Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
স্ব-প্রজননের মাধ্যমে প্রথম গর্ভবতী চিড়িয়াখানার একটি কুমির 

অফবিট

বিবিসি
08 June, 2023, 03:15 pm
Last modified: 08 June, 2023, 05:43 pm

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • প্রজাপতির ঝাঁক যেভাবে বাঁচিয়ে তুললো কোস্টারিকার আস্ত রেইনফরেস্টকে
  • মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহী ফের খাঁচাবন্দি
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

স্ব-প্রজননের মাধ্যমে প্রথম গর্ভবতী চিড়িয়াখানার একটি কুমির 

পাখি, মাছ ও আরও কিছু সরীসৃপ প্রজাতির মধ্যে তথাকথিত ‘ভার্জিন বার্থ’ বা ‘কুমারি জন্ম’র কথা শোনা গেলেও, কুমিরের মধ্যে তা এর আগে কখনো দেখা যায়নি।
বিবিসি
08 June, 2023, 03:15 pm
Last modified: 08 June, 2023, 05:43 pm
কুমিরটি একটি ভ্রুণ উৎপাদন করেছে যেটির সাথে তার জিনগত মিল রয়েছে ৯৯.৯ শতাংশ। ছবি: জো ওয়াসিলেভস্কি/বিবিসি

কোস্টারিকার একটি চিড়িয়াখানায় সঙ্গী ছাড়াই একটি কুমিরের গর্ভবতী হওয়ার ঘটনা শনাক্ত করা হয়েছে। কুমিরটি একটি ভ্রুণ উৎপাদন করেছে যেটির সাথে তার জিনগত মিল রয়েছে ৯৯.৯ শতাংশ।

পাখি, মাছ ও আরও কিছু সরীসৃপ প্রজাতির মধ্যে তথাকথিত 'ভার্জিন বার্থ' বা 'কুমারি জন্ম'র কথা শোনা গেলেও, কুমিরের মধ্যে তা এর আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, এ বৈশিষ্ট্যটি একটি বিবর্তনীয় পূর্বপুরুষ থেকে আসতে পারে; সেই হিসেবে ডায়নোসররাও হয়তো স্ব-প্রজননে সক্ষম হয়ে থাকতে পারে।

গবেষণাটি রয়্যাল সোসাইটির জার্নাল বায়োলজি লেটারস-এ প্রকাশিত হয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে কোস্টারিকার পার্ক রেপ্টালিনিয়ায় ১৮ বছর বয়সী মেয়ে আমেরিকান ক্রোকোডাইলটি ডিম পাড়ে। ভেতরের ভ্রুণ সম্পূর্ণরূপে গঠিত হলেও, সেটি মৃতজাত হওয়ায় ডিম ফোটেনি।

যে কুমিরটি এই ডিম পেড়েছে সেটিকে দুই বছর বয়সে পার্ক রেপ্টালিনিয়ায় নিয়ে আসা হয় এবং সবসময়ই বাকি কুমিরদের থেকে আলাদা রাখা হতো তাকে। সে কারণেই পার্কের বৈজ্ঞানিক দল ভার্জিনিয়া টেক-এ কর্মরত ড. ওয়ারেন বুথের সঙ্গে যোগাযোগ করে। ড. বুথ ১১ বছর ধরে 'ভার্জিন বার্থ' বা কুমারী জন্ম নিয়ে কাজ করছেন, যেটিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় 'পারথেনোজেনেসিস'।

ড. বুথ সেই ভ্রুণ বিশ্লেষণ করে দেখেন যে মা কুমিরের সঙ্গে এটির জিনগত মিল ৯৯.৯ শতাংশেরও বেশি- যা নিশ্চিত করে যে এর কোনো বাবা নেই।

তবে ড. বুথ বিবিসি নিউজকে বলেন, এই আবিষ্কারে তিনি খুব একটা অবাক হননি। "আমরা হাঙ্গর, পাখি, সাপ ও টিকটিকির মধ্যে এই ঘটনা দেখেছি এবং এটা খুবই পরিচিত ঘটনা বলা চলে।"

তিনি আরও বলেন, "এতদিন যাবত কুমিরের মধ্যে পারথেনোজেনেসিস অলক্ষিত থাকার কারণ হলো লোকেরা এগুলোর উদাহরণ খুঁজছে না। মানুষ সাপ পুষতে শুরু করার পর থেকে পারথেনোজেনেসিস বেড়ে যায়। কিন্তু সচরাচর লোকে কুমির পুষে না।"

এ বিষয়ে একটি তত্ত্ব হলো, পারথেনোজেনেসিস-এ সক্ষক প্রাণীদের মধ্যে এটা তখনই ঘটে, যখন তাদের সংখ্যা হ্রাস পায় এবং বিলুপ্তির দ্বারপ্রান্তে থাকে। সেই হিসেবে ডাইনোসরের কিছু প্রজাতির মধ্যেও এটা ঘটতে পারে যখন পরিবেশগত কারণে তাদের সংখ্যা হ্রাস পেয়েছিল, বিবিসি নিউজকে বলেন ড. বুথ।

তিনি আরও বলেন, "বিভিন্ন প্রজাতির মধ্যে পারথেনোজেনেসিস একইভাবে ঘটা থেকে ধারণা করা যায় যে, এটি খুবই প্রাচীন একটি বৈশিষ্ট্য যা যুগে যুগে বংশগতভাবে প্রাণীদের মধ্যে চলে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে এটাও বলা যায় যে, ডাইনোসররাও হয়তো এই একই পদ্ধতিতে প্রজনন ঘটিয়ে থাকতে পারে।  

Related Topics

টপ নিউজ

কুমির / চিড়িয়াখানা / কোস্টারিকা / স্ব-প্রজনন / প্রজনন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • প্রজাপতির ঝাঁক যেভাবে বাঁচিয়ে তুললো কোস্টারিকার আস্ত রেইনফরেস্টকে
  • মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহী ফের খাঁচাবন্দি
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net