Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
টিনেজারদের ব্রেকআপের কষ্ট কাটিয়ে উঠতে ৪ মিলিয়ন ডলার খরচ করছে নিউজিল্যান্ড

অফবিট

টিবিএস ডেস্ক
24 March, 2023, 05:50 pm
Last modified: 24 March, 2023, 05:49 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

টিনেজারদের ব্রেকআপের কষ্ট কাটিয়ে উঠতে ৪ মিলিয়ন ডলার খরচ করছে নিউজিল্যান্ড

টিনেজাররা যেন প্রাক্তনদের ভুলে সামনে এগিয়ে যেতে পারে, সেজন্য মিলিয়ন ডলার ব্যয় করছে দেশটি।
টিবিএস ডেস্ক
24 March, 2023, 05:50 pm
Last modified: 24 March, 2023, 05:49 pm
ছবি: অ্যাডোবি স্টক

টিনেজারদের হৃদয়ভঙ্গের কষ্ট কাটিয়ে উঠতে সহায়তায় এগিয়ে এসেছে নিউজিল্যান্ড সরকার। টিনেজাররা যেন প্রাক্তনদের ভুলে সামনে এগিয়ে যেতে পারে, সেজন্য মিলিয়ন ডলার ব্যয় করছে দেশটি। খবর সিএনএন-এর।

বুধবার 'লাভ বেটার' নামের এ কর্মসূচি চালু হয় নিউজিল্যান্ডে। এ কর্মসূচিটি টিনেজারদের সম্পর্ক ভেঙে (ব্রেকআপ) যাওয়ার কষ্ট কাটিয়ে উঠতে ও সম্পর্কভঙ্গের ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সাহায্য করবে। 

আগামী তিন বছরে এ কর্মসূচির জন্য নিউজিল্যান্ডের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ৪ মিলিয়ন মার্কিন ডলার দেবে।

নিউজিল্যান্ড সরকার বলেছে, এই কর্মসূচিকে তারা অন্যতম প্রধান ইস্যু হিসেবে নিয়েছে।

সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অ্যাসোসিয়েট মন্ত্রী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান এক বিবৃতিতে বলেন, '১ হাজার ২০০-র বেশি তরুণ কিউই আমাদের বলেছে যে অল্পবয়সে প্রেম ও কষ্ট পাওয়ার অভিজ্ঞতা সামলাতে ওদের সাহায্য প্রয়োজন। আর ব্রেকআপকে একটি কমন চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।'

এ কর্মসূচির একটি প্রচারণামূলক ভিডিওতে বলা হয়, 'ব্রেকআপ জঘন্য।' 

ওই ভিডিওতে টিনেজাররা প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে ব্লক করা  এবং অতীত সম্পর্কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে। একজন বলে, 'এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাতে আমার ঘুম প্রয়োজন। ওকে ভুলতে হবে আমার।'

এ কর্মসূচির আওতায় সম্পর্ক ভেঙে যাওয়া তরুণদের জন্য ফোন নম্বর, টেক্সট পাঠানোর নম্বর কিংবা ইমেইল হেল্পলাইনের ব্যবস্থা থাকবে। ইয়ুথলাইন নামে এক সংস্থা এসব সেবা দেবে। সংস্থাটি ১২ থেকে ২৪ বছর বয়সিদের সাহায্য দিয়ে থাকে। বিদ্যমান হেল্পলাইন সেবাকে সম্প্রসারিত করার জন্য ইয়ুথলাইন অর্থসাহায্য পাচ্ছে।

ইয়ুথলাইনের প্রধান নির্বাহী শে রোনাল্ড জানান, তাদের হেল্পলাইনে তরুণ-তরুণীরা সাধারণত সম্পর্কের জটিলতা নিয়েই বেশি যোগাযোগ করে।

নিউজিল্যান্ডের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যানুসারে, নিউজিল্যান্ডের ১ হাজার ২০০ তরুণ-তরুণীর মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে, তাদের ৬৮ শতাংশই 'সাধারণ ব্রেকআপের' চেয়ে অনেক বেশি কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।

রাধাকৃষ্ণান বলেন, এ কর্মসূচির লক্ষ্য হলো তরুণ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচকতা তৈরি করা।

লাভ বেটার কর্মসূচিটি নিউজিল্যান্ড সরকারের গার্হস্থ্য সহিংসতা ও যৌন সহিংসতা কমানোর বৃহত্তর জাতীয় কৌশলের একটি অংশ।

মিনিস্ট্রি অভ জাস্টিসের তথ্য অনুসারে, প্রতি বছর নিউজিল্যান্ড পুলিস ১ লাখের বেশি গার্হস্থ্য সহিংসতার ঘটনার তদন্ত করে।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ব্রেকআপ / নিউজিল্যান্ড / সম্পর্কভঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net