Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
৮৯ বছর বয়সে পদার্থবিদ্যায় পিএইচডি

অফবিট

টিবিএস ডেস্ক
09 November, 2021, 03:00 pm
Last modified: 09 November, 2021, 10:33 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘পিএইচডি ভিলেজ’: চীনের এই ছোট্ট গ্রামেই আছেন ৩৩ পিএইচডি ডিগ্রিধারী
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে পিএইচডি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা

৮৯ বছর বয়সে পদার্থবিদ্যায় পিএইচডি

বোসন কণার ওপর গবেষণা করেন ম্যানফ্রেড।
টিবিএস ডেস্ক
09 November, 2021, 03:00 pm
Last modified: 09 November, 2021, 10:33 pm
ছবি: ম্যানফ্রেড স্টেইনার; ব্রাউন ইউনিভার্সিটি

চিকিৎসাখাতে সফল ক্যারিয়ার গড়েছিলেন ম্যানফ্রেড স্টেইনার। কয়েক প্রজন্মের মেডিকেল শিক্ষার্থীদের হেমাটোলজি পড়ান তিনি। তবে সবসময়ই মনে আক্ষেপ ছিল কেন পদার্থবিজ্ঞানে ক্যারিয়ার গড়তে পারলেন না। দীর্ঘ প্রতীক্ষার পর পূরণ হয়েছে তার স্বপ্ন। ৮৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন স্টেইনার।

কয়েক সপ্তাহ পর ৯০-এর কোঠায় পা রাখতে চলা স্টেইনার এক সাক্ষাৎকারে বলেন, "এটি আমার তৃতীয় ডক্টরেট ডিগ্রি। কিন্তু এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এই বয়সে এসে হলেও শেষ পর্যন্ত তা অর্জন করতে পেরেছি।"

"আমি সত্যিই হাওয়ায় ভাসছি," বলেন তিনি।

পদার্থবিজ্ঞান প্রীতি ছিল শুরু থেকেই

বোসন কণার ওপর গবেষণা করেন ম্যানফ্রেড। তার থিসিস পেপারের নাম 'কারেকশনস টু দ্য জিওমেট্রিকাল ইন্টারপ্রিটেশন অব বোসোনাইজেশন'।

স্টেইনার বলেন, "কোনো একদিন পদার্থবিদ হব, এই স্বপ্ন আমি চিরকাল দেখেছি।"

ভিয়েনায় বেড়ে ওঠা স্টেইনারের ভাষায় অস্ট্রিয়ান টান এখনো রয়েছে। পদার্থবিজ্ঞানের কোন বিষয়টি উপভোগ করেন জানতে চাইলে তিনি বলেন, 'প্রিসিশন'।

"কোয়ান্টাম বিদ্যায় ফেমটোমিটারের দূরত্ব নিয়ে আলোচনা হয়ে থাকে। বিষয়টি আমাকে বরাবরই মুগ্ধ করেছে। এছাড়া, অ্যাস্ট্রনমির কথাই ধরুন। এখানে আলোকবর্ষের হিসাবে পরিমাপ করা হয়," বলেন তিনি।

স্টেইনার আরও বলেন, "কিন্তু এই বিশাল ব্যবধান সত্ত্বেও পদার্থবিজ্ঞানের নীতি বিষয়গুলোকে একসূত্রে জুড়েছে। এই সূক্ষ্মতাই আমাকে বরাবর মুগ্ধ করেছে। আমি সবসময়ই গণিত ভালোবাসতাম। একে পদার্থবিজ্ঞানের ভাষা বলা চলে।"

স্বপ্নকে অনুসরণ কর

চিকিৎসাবিজ্ঞান নিয়ে জীবনের দীর্ঘ সময় ব্যয় করা নিয়েও আক্ষেপ নেই ম্যানফ্রেড স্টেইনারের। কিন্তু, চিকিৎসাবিজ্ঞানে নির্ভুলতার বিষয়টি সুনিশ্চিত কিছু নয় বলেও মনে করেন তিনি।

পুরোনো কথা স্মরণ করে তিনি বলেন, "একসময় আমি মেনে নিয়েছিলাম যে পদার্থবিজ্ঞান নিয়ে আর কাজ করা সম্ভব হবে না। আর তাই আমি মেডিসিনেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেজন্য আমি গবেষণা বেছে নেই। আমি গবেষণা করা পছন্দ করতাম।"

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, "কোনো স্বপ্ন থাকলে তা অনুসরণ কর। হাল ছেড়ে দিও না। কিন্তু তাতেও না হলে অন্য কিছুতে মন দিও।"

"কিন্তু সবার আগে নিজের স্বপ্নকেই অনুসরণ কর," বলেন ম্যানফ্রেড স্টেইনার।

  • সূত্র: এনপিআর

Related Topics

টপ নিউজ

পিএইচডি / পদার্থবিজ্ঞান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘পিএইচডি ভিলেজ’: চীনের এই ছোট্ট গ্রামেই আছেন ৩৩ পিএইচডি ডিগ্রিধারী
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে পিএইচডি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net