Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
চীনে কালো কুসুমযুক্ত হাঁসের ডিমের সন্ধান, হতবুদ্ধি বিশেষজ্ঞরা! 

অফবিট

টিবিএস ডেস্ক
01 December, 2021, 03:45 pm
Last modified: 01 December, 2021, 03:51 pm

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীনের ৪ দফা প্রস্তাব
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনে কালো কুসুমযুক্ত হাঁসের ডিমের সন্ধান, হতবুদ্ধি বিশেষজ্ঞরা! 

চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝু শহরের এক ব্যক্তি 'সিনা ওয়েইবো' নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অদ্ভুত ডিমের ছবি ও ভিডিও প্রকাশ করেন।
টিবিএস ডেস্ক
01 December, 2021, 03:45 pm
Last modified: 01 December, 2021, 03:51 pm

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে রাজহাঁসের কালো কুসুমযুক্ত ডিমের ছবি, যা হতবুদ্ধি করে দিয়েছে বিশেষজ্ঞদের। অস্বাভাবিক এই ডিমের রহস্য উন্মোচন করতে না পেরে এরই মধ্যে মাথা চুলকানো শুরু করে দিয়েছেন তারা।       

চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝু শহরের এক ব্যক্তি 'সিনা ওয়েইবো' নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অদ্ভুত ডিমের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ঝু নামের ওই ব্যক্তির দাবি, তার এক বন্ধুর ফার্মে পালিত ধূসররঙা রাজহংসীগুলো এ ধরনের ডিম পেড়েছে। তিনি এও জানান, আগেপরে বন্ধুটি তাকে একই হাঁসের স্বাভাবিক ডিমও উপহার দিয়েছে। তবে এবার ডিম ভাঙার পর বিস্ময় চরমে উঠেছে তার।  

ঝু জানান, এই ডিমগুলো বাইরে থেকে অন্য সব সাধারণ ডিমের মতোই দেখতে। কিন্তু ডিমটি ভাঙার পর দেখা যায় সাদা অংশ স্বাভাবিক থাকলেও কুসুমের রঙ গাঢ় ধূসর রঙয়ের, যাকে কালো বলেও চিহ্নিত করা যায়। শুধু তাই নয়, ডিমগুলোর গন্ধও সাধারণ ডিমের মতো বলেই দাবি করেন তিনি।

 

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো কুসুমের ডিমের ছবি ভাইরাল হওয়ার পরপরই অসংখ্য লোক তাদের নিজস্ব 'ডিম তত্ত্ব' নিয়ে হাজির হয়েছেন! কেউ কেউ তাদের স্বভাবতজাত ভঙ্গিতে মজা করলেও অন্যরা ঠিকই রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করেছেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ 'রাজহংসীটির মন বোধহয় এরকম কালো' বা 'এই রাজহংসী হয়তো কালি খেয়ে ফেলেছিল' ধরনের হাস্যকর মন্তব্য করেছেন। 

আবার কেউ বলছেন, রাজহংসীটি বোধহয় প্রচুর ব্ল্যাক মালবেরি ফল খেয়ে ফেলেছিল। এই ফলটির মধ্যে উচ্চ মাত্রায় মেলানিন উপাদান থাকার কারণেই হয়তো তাদের ডিমের কুসুম কালো হয়ে গেছে।

জবাবে ঝু জানিয়েছেন, হাঁসের ফার্মের কাছাকাছি ব্ল্যাক মালবেরি গাছ রয়েছে বটে, কিন্তু এই ব্যাখ্যা তিনি সন্দেহাতীভাবে মানতে রাজি নন।

এ বিষয়ে একজন পোলট্রি বিশেষজ্ঞের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ডিমের কুসুম কালো হওয়ার সম্ভাব্য কারণ হতে পারে পরিবেশ দূষণ। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এমনটা হওয়া অসম্ভব।" 

চীনা গণমাধ্যম সূত্রে জানা যায়, চীনের একাডেমী অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর বিজ্ঞানীরা কালো কুসুমের ডিম নিয়ে গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে গত বছর অডিটি সেন্ট্রালের প্রতিবেদনে ভারতের একটি ফার্মে সবুজ রঙয়ের কুসুমযুক্ত মুরগির ডিমের কথা উঠে আসে।     

সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

চীন / কালো কুসুমযুক্ত ডিম / রাজহাঁস / ওয়েইবো / ভাইরাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীনের ৪ দফা প্রস্তাব
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net