Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
পানির নিচে বোতলে মিলল ৯৫ বছরের পুরনো বার্তা  

অফবিট

টিবিএস ডেস্ক
23 June, 2021, 01:20 pm
Last modified: 23 June, 2021, 04:42 pm

Related News

  • যে মার্কিন দ্বীপে নেই কোনো গাড়ি, ৬০০ মানুষের সঙ্গী ৬০০ ঘোড়া
  • যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪
  • ‘পুরোপুরি ব্যবসায়িক সিদ্ধান্ত’: ১০,০০০ ডলার বকশিশ পাওয়া ওয়েট্রেসকে ছাঁটাইয়ের কারণ জানাল রেস্তোরাঁ কর্তৃপক্ষ
  • ৩২ ডলার বিলের সঙ্গে ১০ হাজার ডলার বকশিশ পেলেন ওয়েট্রেস; তারপরেই হারালেন চাকরি!
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!

পানির নিচে বোতলে মিলল ৯৫ বছরের পুরনো বার্তা  

"যে ব্যক্তি এই বোতলটি খুঁজে পেয়েছে সে কি এই কাগজটি চেবোয়গান, মিশিগানের জর্জ মরোকে ফিরিয়ে দেবে এবং তাকে খুলে বলবে যে এটি কোথায় পাওয়া গেছে?"
টিবিএস ডেস্ক
23 June, 2021, 01:20 pm
Last modified: 23 June, 2021, 04:42 pm

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের জেনিফার ডওকার পেশাগত কারণে নৌকায় চষে বেড়ান। মিশিগানের পানির তলদেশে যে হাজারও রহস্য লুকিয়ে আছে, সে কথা তার অজানা নয়। তবু যখন একটি কাঁচের বোতল আর ১৯২৬ সালে তাতে লেখা এক বার্তা তার হাতে এসে পড়ল, জেনিফারের বিষ্ময়ের অন্ত থাকল না!

'নটিকাল নর্থ ফ্যামিলি অ্যাডভেঞ্চার' নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেনিফার ডওকার। পর্যটক বা অধিবাসীদের জন্য শিপরেক ট্যুর, স্নোর কেলিং, স্কুবা চার্টারস, প্রাইভেট চার্টারস ইত্যাদির ব্যবস্থা করে থাকে এ প্রতিষ্ঠান। শুক্রবার মিশিগানের চেবোয়গান নদীতে স্কুবা ডাইভিং করছিলেন তিনি। নৌকা 'ইয়াঙ্কি সানশাইন' এর কাঁচের তলদেশের জানালা পরিষ্কার করতে গিয়ে সবুজ রঙের ভাঙা একটি কাঁচের বোতল খুঁজে পান তিনি।

প্রথমে সাধারণ বোতল ছাড়া আর কিছু মনে না হলেও শীঘ্রই জেনিফারের চোখে পড়ে বোতলের ভেতরে কিছু একটা লেখা রয়েছে।

বোতলটির দুই-তৃতীয়াংশ পানি দিয়ে ভরা ছিল এবং বোতলের মুখ আটকানোর জন্য ব্যবহৃত কর্ক বা ছিপিটির একটি অংশ দেখা যাচ্ছিল। তবে সিল নষ্ট হয়ে যাওয়ায় মুখটি খোলাই ছিল।

কায়দা করে বোতলের ভেতরের বার্তা লেখা কাগজটি বাইরে আনার পর জানলেন, সেটি লেখা হয়েছিল ১৯২৬ সালের নভেম্বরে। তাতে লেখাঃ "যে ব্যক্তি এই বোতলটি খুঁজে পেয়েছে সে কি এই কাগজটি চেবোয়গান, মিশিগানের জর্জ মরোকে ফিরিয়ে দেবে এবং তাকে খুলে বলবে যে এটি কোথায় পাওয়া গেছে?"

জেনিফারের সহযোগী রব হ্যামার ফ্রিজারে রেখে বার্তা লেখা কাগজটি প্রথমে শুকানোর পরামর্শ দেন।

চেবোয়গান একটি ছোট শহর এবং এ শহরে একই নামের অনেকেই আছেন, জেনিফার তাই তার প্রতিষ্ঠানের ফেসবুক পেজে বোতলটির একটি ছবি পোস্ট করেন। তিনি ভেবেছিলেন, কারো না কারো নজরে ঠিক পড়বে পোস্টটি।

তার ধারণাতেও ছিল না, এই পোস্ট 'ভাইরাল' হয়ে যাবে! প্রতিবেদন লেখা পর্যন্ত জেনিফারের পোস্টটি এক লাখের অধিক শেয়ার হয়, পোস্টটির নিচে ৬ হাজারের বেশি মন্তব্য এসে জমা হয়। শেষ পর্যন্ত বোতলটি জর্জ মরোর কাছে ফিরিয়ে দেয়া গেছে কি না তা জানতে চান বহু মানুষ।

এত মানুষের সাড়ায় ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারী এবং তিন সন্তানের 'সিংগেল মাদার' জেনিফার পড়ে যান চিন্তায়। তার কাছে অত সময় কোথায় চিঠির সেই লোককে খুঁজে বের করার!

তার চিন্তা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। দু'দিন বাদে বাবা দিবসের দিনই জর্জ মরোর মেয়ে মিশেল প্রিমাউয়ের কাছ থেকে খোঁজ আসল জেনিফারের ঠিকানায়।

মিশেল সামাজিক মাধ্যমে সক্রিয় নন। তবু ঠিকই তার এক পরিচিত জেনিফারের পোস্টের ব্যাপারে তাকে অবগত করেন।

মিশেলের জন্মের অন্তত ২০ বছর আগে লেখা হলেও সে নোটটি যে তারই বাবার হাতে লেখা তা চিনতে তাকে একটুও বেগ পেতে হয়নি।  

তিনি জানান, নভেম্বর তার বাবা জর্জের জন্ম মাস। হয়তো তিনি সে সময় ১৭ কিংবা ১৮ বছরের তরুণ হয়ে থাকবেন যে নিছক খেয়ালের বশে উত্তর মিশিগানের ঠান্ডা জলে নোট লেখা বোতলটি ছুঁড়ে দিয়েছিলেন। জন্মদিনের দিনই জর্জ এ কাজ করে থাকবেন বলে তার মেয়ের অনুমান।

মিশেল জানান, তার বাবা সব সময়ই কিছুটা সংবেদনশীল ছিলেন। একবার এক লেকে পারিবারিক ভ্রমণের সময়ও তিনি বোতলের ভেতর বার্তা লিখে ছুঁড়ে মারেন।

১৯৯৫ সালেই মারা গেছেন জর্জ মরো। কিন্তু এ ঘটনা অনেকগুলো স্মৃতি তাজা করে তুলেছে বলে তার মেয়ে উল্লেখ করেন।

জেনিফার এই বোতল এবং বার্তাটি জর্জের মেয়েকে ফিরিয়ে দিতে চাইলেও তিনি সেটি গ্রহণ করেন নি। বরং তার মত হলো, যিনি পানির তলদেশ থেকে এটি খুঁজে পেয়েছেন তার কাছেই এটি রেখে দেয়া উচিত। 

  • সূত্র- সিএনএন  
     

Related Topics

টপ নিউজ

অফবিট / মিশিগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • যে মার্কিন দ্বীপে নেই কোনো গাড়ি, ৬০০ মানুষের সঙ্গী ৬০০ ঘোড়া
  • যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪
  • ‘পুরোপুরি ব্যবসায়িক সিদ্ধান্ত’: ১০,০০০ ডলার বকশিশ পাওয়া ওয়েট্রেসকে ছাঁটাইয়ের কারণ জানাল রেস্তোরাঁ কর্তৃপক্ষ
  • ৩২ ডলার বিলের সঙ্গে ১০ হাজার ডলার বকশিশ পেলেন ওয়েট্রেস; তারপরেই হারালেন চাকরি!
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net