Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
জীববৈচিত্র্য রক্ষায় আমেরিকায় বন কিনল সুইডিশ কোম্পানি আইকিয়া

অফবিট

টিবিএস ডেস্ক
31 January, 2021, 04:10 pm
Last modified: 31 January, 2021, 04:12 pm

Related News

  • মার্কিন নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ইরানে হামলা জোরদার করতে আবার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র
  • মার্কিন-সৌদি পরমাণু চুক্তি নিয়ে উদ্বেগ ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দেওয়ার আশঙ্কা
  • মার্কিন ঘাঁটিতে এখনও যেভাবে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইরান

জীববৈচিত্র্য রক্ষায় আমেরিকায় বন কিনল সুইডিশ কোম্পানি আইকিয়া

'আমাদের মালিকানায় যত বন রয়েছে, আমরা কথা দিচ্ছি, সেগুলো দায়িত্বের সঙ্গে পরিচালনা করব, সেগুলোকে সংরক্ষণ করব এবং সময়ের সঙ্গে সঙ্গে বনভূমির গুণগতমান বৃদ্ধি করব।'
টিবিএস ডেস্ক
31 January, 2021, 04:10 pm
Last modified: 31 January, 2021, 04:12 pm
এই সেই বন

বিশ্বের অন্যতম বৃহৎ আসবাব বিক্রয়কারী সংস্থা সুইডেনের আইকিয়া (Ikea)। এই সংস্থা এবার একটি বনের মালিকানা গ্রহণ করেছে। বনের বিপন্নপ্রায় জীবকূল এবং বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্রের সুরক্ষায় আইকিয়া দক্ষিণ-পূর্ব জর্জিয়ার একটি বনভূমি কিনে নিয়েছে।

গত ১৪ জানুয়ারি আইকিয়ার বেশিরভাগ শাখার পরিচালনাকারী প্রতিষ্ঠান ইংকা গ্রুপ, আলতামাহা নদের অববাহিকার কাছে ১০ হাজার ৮৪০ একর জমি কেনার ঘোষণা দেয়।

'আমরা সত্যিই বিশ্বাস করি, দায়িত্বশীলভাবে বন পরিচালনা সম্ভব। আমরা যে ভূমির ওপর বাস করছি, তার প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্বের একটি বড় অংশ এ গ্রহের বনভূমি পুনরুদ্ধার করা এবং যতটুকু ফসল আমরা কাটব, তারচেয়ে বেশি চারা রোপণ করা,' বলেন ইংকা ইনভেস্টমেন্টসের  ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টার ম্যাটসন।

তিনি আরও বলেন, 'আমাদের যত সম্পদ রয়েছে, তারমধ্যে প্রকৃতির সংরক্ষণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে আমাদের এই বিশেষ বিনিয়োগ প্রসঙ্গে বলাই যায়, জমিকে কখনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না এবং বনভূমির চিরকাল বন হিসেবেই থাকা উচিত।'

অলাভজনক প্রতিষ্ঠান দ্য কনজারভেশন ফান্ডের কাছ থেকে অধিগ্রহণ করা এই জমিতে প্রায় ৩৫০টিরও বেশি প্রজাতির  উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বাস। এখানে আরও রয়েছে বিপন্ন প্রজাতির পাইন গাছ ও কচ্ছপ। বিপন্ন এসব জীব যে এখন থেকে সুরক্ষিত থাকছে, সেটি বোধহয় বলাই যায়।

উত্তর আমেরিকাতে ইউরোপীয়দের অভিবাসনের আগে এই পাইনের বন দক্ষিণ ভার্জিনিয়া থেকে ফ্লোরিডা হয়ে পশ্চিমের টেক্সাস পর্যন্ত ৯০ মিলিয়ন একরেরও বেশি জমিজুড়ে বিস্তৃত ছিল। জর্জিয়াতেও এই বৃক্ষ এক সময় দক্ষিণের পুরো অর্ধেকজুড়ে আধিপত্য বিস্তার করেছিল।

অথচ ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস জানিয়েছে, এ বনের মাত্র ৪ শতাংশই এখন অবশিষ্ট রয়েছে। উন্নয়ন, কৃষির জন্য জমি সাফ, দাবানল প্রভৃতি কারণে সিংহভাগ বন উজাড় হয়ে গেছে।

বিপন্ন প্রজাতির কচ্ছপ

ম্যাটসন আরও জানান, স্থানীয়ভাবে কাঠ ও গুঁড়িনির্ভর অর্থনীতির প্রতি তাদের সমর্থন থাকবে এবং জনসাধারণের জন্য জমির বেশিরভাগ অংশ থাকবে উন্মুক্ত।

এক বিবৃতিতে দ্য কনজারভেশন ফান্ডের সভাপতি ল্যারি সেলজার বলেন, 'ইংকা গ্রুপের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং আমেরিকা ও ইউরোপের বনাঞ্চল সংরক্ষণের প্রতি তাদের প্রচেষ্টার প্রশংসা করছি।'

'সুষ্ঠুভাবে বন সংরক্ষণ করা গেলে তা পরিষ্কার জল, বন্যপ্রাণীদের আবাসস্থল নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনকে প্রশমনের মতো প্রয়োজনীয় সুবিধা প্রদান করে থাকে,' বলেন তিনি।

এবারই প্রথম নয়; ২০১৪ সাল থেকে ইনকা ইনভেস্টমেন্টস যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ার প্রায় ছয় লাখ একরের ওপর বনভূমি কিনে নিয়েছে। জর্জিয়ার পাশাপাশি এই কোম্পানি যুক্তরাষ্ট্রের আলাবামা, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলাইনা ও টেক্সাসে বনজ সম্পত্তির মালিক।

ইনকা গ্রুপ বনগুলোতে শুধু বিনিয়োগ ও সংরক্ষণেই সীমাবদ্ধ থাকেনি; বরং কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশের কাছে ৭০ লাখ চারাগাছ বিতরণ করেছে।

'আমাদের মালিকানায় যত বন রয়েছে, আমরা কথা দিচ্ছি, সেগুলো দায়িত্বের সঙ্গে পরিচালনা করব, সেগুলোকে সংরক্ষণ করব এবং সময়ের সঙ্গে সঙ্গে বনভূমির গুণগতমান বৃদ্ধি করব,' বলেন ম্যাটসন।

'বন পরিচালনার বিষয়ে আমাদের লক্ষ্য, বনের সমস্ত কার্যাদি বিবেচনা করে সামনের কয়েক বছরের জন্য পরিকল্পনা করে রাখা। আমরা এটিকে বনের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষেত্রগুলোর মাঝে একটি  ভারসাম্য তৈরির প্রতিশ্রুতি হিসাবে দেখি', যোগ করেন তিনি।

বলে রাখা ভালো, 'ক্লাইমেট পজিটিভ' প্রতিশ্রুতির অংশ হিসেবে আইকিয়া বনগুলোতে বিনিয়োগ করে থাকে। বিশ্বব্যাপী আইকিয়ার ৪৪৫টি দোকানের মধ্যে ইংকা গ্রুপ পরিচালনা করে ৩৭৮টি।

  • সূত্র: সিএনএন

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

আইকিয়া / বন / জীববৈচিত্র্য / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • মার্কিন নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ইরানে হামলা জোরদার করতে আবার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র
  • মার্কিন-সৌদি পরমাণু চুক্তি নিয়ে উদ্বেগ ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দেওয়ার আশঙ্কা
  • মার্কিন ঘাঁটিতে এখনও যেভাবে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইরান

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net