর্য দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, একটি ইঁদুর কাপড় শুকানোর ক্লিপ, বোতলের কর্ক, বাদাম ও বোল্টগুলো তুলে একটি বক্সের ভেতর রাখছে।

এরপর থেকে তিনি এই ইঁদুরটির ডাকনাম দিয়েছেন ওয়েলশ টিডি মাউস।

ওয়েলসের পাউইসের বিলথ ওয়েলসের বাসিন্দা ৭৫ বছর বয়সী এই ব্যক্তি জানান, দুই মাস ধরে ইঁদুরটি এভাবে তার ঘর পরিষ্কার করছে।

তিনি বলেন, ''প্রথমে আমি লক্ষ্য করলাম পাখিদের জন্য আমি যেসব খাবার রেখেছিলাম, তা পুরনো জুতার মধ্যে রাখা।''

তিনি আরও বলেন, '১০০ বারের মধ্যে ৯৯ বারই ইঁদুরটি সারারাত ধরে ঘর পরিষ্কার করে।''

রডনি হলব্রুক বলেন, ''এটা সত্যিই অবিশ্বাস্য যে ইঁদুরটি সব জিনিস তার যথাস্থানে নিয়ে রাখছে। আমার মনে হয় কাজটি সে খুব উপভোগ করছে।''

তিনি মনে করেন, ইঁদুরটি বাদাম লুকানোর জন্য জিনিসগুলো জড়ো করছে, আর কাজটি উল্টো তার নিজের কাজে লাগছে।

মি. হলব্রক বলেন, ''এখন আর আমার ঘর পরিষ্কার করা লাগে না। আমি আমার জিনিসপত্র বাক্সের বাইরে রাখি, সকালের মধ্যে এগুলোকে ঠিক জায়গায় রেখে দেয় সে (ইঁদুরটি)।''

এই ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার বলেন, ''কোনো কিছুতেই ইঁদুরটির সমস্যা হয়না। এমনকি সে মুখে করে তার বয়ে এনে বক্সের মধ্যে রাখে।''

হলব্রুক বলেন, ''আমি বিষয়টি নিয়ে কিছুটা এক্সপেরিমেন্টও করেছি। সব ধরনের জিনিস বহন করতে পারে কি না তা যাচাই করতে আমি ডেস্কে বিভিন্ন জিনিস রেখে দিতাম।''

তিনি জানান, এর আগেও তিনি ঘর গোছানো ইঁদুর দেখেছেন।

২০১৯ সালে ব্রিস্টলে থাকার সময় তার বন্ধু তার কাছে একটি নাইট ক্যামেরা ঠিক করার জন্য আনে। এরপর তিনি তার বন্ধুর বাসায় একটি ক্যামেরা রাখেন। তাতে রেকর্ড হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ইঁদুর তার বন্ধুর টেবিলে রাখা নাইট ক্যামেরা এবং অন্যান্য জিনিস একটি বক্সে নিয়ে রাখছে।

তিনি বলেন, ''এই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং সারা বিশ্বের মানুষ তা দেখেছিল।''

মি. হলব্রুক বলেন, ''তাই আমি বিশ্বাস করতে পারছি না বিল্ট ওয়েলসেও আমি কয়েক বছর পরে একই জিনিস ঘটতে দেখছি।''


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ইঁদুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • ‘তিয়ানগাং’ মহাকাশ স্টেশনে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী, সঙ্গে ৪টি কালো ইঁদুর
  • যে দ্বীপ ছিল শুধুই ইঁদুরের দখলে, হারিয়ে গিয়েছিল প্রাণিকুল—সেখানেই যেভাবে ফিরে এলো প্রাণের কোলাহল
  • 'উলি মাইস' তৈরির মাধ্যমে বরফ যুগের ম্যামথ পুনরুজ্জীবনের পথে বিজ্ঞানীরা
  • এককোষী জীবের জিন ব্যবহার করে ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net