Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
৩৭,০০০ ফুট উঁচুতে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট, ল্যান্ডিং মিস!

অফবিট

টিবিএস ডেস্ক
19 August, 2022, 10:15 pm
Last modified: 19 August, 2022, 10:20 pm

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক

৩৭,০০০ ফুট উঁচুতে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট, ল্যান্ডিং মিস!

পাইলটেরা ঘুমিয়ে থাকার সময় বিমানের অটোপাইলট ব্যবস্থা ওই বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিকে ৩৭,০০০ ফুট উঁচুতে ভাসিয়ে রেখেছিল।
টিবিএস ডেস্ক
19 August, 2022, 10:15 pm
Last modified: 19 August, 2022, 10:20 pm
প্রতীকী ছবি। সূত্র: এয়ার ফ্যাক্টস জার্নাল

ঘুমের কারণে হরহামেশাই ক্লাস মিস হয়ে যায় অনেকের। কিন্তু এবার ইথিওপিয়ার দুই পাইলট ঘুমিয়ে বাকি সবকিছুকে ছাড়িয়ে গেছেন। ঘুমের কারণে যথাসময়ে বিমানকে ল্যান্ড করাতে পারেননি তারা।

যাত্রীবাহী বিমান নিয়ে সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাচ্ছিলেন ওই দুই পাইলট। কিন্তু দুজনেই একসঙ্গে ঘুমিয়ে পড়েন ককপিটে। ততক্ষণে বিমান পৌঁছে গেছে এয়ারপোর্টের কাছাকাছি। ঘুমন্ত পাইলটদের ঘুম না ভাঙায় রানওয়ে পার হয়ে যায় তাদের বিমান।

সোমবার (১৫ আগস্ট) এমন ঘটনা ঘটে বলে জানিয়েছে এভিয়েশন হেরাল্ড। সৌভাগ্যক্রমে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।

জানা যায়, ফ্লাইট ইটি৩৪৩ এয়ারপোর্টের কাছাকাছি এসেও উচ্চতা কমাতে শুরু করেনি। পাইলটেরা ঘুমিয়ে থাকার সময় বিমানের অটোপাইলট ব্যবস্থা ওই বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিকে ৩৭,০০০ ফুট উঁচুতে ভাসিয়ে রেখেছিল।

বিমানবন্দরে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কর্মকর্তারা পাইলটদের জাগাতে চেষ্টা করেও ব্যর্থ হন। বিমানটি উঁচু থেকে রানওয়ে পার হয়ে যাওয়ার পর অটোপাইলট বন্ধ হয়ে যায়, ককপিটের ভেতরে অ্যালার্ম বেজে ওঠে। সেই অ্যালার্মের শব্দেই জেগে ওঠেন পাইলট-জুটি।

এর ২৫ মিনিট পরে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনান তারা। এভিয়েশন সার্ভেইলেন্স সিস্টেমে বিমানটির ফ্লাইটপাথের ছবিতে দেখা যায় আদ্দিস আবাবা বিমানবন্দরে ওপরে গণিতের 'অসীম' চিহ্নের মতো করে পাক খেয়েছে বিমানটি।

এভিয়েশন বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাকেরাস বিষয়টিকে 'গভীর উদ্বেগের' বলে অভিহিত করেছেন। তবে তিনি এক্ষেত্রে 'পাইলট ফ্যাটিগ'-এর দোষও খুঁজে পেয়েছেন। অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত কর্মঘণ্টা, ঘুমের অসুবিধা, এবং সার্কাদিয়ান রিদম নষ্ট হয়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশের পাইলট এ ধরনের অবসাদে ভোগেন।

গত মে মাসে নিউ ইয়র্ক থেকে রোমগামী একটি এয়ারবাস ৩৩০ বিমানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তখন বিমানটি ৩৮ হাজার ফুট উঁচুতে ছিল।

সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

বিমান / ইথিওপিয়া / অটোপাইলট / পাইলটের ঘুম / ঘুম / বোয়িং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net