Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
ধুলোর কারণে দ্রুত বরফ গলছে হিমালয়ের

ফিচার

টিবিএস ডেস্ক
06 November, 2020, 06:25 pm
Last modified: 06 November, 2020, 11:59 pm

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ

ধুলোর কারণে দ্রুত বরফ গলছে হিমালয়ের

বন ধবংস, কৃষিকাজে জমির মাত্রাতিরিক্ত ব্যবহার এবং নানা ধরনের অবকাঠামো নির্মাণের কারণেই বেড়েছে বায়ু প্রবাহের মাধ্যমে মাটির উপরিস্তর ক্ষয়ে যাওয়ার মাত্রা। 
টিবিএস ডেস্ক
06 November, 2020, 06:25 pm
Last modified: 06 November, 2020, 11:59 pm
হিমালয়ের গোকইয়ু উপত্যকায় হিমবাহ গলে সৃষ্টি হওয়া একটি হ্রদ। ছবি:গোঞ্জালো ডিনিজ/ অ্যালামি স্টক ফটো

পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এবং সুউচ্চ পর্বত শৃঙ্খল হিমালয়। পাহাড়ের রুক্ষ পাথুরে ভূ-প্রকৃতি শুধু মনোমুগ্ধকর নয়, তা জীবনদায়ীও বটে।

হিমালয়ের জমাট হিমবাহগুলো গ্রীষ্মে কিছুটা গলে যাওয়ার কারণেই সুপেয় পানির যোগান পান দক্ষিণ এশিয়ার ৭০ কোটির বেশি মানুষ। কৃষি, শিল্প আর যোগাযোগেও গ্লেসিয়ার গলে সৃষ্টি হওয়া নদ-নদীর অবদান অপরিসীম। 

জলবায়ু পরিবর্তন পাল্টে দিচ্ছে এ সমীকরণ। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ায় হিমবাহ দ্রুত গলে যাওয়ার ঘটনা বেশ পুরোনো। তবে সম্প্রতি 'ন্যাচার ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক গবেষণায় এর পেছনে ধূলি দূষণের বড় ভূমিকা রয়েছে বলে জানানো হয়।

গবেষণা নিবন্ধ অনুসারে, বরফের উপর উষ্ণতা বৃদ্ধির প্রভাবকে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করছে সুদূর বায়ুমণ্ডলীয় ধূলিকণার ঝরে পড়া। সব মিলিয়ে গত ৩০ বছরে হিমালয়, হিন্দুকুশ ও কারাকোরাম পর্বতমালা হারিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক হিমবাহ।

প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরিতে কর্মরত বিজ্ঞানী ইয়ুন কিয়ান এবং তার সহকর্মীরা সাম্প্রতিক গবেষণাটি করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি শক্তি গবেষণা সংস্থার বিজ্ঞান বিভাগের আওতায় সংস্থাটি পরিচালিত হয়।  

অত্যাধুনিক রিমোট সেন্সিং প্রযুক্তির সাহায্য নিয়ে বিজ্ঞানীরা বসন্ত ও গ্রীষ্মকালে আফ্রিকা এবং এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে আসা ধূলি ঝড়ের প্রভাব কম্পিউটার সিম্যুলেশনের মাধ্যমে প্রত্যক্ষ করেন। 

সিম্যুলেশনে দেখা গেছে, পাহাড়ি হিমবাহে এসব কণা ঝড়ে পড়ার কারণে তুষার তার স্বাভাবিক উজ্জ্বলতা অনেকটা হারিয়ে ফেলে, ফলে তার সুর্যের বিকিরণকে প্রতিফলিত করার ক্ষমতাও হ্রাস পায়। ঠিক একারণেই ধূসর বরফ অনেক দ্রুত গলে যায়।   

উপরিস্তরের বরফে ধুলার আবরণ সাড়ে চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত হিমবাহগুলোকে সবচেয়ে বেশি গলে যাওয়ার শিকার করেছে, বলে জানান বিজ্ঞানী দলের সদস্যরা। 

গবেষণায় তারা বলছেন, ধুলা সাধারণ প্রাকৃতিক উপাদান হলেও, মানুষের কর্মকাণ্ডের জেরে এখন এটি অনেক বেশি উৎপন্ন হয়ে পৃথিবীর দূরতম প্রান্তে বেশি করে ছড়িয়ে পড়ছে। বন ধবংস, কৃষিকাজে জমির মাত্রাতিরিক্ত ব্যবহার এবং নানা ধরনের অবকাঠামো নির্মাণের কারণেই বেড়েছে বায়ু প্রবাহের মাধ্যমে মাটির উপরিস্তর ক্ষয়ে যাওয়ার মাত্রা। 

ধুলার তুষার গলানোর ক্ষমতা সম্পর্কে মানুষ বেশ কয়েক দশক ধরেই জানে। কিন্তু, অতি-উচ্চতায় এর প্রভাব সম্পর্কে এই প্রথম সর্বাধুনিক সিম্যুলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। আর নেতিবাচক ক্ষমতা দেখে খোদ বিজ্ঞানীরা বিস্মিত হয়ে গেছেন। 

তারা এখন মনে করছেন, মাঝারি-উচ্চতার পর্বতমালাতেও হিমবাহ ক্ষয়ের পরিমাণ বাড়াবে এই দূষণ। 

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

ধূলি দূষণ / হিমালয় পর্বতমালা / হিমবাহ / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net