Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
বিমানের আসনে তিন ঘণ্টা আটকে ছিলেন এই যাত্রী, উত্তোলক যন্ত্রের সাহায্যে উদ্ধার!

অফবিট

টিবিএস ডেস্ক
01 August, 2023, 05:20 pm
Last modified: 01 August, 2023, 05:23 pm

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে

বিমানের আসনে তিন ঘণ্টা আটকে ছিলেন এই যাত্রী, উত্তোলক যন্ত্রের সাহায্যে উদ্ধার!

কেবিন ক্রুরা ওই যাত্রীকে বের করার এবং তাকে শান্ত রাখার চেষ্টা করেন। কিন্তু তারাও তাকে সিট থেকে সরাতে পারেননি। এরপর তারা জরুরি সার্ভিসকে কল দেন।
টিবিএস ডেস্ক
01 August, 2023, 05:20 pm
Last modified: 01 August, 2023, 05:23 pm
ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে প্রথম শ্রেণীর কেবিন। ছবি: ইনসাইডার

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের প্রথম শ্রেণীর আসনে প্লাস-সাইজের একজন যাত্রী তিন ঘণ্টা আটকে ছিলেন। শনিবার সকালে নাইজেরিয়া থেকে বিমানটি যুক্তরাজ্যে অবতরণের পর এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম দ্য সানের বরাত দিয়ে জানিয়েছে ইনসাইডার।

সংমাধ্যমটি আরও জানিয়েছে, নাইজেরিয়ার লাগোসে মুরতালা মুহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাতে সাড়ে ছয় ঘণ্টার ফ্লাইটে ছিলেন ওই যাত্রী। কিন্তু বিমানটি অবতরণের পর তিনি নিজের আসন থেকে উঠতে পারছিলেন না। তিনি 'ওয়ানএ' সিটে ছিলেন, যে আসনের চাহিদা কিনা অনেক বেশি। সাধারণত এক্সিকিউটিভ ক্লাব গোল্ড কার্ড যাদের আছে, তাদের জন্যই এই আসন সংরক্ষিত থাকে বলে জানিয়েছে দ্য সান। 

এরপর কেবিন ক্রুরা ওই যাত্রীকে বের করার এবং তাকে শান্ত রাখার চেষ্টা করেন। কিন্তু তারাও তাকে সিট থেকে সরাতে পারেননি।

এরপর তারা জরুরি সার্ভিসকে কল দেন, সাথে ইঞ্জিনিয়ারিং প্ল্যানও জানিয়ে নোট পাঠান। নোটে লেখা ছিল: একজন স্বাস্থ্যবান যাত্রী 'ওয়ানএ'র সিটে আটকে গেছেন। এই স্যুইটের দরজা খুলে ফেলে, তাকে সেখান দিয়ে বের করার পরিকল্পনা করছি আমরা, এর জন্য তাকে উত্তোলক যন্ত্রের সাহায্যে সিট থেকে উঠাতে হবে।"  

শেষ পর্যন্ত স্যুইটের দরজা খুলে ফেলতে হয়েছিল এবং উত্তোলন যন্ত্র দিয়েই তাকে বের করতে হয়েছে বলে জানিয়েছে দ্য সান।

ট্রাভেল ওয়েবসাইট বিজনেস ক্লাস এক্সপার্ট জানায়, ব্রিটিশ এয়ারওয়েজের প্রথম শ্রেণীর আসনগুলো প্রায় দুই ফুট চওড়া।

যদিও এ বিষয়ে জানতে চাইলে ইনসাইডার'কে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি ব্রিটিশ এয়ারওয়েজ।

গত মাসে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্লাস-সাইজের যাত্রীরা ইউএস এয়ারলাইনের সমালোচনা করেছেন কারণ তাদের বিমানের আসনগুলো চাপা এবং তাদের নিয়ম অনুযায়ী, প্লাস সাইজের যাত্রীরা একটি বাড়তি আসনের ভাড়া দিয়ে ভ্রমণ করবেন।  

Related Topics

টপ নিউজ

ব্রিটিশ এয়ারওয়েজ / বিমান / প্লাস সাইজ / যাত্রী / আটকা পড়া পর্যটক / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net