Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ডেঙ্গু মোকাবিলায় ‘ভালো’ মশার বংশ বৃদ্ধির উদ্যোগ ইন্দোনেশিয়ায়

অফবিট

টিবিএস ডেস্ক
01 November, 2021, 06:50 pm
Last modified: 01 November, 2021, 09:12 pm

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট

ডেঙ্গু মোকাবিলায় ‘ভালো’ মশার বংশ বৃদ্ধির উদ্যোগ ইন্দোনেশিয়ায়

গবেষকরা এই পতঙ্গকে নাম দিয়েছেন ‘ভালো’ মশা। পুরুষ এডিস মশায় ‘ওলবাচিয়া’ নামক ব্যাকটেরিয়া প্রয়োগের মাধ্যমে বংশবৃদ্ধি হবে ‘ভালো’ মশার।
টিবিএস ডেস্ক
01 November, 2021, 06:50 pm
Last modified: 01 November, 2021, 09:12 pm

ইন্দোনেশিয়ার গবেষকরা ভাইরাসঘটিত রোগ প্রতিরোধে খুঁজে পেয়েছেন এক অভিনব পদ্ধতি। এমন এক প্রজাতির পতঙ্গের বংশবৃদ্ধির কথা ভাবছেন তারা যে পতঙ্গ রোগ বহনকারী মশার বিরুদ্ধে লড়াই করবে। এর মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হবে ডেঙ্গুর মতো ভাইরাসঘটিত রোগবালাই।

গবেষকরা এই পতঙ্গকে নাম দিয়েছেন 'ভালো' মশা। পুরুষ এডিস মশায় 'ওলবাচিয়া' নামক ব্যাকটেরিয়া প্রয়োগের মাধ্যমে বংশবৃদ্ধি হবে 'ভালো' মশার।

গবেষণায় দেখা গেছে, ওলবাচিয়া ব্যাকটেরিয়া প্রয়োগকৃত পুরুষ মশার সঙ্গে স্ত্রী এডিস মশকীর প্রজননের মাধ্যমে যে মশার জন্ম হয়, তা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে না। অর্থাৎ সেই মশা কামড় দিলেও মানবদেহ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবে না। শুধু ডেঙ্গুই নয়, এ ধরনের মশার কামড়ে কোনো ধরণের রোগবালাই ছড়ায় না বলে দাবি করেছেন গবেষকরা।

প্রকৃতিতে কীটপতঙ্গের প্রায় ৬০ শতাংশ প্রজাতির মাঝেই ওলবাচিয়া নামের এই সাধারণ ব্যাকটেরিয়াটি পাওয়া গেছে। কয়েক প্রজাতির মশা, ফলের মাছি, মথ, ড্রাগনফ্লাই সহ আরও অনেক প্রজাতিতেই মিলেছে ওলবাচিয়া।

অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মস্কিউটো প্রোগ্রাম (ডব্লিউএমপি)-এর তথ্য অনুসারে, অবশ্য এই ব্যাকটেরিয়া ডেঙ্গু বহনকারী এডিস ইজিপ্টাই মশার মধ্যে পাওয়া যায় না।

ডব্লিউএমপি কমিউনিটির একজন কর্মী পূর্বন্তী বলেন, "নীতিগতভাবে আমরা 'ভাল' মশার বংশবৃদ্ধি করছি। ডেঙ্গু বহনকারী মশারা ওলবাচিয়া বহনকারী মশার সঙ্গে মিলিত হবে; এর মাধ্যমে জন্ম নেবে ওলবাচিয়া মশা বা 'ভাল' মশা। এই মশা মানুষকে কামড়ালেও তারা প্রভাবিত হবেন না।"

২০১৭ সালে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার গাদজাহ মদা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি যৌথ গবেষণাপত্র প্রকাশ করে। সেই যৌথ গবেষণার ভিত্তিতে ২০১৭ সাল থেকেই ইন্দোনেশিয়ার যোগাকার্তা শহরের ডেঙ্গুর 'রেড জোন' অঞ্চলে ছেড়ে দেওয়া হচ্ছে ল্যাব-প্রজনিত ওলবাচিয়া মশা।

চলতি বছরের জুনে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন প্রকাশিত এক সমীক্ষার ফলাফলে দেখা যায়, ওলবাচিয়া মশার বংশবিস্তারের ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে ৭৭ শতাংশ এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমেছে প্রায় ৮৬ শতাংশ।  

ডব্লিউএমপি প্রধান গবেষক আদি উতারিনি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "আমরা এই প্রযুক্তিতে আত্মবিশ্বাসী, বিশেষ করে যেসব এলাকায় এডিস ইজিপ্টাই মশা সবচেয়ে বেশি সেসব এলাকায় এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বব্যাপী ডেঙ্গু সংক্রমণ দ্রুত বেড়েছে। বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বর্তমানে ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর আনুমানিক ১০০ থেকে ৪০০ মিলিয়ন ডেঙ্গু সংক্রমণের ঘটনা ঘটছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস 
 
Related Topics

টপ নিউজ

মশা / ডেঙ্গু / ইন্দোনেশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net