Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
যে অঞ্চলে বয়ঃসন্ধির পর মেয়েরা পুরুষে রূপান্তরিত হয়!       

অফবিট

টিবিএস ডেস্ক
21 November, 2021, 04:50 pm
Last modified: 21 November, 2021, 05:27 pm

Related News

  • নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • বায়ুদূষণের কারণে মেয়েদের সময়ের আগেই পিরিয়ড শুরু হচ্ছে: গবেষণা
  • মার্কেসের অপ্রকাশিত সাক্ষাৎকার: ‘আমাকে নিয়ে মিথগুলো হয়তো আমার জীবনের চেয়েও চমকপ্রদ’
  • তার পেশা পূর্বপুরুষদের খুঁজে বের করা!

যে অঞ্চলে বয়ঃসন্ধির পর মেয়েরা পুরুষে রূপান্তরিত হয়!       

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ডমিনিকান রিপাবলিকের এই অদ্ভুত অস্বাভাবিকতার কথা। জনি ও তার মতো আরও যারা আছে, তাদেরকে সেখানে ডাকা হয় ‘গুয়েভেডোসেস’ বলে।
টিবিএস ডেস্ক
21 November, 2021, 04:50 pm
Last modified: 21 November, 2021, 05:27 pm
ডমিনিকান রিপাবলিকের 'গুয়েভেডোসেস' ক্যাথেরিন ও তার বোন কার্লা। ছবি: বিবিসি

ক্যারিবিয়ান অঞ্চলের একটি রাষ্ট্র ডমিনিকান রিপাবলিক। এই দেশেরই ছোট একটি শহরে বাস করে জনি। বয়ঃসন্ধির আগ পর্যন্ত জনির বাবা-মা ভাবতেন, তাদের সন্তান আসলে একটি মেয়ে। জন্মের পর থেকে জনি দেখতে মেয়েদের মতো হলেও, বয়ঃসন্ধিতে পড়ার পর দেখা গেলো তার শরীরে পুরুষাঙ্গ স্পষ্ট হচ্ছে।  অবিশ্বাস্য হলেও সত্য, ডমিনিকান রিপাবলিকের একটি নির্দিষ্ট অঞ্চলের আরও অনেক শিশুই বয়ঃসন্ধির পর তাদের সত্যিকার লিঙ্গ পরিচয় বুঝতে পারে!

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ডমিনিকান রিপাবলিকের এই অদ্ভুত অস্বাভাবিকতার কথা। জনি ও তার মতো আরও যারা আছে, তাদেরকে সেখানে ডাকা হয় 'গুয়েভেডোসেস' বলে। বাংলা করলে যার অর্থ দাঁড়ায় 'পেনিস অ্যাট টুয়েলভ' বা '১২ বছরে এসে পুরুষাঙ্গ গজানো'।  

জন্মের পর থেকেই জনির বাবা-মা তাকে মেয়ে ভাবার কারণ, তার শরীরে কোনো অণ্ডকোষ বা পুরুষাঙ্গ ছিলনা, বরং যোনিপথসদৃশ অঙ্গই ছিল। শুধুমাত্র বয়ঃসন্ধিকালে এসেই তার শরীরে পুরুষালি সব লক্ষণ দেখা যায়।

মেয়ে হিসেবে ধরে নেওয়ার কারণেই একসময় ফেলিসিটা নামে পরিচিত ছিল জনি। লালা জামা পরে স্কুলে যাওয়ার কথা এখনো মনে আছে তার। জনি বিবিসিকে জানায়, মেয়েলি কাজকর্ম করতে কিছুতেই ভালো লাগতো না তার।  

"আমি মেয়েদের পোশাক পরতে অপছন্দ করতাম। আমার জন্য মেয়েদের খেলনা আনা হয়েছিল, কিন্তু সেগুলো দিয়ে আমি কখনোই খেলিনি । তার চেয়ে বরং কোথাও ছেলেদের বল খেলতে দেখলে, আমি সেই দলে যোগ দিতাম", বলেন জনি।   

বয়ঃসন্ধিকালে যখন জনি পুরোপুরি একজন ছেলে হয়ে উঠলো, তখন স্কুলে নানা কটূক্তি শুনতে হলো তাকে। অনেকেই তাকে শয়তান, নোংরা বলে ডাকতে লাগলো। তবে জনি মুখ বুজে সহ্য করেনি, জবাবে শক্ত প্রতিবাদ করেছে সে।  

কার্লা নামের আরও একটি মেয়ের দেখা পায় বিবিসি টিম। সাত বছর বয়সে এসে কার্লা থেকে কার্লোস হওয়ার দ্বারপ্রান্তে ছিল সে। 

কার্লোসের মা জানালেন, "ওর পাঁচ বছর বয়সেই দেখতাম, আশেপাশে কোনো ছেলে বন্ধু  থাকলে, তার সাথে মারামারি করতে চাইতো ও। ওর পেশি এবং বুক স্ফীত হচ্ছিলো। আমি বুঝতে পারছিলাম সে একজন ছেলে হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তবে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আমি তাকে ভালোবাসি।"      

কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র ডমিনিকান রিপাবলিক অঞ্চলে এমন অস্বাভাবিকতার কারণ কি?  

এটি নিয়ে সর্বপ্রথম যারা গবেষণা করেছিলেন, তাদের মধ্যে একজন হলেন নিউইয়র্কের কর্নেল মেডিক্যাল কলেজের ডা. জুলিয়ান ইমপারেটো-ম্যাকগিনলে। সত্তরের দশকে ডমিনিকান রিপাবলিকে ছুটে গিয়েছিলেন তিনি। গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান এবং সেখানকার শিশুদের উপর ব্যাপক গবেষণা করেন তিনি। গবেষণায় দেখা যায়, ডমিনিক রিপাবলিকের এই শিশুরা একটি বিরল জিনগত রোগে আক্রান্ত।

যখন কেউ একজন গর্ভধারণ করে, মেয়ে হলে তার মধ্যে স্বভাবতই একজোড়া এক্স ক্রোমোজোম থাকে এবং ছেলে সন্তান হলে এক্সওয়াই ক্রোমোজম থাকে।

গর্ভের প্রথম কয়েক সপ্তাহে মেয়ে বা ছেলে, দুই লিঙ্গের ক্ষেত্রেই দুধের বোঁটা স্পষ্ট হতে থাকে।  এরপর অষ্টম সপ্তাহে এসে সেক্স হরমোন জন্মায় শিশুর শরীরে। যদি ছেলে সন্তান হয়, তাহলে ওয়াই ক্রোমোজম ডিম্বাশয়কে অন্ডকোষে পরিণত হতে দেয়। সেই সাথে টিউবারকল নামক একটি কাঠামোর ভেতরে টেস্টোস্টেরন প্রবেশ করতে দেয়, যেখানে এটি ডিহাইড্রো-টেস্টোস্টেরনে পরিণত হয় এবং এটিই  টিউবারকলকে পুরুষাঙ্গে রূপান্তর করে। কিন্তু যদি মেয়ে সন্তান হয়, তাহলে তার শরীরে ডিহাইড্রো-টেস্টোস্টেরন জন্মায় না এবং তার টিউবারকল ভগাঙ্কুরে (clitoris) পরিণত হয়।

ছবি: সায়েন্স ফটো লাইব্রেরি

ম্যাকগিনলে যখন 'গুয়েভেডোসেস' এর বিষয়ে অনুসন্ধান করেন, তিনি দেখতে পান ওই অঞ্চলের শিশুদের শরীরে ফাইভ আলফা রিডাকটেজ নামক একটি উৎসেচকের (enzyme) ঘাটতি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে যে জিনটি এই উৎসেচক তৈরির নির্দেশ বহন করে থাকে, তার মধ্যে কোনও সমস্যা দেখা দিলে এই উৎসেচক যথাযথ পরিমাণে উৎপন্ন হয় না।  

ডমিনিকান রিপাবলিক অঞ্চলে এটি বেশ পরিচিত একটি সমস্যা, কিন্তু আশ্চর্যজনকভাবে বিশ্বের অন্য সব অঞ্চলে এটি বিরল। তাই ডমিনিকান অঞ্চলের ছেলেদের এক্সওয়াই ক্রোমোজম থাকা সত্ত্বেও, জন্মের সময় তারা মেয়েলি দেখতে হয়। কিন্তু বয়ঃসন্ধিকালে আর দশটা ছেলের মতোই তাদের শরীরে আরও একবার  প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন প্রবাহিত হয়। তাই সে সময় তাদের দেহ সাড়া দেয় এবং শরীরে পেশি, অন্ডকোষ ও পুরুষাঙ্গ পূর্ণরূপে প্রকাশ পায়।

ম্যাকগিনলের অনুসন্ধান থেকে আরও জানা যায়, বয়ঃসন্ধির পরে এসব ছেলেদের দেহে পুরুষাঙ্গ স্বাভাবিকভাবেই কাজ করে এবং তাদের কোনো শারীরিক সমস্যা হয় না। যদিও কেউ কেউ অপারেশনের মাধ্যমে নারী পরিচয়কেই বেছে নেন। 

 

সূত্র: বিবিসি  

 

 

 

 

Related Topics

টপ নিউজ

ক্যারিবিয়ান অঞ্চল / ডমিনিকান রিপাবলিক / বয়ঃসন্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • বায়ুদূষণের কারণে মেয়েদের সময়ের আগেই পিরিয়ড শুরু হচ্ছে: গবেষণা
  • মার্কেসের অপ্রকাশিত সাক্ষাৎকার: ‘আমাকে নিয়ে মিথগুলো হয়তো আমার জীবনের চেয়েও চমকপ্রদ’
  • তার পেশা পূর্বপুরুষদের খুঁজে বের করা!

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net