Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
'বিরক্তিকর অ্যালার্ম' শুনে ফ্রিজার বন্ধ করে ২০ বছরের গবেষণা নষ্ট করে দিলেন পরিচ্ছন্নতাকর্মী! 

অফবিট

সিএনএন
28 June, 2023, 02:25 pm
Last modified: 29 June, 2023, 02:10 am

Related News

  • ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা

'বিরক্তিকর অ্যালার্ম' শুনে ফ্রিজার বন্ধ করে ২০ বছরের গবেষণা নষ্ট করে দিলেন পরিচ্ছন্নতাকর্মী! 

গবেষণা নষ্ট হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ এবং আইনি খরচা দাবি করেছে ডেইগল ক্লিনিং সিস্টেমস এর কাছে।
সিএনএন
28 June, 2023, 02:25 pm
Last modified: 29 June, 2023, 02:10 am
গবেষণা ধ্বংস হওয়ায় ঐ পরিচ্ছন্নতাকর্মীর নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করেছে রেনসেলিয়ার পলিটেকনিক ইনস্টিটিউট। ছবি: জেরেমি গ্রাহাম/অ্যালামি স্টক ফটো

বেশ কয়েকবার 'বিরক্তিকর অ্যালার্ম' শুনে ফ্রিজার বন্ধ করে দিয়ে নিউইয়র্কের রেনসেলিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ২০ বছরের গবেষণা নষ্ট করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন পরিচ্ছন্নতাকর্মী। ওই পরিচ্ছন্নতাকর্মীর নিয়োগকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় এমনটা বলা হয়েছে।

তবে এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়নি। তিনি ডেইগল ক্লিনিং সিস্টেমস ইনক. এর সঙ্গে চুক্তিবদ্ধ একজন কন্ট্রাক্টর ছিলেন এবং ২০২০ সালে কয়েক মাস তিনি যুক্তরাষ্ট্রের অ্যালাবামার ট্রয় শহরের বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়টিতে কাজ করেছিলেন।

গবেষণা নষ্ট হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ এবং আইনি খরচা দাবি করেছে ডেইগল ক্লিনিং সিস্টেমস এর কাছে।

জানা গেছে, তাদের ল্যাবের ফ্রিজারে সেল কালচার ও স্যাম্পল ইত্যাদিসহ ২০ বছরের অধিক সময় ধরে গবেষণা সংরক্ষিত ছিল। দায়ের করা মামলায় বলা হয়েছে যে 'তিন ডিগ্রির চাইতে সামান্যও তাপমাত্রা ওঠানামা করলেই মারাত্মক ক্ষতি হবে'।

কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে না যে, ওই পরিচ্ছন্নতাকর্মী এখানে অপরাধী। বরং তারা ডেইগল ক্লিনিং সিস্টেমস'কে দায়ী করেছে তাকে যথাযথভাবে প্রশিক্ষণ না দেওয়ায় ও সুপারভাইজ না করায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, "বিবাদীর অসতর্কতা, জ্ঞানের অভাব, তদারকি না করা এবং কর্মীকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হওয়ায় আমাদের ল্যাবে এ ধরনের বিপর্যয় ঘটে গেছে এবং গবেষণা নষ্ট হয়েছে।" সংবাদমাধ্যম সিএনএন এ বিষয়ে ডেইগল ক্লিনিং সিস্টেমস এর অ্যাটর্নিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

এদিকে রেনসেলিয়ার পলিটেকনিক-এর হয়ে কাজ করা অ্যাটর্নি মাইকেল গিনসবার্গ বলেন, "আমাদের মনে হয় না ক্লিনিং কোম্পানি ইচ্ছা করে কোনো খারাপ কাজ করেছে। এটা আসলে একজন ব্যক্তির ভুলের জন্য হয়েছে। কিন্তু তবুও এই মামলায় কোম্পানিকেই দায়ী করা হয়েছে কারণ তারা ভালোভাবে ওই কর্মীকে প্রশিক্ষণ দিতে ব্যর্থ হয়েছে। একজন ক্লিনারকে প্রশিক্ষণ দেওয়ার সময়ই শেখানো উচিত যে ইলেক্ট্রিক্যাল কোনো সমস্যায় যেন সে হাত না দেয়।"

মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, সেল কালচার এবং নমুনাগুলো মাইনাস আশি ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং তিন ডিগ্রির চেয়ে সামান্যও তাপমাত্রা ওঠানামা করলেও এগুলো নষ্ট হয়ে যাবে। তাই তাপমাত্রা মাইনাস ৭৮ ডিগ্রিতে আনলে বা ৮২ ডিগ্রিতে নিয়ে গেলেও অ্যালার্ম বেজে উঠবে।

বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং বারুক 'সিক্সটি সেন্টার ফর বায়োকেমিক্যাল সোলার এনার্জি রিসার্চ-এর পরিচালক কে ভি লক্ষ্মী এই গবেষণা প্রকল্পটি দেখাশোনা করেছেন। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তিনিই লক্ষ্য করেন যে অ্যালার্ম বেজে উঠেছে কারণ ফ্রিজারের তাপমাত্রা মাইনাস ৭৮ ডিগ্রিতে চলে এসেছে। কিন্তু এই অ্যালার্ম সত্ত্বেও লক্ষ্মী এবং তার টিম সিদ্ধান্ত নেন যে, জরুরি ভিত্তিতে মেরামত করার আগপর্যন্ত এই তাপমাত্রায়ও নমুনাগুলো ভালো থাকবে।

লক্ষ্মী যখন ফ্রিজারটির প্রস্তুতকারকের অপেক্ষায় ছিলেন যে তিনি এসে মেরামত করবেন, তখন তার টিম ফ্রিজারের আউটলেট ও সকেটের পাশে একটি সেফটি লক বক্স লাগিয়ে দিয়েছিলেন। আর ফ্রিজারের মধ্যেও একটি সতর্কবার্তা লাগিয়ে দেওয়া হয়েছিল।

সেই বার্তায় লেখা ছিল যে, "এই ফ্রিজারটিতে শব্দ হচ্ছে কারণ এটার মেরামতের কাজ চলছে। প্লাগ খুলে ফেলবেন না বা এটা সরাবেন না। এই ফ্রিজার পরিষ্কার করার কোনো দরকার নেই। আপনি যদি শব্দ বন্ধ করতে চান তাহলে ৫-১০ সেকেন্ডের জন্য অ্যালার্ম/টেস্ট মিউট বাটন চেপে ধরতে পারেন।"

কিন্তু ১৭ সেপ্টেম্বর ওই পরিচ্ছন্নতাকর্মী যখন অ্যালার্মের শব্দ শুনলেনে, তার ভাষায় 'বিরক্তিকর শব্দ'; তখন তিনি নিজেই এগিয়ে গেলেন শব্দ বন্ধ করতে। ফ্রিজারে বিদ্যুৎ সরবরাহ করছিল যে সার্কিট ব্রেকারটি, সেটি তিনি উল্টে দেন এবং ভুলে 'অন' থেকে 'অফ' করে দেন। এরপর ফ্রিজারের তাপমাত্রা মাইনাস ৩২ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে... এমনটাই বলা হয়েছে মামলাতে।

পরদিন গবেষণা শিক্ষার্থীরা এসে দেখে যে ফ্রিজারটি সুইচড অফ করা এবং "সংরক্ষণের বদলে বেশিরভাগ সেল কালচারই ধ্বংস হয়ে গেছে, এর ফলে ২০ বছরেরও বেশি গবেষণা নষ্ট হয়েছে।" 

Related Topics

টপ নিউজ

গবেষণা / নষ্ট করা / পরিচ্ছন্নতা কর্মী / রেফ্রিজারেটর / অ্যালার্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net