Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
নিলামে বিক্রি হলো জর্জ হ্যারিসনের শৈশবের বাড়ি 

অফবিট

টিবিএস ডেস্ক
01 December, 2021, 02:05 pm
Last modified: 01 December, 2021, 02:52 pm

Related News

  • জার্মান দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, দু'পক্ষই সম্মত
  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ১৯৭১ সালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে যে ইতিহাস গড়েছিলেন জর্জ হ্যারিসন
  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি

নিলামে বিক্রি হলো জর্জ হ্যারিসনের শৈশবের বাড়ি 

১৯৪৯ সালে ছয় বছর বয়সে লিভারপুলের শহরতলী এলাকা স্পেকের ২৫ আপটাউন গ্রিনে চলে আসেন বিটলস তারকা। এ বাড়িতেই তিনি জন লেনন ও পল ম্যাককার্টনির সাথে রিহার্সাল করেছেন।
টিবিএস ডেস্ক
01 December, 2021, 02:05 pm
Last modified: 01 December, 2021, 02:52 pm
বাড়িটির বাথরুম, সিংক ও দরজাসহ কিছু অংশ এখনো পুরোপুরি অপরিবর্তিত আছে। ছবি: বিবিসি/ওমেগা অকশনস

বিংশ শতাব্দীর অন্যতম প্রতিভাবান গায়ক ও বিটলসের প্রধান গিটারিস্ট জর্জ হ্যারিসনের শৈশবের বাড়ি নিলামে বিক্রি করেছে ওমেগা অকশনস নামক একটি প্রতিষ্ঠান। নর্থওয়েস্ট ইংল্যান্ডের মার্সিসাইড শহরে নিউটন-লে-উইলোসে এই নিলাম অনুষ্ঠিত হয়।

১৯৪৯ সালে ছয় বছর বয়সে লিভারপুলের শহরতলী এলাকা স্পেকের ২৫ আপটাউন গ্রিনে চলে আসেন বিটলস তারকা। এ বাড়িতেই তিনি জন লেনন ও পল ম্যাককার্টনির সাথে রিহার্সাল করেছেন। কিন্তু বিটলসের ছোকরা চতুষ্টয় যখন বিশ্বজয় করতে নেমে পড়লো, তখন ১৯৬২ সালে হ্যারিসনের পরিবার বাড়িটি ছেড়ে দেয়।

স্পেকে নিজ বাড়ির বাইরে দাঁড়ানো জর্জ হ্যারিসন। ছবি: বিবিসি/ওমেগা অকশনস

নিলামে ১ লাখ ৭১ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) বাড়িটি কিনে নিয়েছেন জর্জ হ্যারিসনের এক আমেরিকান ভক্ত। নিলামকারী পল ফেয়ারওয়েদার জানান, বিটলস ভক্ত হওয়ার পাশাপাশি ক্রেতা এই বাড়ি কেনাকে একটা দারুণ বিনিয়োগ হিসেবেই বিবেচনা করেছেন।    

একই নিলামে ষাটের দশকের জনপ্রিয় কার্নাবি স্ট্রিটের একটি মূল স্বাক্ষর প্রায় ৫,৮০০ পাউন্ডে বিক্রি হয়।

বাবা হ্যারল্ড হারগ্রিভস হ্যারিসন ও মা লুইস ফ্রেঞ্চের চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন জর্জ হ্যারিসন। লিভারপুলের বাড়িতে উঠার আগে তারা লিভারপুলের ওয়েভারট্রি জেলার আর্নল্ড গ্রোভে একটি ছোট্ট বাড়িতে বসবাস করতেন।

রিংগো স্টার দলে যোগ দেওয়ার আগেই স্পেকের বাড়িতে লেনন ও ম্যাককার্টনির সাথে রিহার্সাল করেছেন হ্যারিসন। ছবি: বিবিসি/পিএ

লেনন, হ্যারিসন ও ম্যাককার্টনিদের টিনেজ বয়সে জন লেননের স্কিফল দল 'দ্য কোয়ারিমেন' ২৫ আপটাউন গ্রিনের বাড়িতে রিহার্সাল করতো। সাত বছর আগে আরও একবার বাড়িটি নিলামে উঠেছিল। তখন জনৈক বিটলস ভক্ত এটি ১৫৬,০০০ পাউন্ডের বিনিময়ে কিনে নেন।  

দুনিয়া কাঁপানো ব্যান্ড দল বিটলসের গায়ক জর্জ হ্যারিসন ২০০১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।             

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

জর্জ হ্যারিসন / বাড়ি নিলাম / লিভারপুল / বিটলস / জন লেনন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • জার্মান দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, দু'পক্ষই সম্মত
  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ১৯৭১ সালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে যে ইতিহাস গড়েছিলেন জর্জ হ্যারিসন
  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net