Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
কুকুরের নাক কেন ভেজা থাকে?

অফবিট

টিবিএস ডেস্ক
06 January, 2023, 07:20 pm
Last modified: 06 January, 2023, 07:30 pm

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

কুকুরের নাক কেন ভেজা থাকে?

কুকুরের ঘ্রাণশক্তি অন্য যেকোনো প্রাণীর ঘ্রাণশক্তি থেকে ব্যতিক্রম। সাধারণত কুকুরের নাকে গড়ে প্রায় ৩০০ মিলিয়ন অলফ্যাক্টরি রিসিপ্টর থাকে। আর এ রিসিপ্টরগুলোই একটি কুকুরকে প্রখর ঘ্রাণশক্তিসম্পন্ন প্রাণীতে পরিণত করে। মানুষের চেয়ে কুকুরের গন্ধ বোঝার ক্ষমতা প্রায় ১০,০০০ গুণ বেশি।
টিবিএস ডেস্ক
06 January, 2023, 07:20 pm
Last modified: 06 January, 2023, 07:30 pm
প্রতীকী ছবি। সূত্র: শেরমার/শাটারস্টক

কুকুরের দিকে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় অনেক কুকুরের নাক শুকনো থাকে আবার কিছু কুকুরের নাক থাকে ভেজা অবস্থায়। যদিও মনে হতে পারে এটা খুব সাধারণ একটা ব্যাপার তবে আদতে তা নয়। কেননা কুকুরের নাকের শুকনো বা ভেজা অবস্থার সঙ্গে প্রাণীটির ঘ্রাণশক্তির গভীর সম্পর্ক রয়েছে। গবেষণা মতে, যেসব কুকুরের নাক ভেজা অবস্থায় থাকে সেসব কুকুরের ঘ্রাণশক্তি তত বেশি কাজ করে। খবর আইএফএল সায়েন্স-এর।

কুকুরের ঘ্রাণশক্তি অন্য যেকোনো প্রাণীর ঘ্রাণশক্তি থেকে ব্যতিক্রম। সাধারণত কুকুরের নাকে গড়ে প্রায় ৩০০ মিলিয়ন অলফ্যাক্টরি রিসিপ্টর থাকে। আর এ রিসিপ্টরগুলোই একটি কুকুরকে প্রখর ঘ্রাণশক্তিসম্পন্ন প্রাণীতে পরিণত করে।

আনুপাতিক হারে চিন্তা করলে, গন্ধ বোঝার জন্য একজন মানুষের মস্তিষ্কের যেটুকু অংশ কাজ করে, কুকুরের মস্তিষ্কের ক্ষেত্রে তার পরিমাণ ৪০ গুণ বেশি। মানুষের চেয়ে কুকুরের গন্ধ বোঝার ক্ষমতা প্রায় ১০,০০০ গুণ বেশি।

কিন্তু সমস্যা হচ্ছে কুকুরের নাকে থাকা এ শত মিলিয়ন অলফ্যাক্টরি রিসিপ্টরগুলো শুকনো অবস্থায় ঠিকঠাক কাজ করতে পারে না। এগুলো যখন ভেজা থাকে কেবল তখন কুকুরের ঘ্রাণশক্তি তীক্ষ্ণ হয়। এছাড়াও কুকুর এ তীক্ষ্ণ ঘ্রাণশক্তিকে ব্যবহার করে আশেপাশের পরিবেশ সম্পর্কে মস্তিষ্কে একটি প্রাথমিক চিত্র তৈরি করে।

তবে কুকুরের নাক তো আর আপনা আপনিই ভিজে থাকবে না। বরং কুকুরের নাক ভেজার জন্য শরীরের ভেতর থেকে এক প্রকার মিউকাস নিঃসৃত হয়। আর এ মিউকাস নাকের ছিদ্র দিয়ে বের হয়ে নাকের চারপাশে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে কুকুরের নাকে থাকা অলফ্যাক্টরি রিসিপ্টরগুলো বাতাসে বিরাজমান রাসায়নিক পদার্থগুলো টেনে নেয়। আর এক্ষেত্রে নাক যখন মিউকাস দিয়ে ভেজা থাকে তখন বাতাসের রাসায়নিক পদার্থগুলো আরও ভালোভাবে নাকের রিসিপ্টরে আটকা পড়ে এবং কুকুরের ঘ্রাণশক্তি অনেক বেড়ে যায়।

তবে একমাত্র ঘ্রাণশক্তির জন্যই কুকুরের নাক ভেজে ব্যাপারটি এমন নয়। ঘ্রাণশক্তির পাশাপাশি প্রাণীটির ঘামের সাথেও নাক ভেজার বিষয়টি জড়িত। কেননা কুকুরের দেহে অনেক বেশি পশম থাকায় এরা মানুষের মত পুরো শরীরের ত্বক ব্যবহার করে ঘাম বের করে না।

বরং কুকুরের ঘামের একটা বড় অংশ থাবার মাধ্যমে আর অল্প অংশ বের হয় নাকের মাধ্যমে। আর নাক দিয়ে বের হওয়া ঘামেও কুকুরের নাক ভিজে যায়। এছাড়া কুকুর নাক দিয়ে গন্ধের পাশাপাশি তাপের উৎসও খুঁজে বের করতে পারে।

Related Topics

টপ নিউজ

কুকুর / নাক / ঘ্রাণশক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net