Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
লাগোয়া দা আরারাকুয়ারা: ব্রাজিলের কোকা কোলা উপহ্রদ

অফবিট

টিবিএস ডেস্ক
07 August, 2021, 10:00 pm
Last modified: 07 August, 2021, 10:09 pm

Related News

  • যখন একটি দেশের অধিকাংশ হ্রদ হারিয়ে যায়, তখন কী হয়?
  • যুক্তরাষ্ট্রে কোকাকোলায় কর্ন সিরাপের বদলে ব্যবহার হবে আখের চিনি: ট্রাম্প বললেন, 'এটাই ভালো!'
  • সাহারা মরুভূমিতে বিরল বৃষ্টি: বালিয়াড়ি ফুঁড়ে স্রোতধারা
  • কোকা-কোলার ওপর মানুষ কেন এত ক্ষুব্ধ?
  • ‘ওই দেশ': কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপন যেভাবে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে

লাগোয়া দা আরারাকুয়ারা: ব্রাজিলের কোকা কোলা উপহ্রদ

রিও গ্রান্দে দো নর্তে'র দক্ষিণ উপকূলে অবস্থিত কোকাকোলা উপহ্রদ ব্রাজিলের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
টিবিএস ডেস্ক
07 August, 2021, 10:00 pm
Last modified: 07 August, 2021, 10:09 pm

কোমল পানীয় হিসেবে কোকাকোলার জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। পছন্দের খাদ্যতালিকার শীর্ষে কোকাকোলার অবস্থান থাকলেও, কখনো ভেবে দেখেছেন কি যে আপনি আস্ত একটা কোকাকোলার হ্রদের মধ্যে সাঁতার কাটছেন? শুনে অসম্ভব মনে হলেও, ব্রাজিলের রিও গ্রান্দে দেল নর্তে তে অবস্থিত 'কোকা কোলা উপহ্রদ' এর পানির রঙ ঠিক কোকাকোলার মতোই!

লাগোয়া দা আরারাকুয়ারা নামক এই উপহ্রদের সামনে গিয়ে দাঁড়ালেই আপনি এর 'কোকাকোলা উপহ্রদ' নামকরণের সার্থকতা টের পাবেন। পানির রঙ ঠিক কোকাকোলার মতো হলেও, এখানকার পানিতে থাকা উপকরণগুলো ভিন্ন এবং পানিতে নেই কোনো কার্বোনেশন। ক্যারামেল নয়, বরং আয়রন ও আয়োডিনের সংমিশ্রণ এবং তীরে জন্মানো নলখাগড়ার পিগমেন্টেশন একসঙ্গে মিশে গিয়ে এর পানিকে কোকাকোলার রঙ দিয়েছে।

রিও গ্রান্দে দো নর্তে'র দক্ষিণ উপকূলে অবস্থিত কোকাকোলা উপহ্রদ ব্রাজিলের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। শিশুরা এই উপহ্রদের নাম শুনে উল্লাসিত হলেও, পানির রঙ দেখে বয়স্ক মানুষেরা কখনো কখনো পানিতে নামতে চান না।

গ্রীষ্ম মৌসুমে কোকাকোলা উপহ্রদের অগভীর পানি বেশ গরম থাকে, ফলে পরিবার-পরিজন নিয়ে গোসল করা বা বন্য শূকরের উপর চড়ে ঘুরে বেড়ানোর জন্য এটি একটি চমৎকার জায়গা। আবার অনেকের ধারণা, যে রাসায়নিক বিক্রিয়ার ফলে পানির রঙ কোকাকোলার মত হয়ে গেছে; তা মানুষের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

তাই আপনি যদি কখনো ব্রাজিলের রিও গ্রান্দে দো নর্তে'র বাইয়া ফরমোসা অঞ্চলে যান, তাহলে এই বিখ্যাত কোকাকোলা উপহ্রদে একবার ঢুঁ মারতে ভুলবেন না যেন! কারণ কোকাকোলার হ্রদে স্নান করার সুযোগ কিন্তু বারবার আসবে না।

সূত্র- অডিটি সেন্ট্রাল 

Related Topics

টপ নিউজ / ফিচার

হ্রদ / কোকাকোলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • যখন একটি দেশের অধিকাংশ হ্রদ হারিয়ে যায়, তখন কী হয়?
  • যুক্তরাষ্ট্রে কোকাকোলায় কর্ন সিরাপের বদলে ব্যবহার হবে আখের চিনি: ট্রাম্প বললেন, 'এটাই ভালো!'
  • সাহারা মরুভূমিতে বিরল বৃষ্টি: বালিয়াড়ি ফুঁড়ে স্রোতধারা
  • কোকা-কোলার ওপর মানুষ কেন এত ক্ষুব্ধ?
  • ‘ওই দেশ': কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপন যেভাবে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net