Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
গুপ্তচর সন্দেহে ১০ দিন আটক থেকে ছাড়া পেল রোবট শিল্পী

অফবিট

টিবিএস ডেস্ক
21 October, 2021, 08:00 pm
Last modified: 21 October, 2021, 09:09 pm

Related News

  • চীন ও রাশিয়া ‘আতঙ্কে’ পশ্চিমাদের সাহায্য নিয়ে নতুন গোয়েন্দা সংস্থা গঠন করছে জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

গুপ্তচর সন্দেহে ১০ দিন আটক থেকে ছাড়া পেল রোবট শিল্পী

ফরেভার ইজ নাউ নামের শোতে আই-ডা তার তৈরি একটা বড় ভাস্কর্যের প্রদর্শনী করবে। আই-ডাকে বলা হয় মানুষের দৈনন্দিন জীবনের ছবি আঁকতে সক্ষম পৃথিবীর প্রথম আলট্রা-রিয়েলিস্টিক রোবট।
টিবিএস ডেস্ক
21 October, 2021, 08:00 pm
Last modified: 21 October, 2021, 09:09 pm
ছবি: সংগৃহীত

১০ দিন বন্দি রাখার পর ব্রিটেনে তৈরি একটি রোবটকে মুক্তি দিল মিশরের কাস্টমস। রোবটটি অ্যালগরিদম ও ক্যামেরা ব্যবহার করে শিল্পকর্ম তৈরি করে। খবর দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইলের।

আই-ডা নামের এই রোবটর মালিক অক্সফোর্ডভিত্তিক একটি গ্যালারির মালিক আইডান মেলার। গপ্ত সপ্তাহে গুপ্তচরবৃত্তির হাতিয়ার সন্দেহে মিশরের সীমান্তে আই-ডাকে আটক করে দেশটির কাস্টমস।

আই-ডাকে কায়রোর এক আর্ট শোতে নিয়ে যাচ্ছিলেন আইডান মেলার। সেখানে আই-দার শিল্পকর্মের প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু তাকে আটক করায় তা অনিশ্চয়তায় পড়ে যায়। মিশর-ব্রিটেনের মধ্যে সাময়িক কূটনৈতিক উত্তেজনারও সৃষ্টি হয় এই ইস্যু নিয়ে।

আই-ডার নাম রাখা হয়েছে উনিশ শতকের বিজ্ঞানী ও গণিতবিদ অ্যাডা লাভলেসের নামানুসারে। ১০ দিন আটক করে রাখার পর অবশেষে প্রদর্শনী শুরু হওয়ার আগের দিন তাকে মুক্তি দেওয়া হয়।

মেলার জানান, মূলত আই-ডার মডেম দেখে মিশরের গার্ডরা সন্দিহান হয়ে ওঠে। ওই মডেমের সাহায্যে আই-ডা ইন্টারনেটের সাথে যুক্ত হয়।

আইডান ওই মডেম খুলে ফেলার প্রস্তাব দিলেও গার্ডরা বলে যে, আই-ডার চোখে বসানো ক্যামেরা খুলে ফেলতে হবে। কিন্তু ওই ক্যামেরা দুটো আই-ডার ছবি আঁকার জন্য অত্যাবশ্যকীয় অঙ্গ।

নিজের শিল্পকর্মের সঙ্গে আই-ডা

আইডান তখন তার রোবটের চোখ খুলে ফেলতে অস্বীকৃতি জানান। এর জেরেই আটক করা হয় আই-ডাকে।

ফরেভার ইজ নাউ নামের শোতে আই-ডা তার তৈরি একটা বড় ভাস্কর্যের প্রদর্শনী করবে। 

দু-বছর আগে আই-ডাকে তৈরি করেন লিডসের একদল প্রকৌশলী। আই-ডাকে বলা হয় মানুষের দৈনন্দিন জীবনের ছবি আঁকতে সক্ষম পৃথিবীর প্রথম আলট্রা-রিয়েলিস্টিক রোবট। তার আঁকা ছবি বেশ জনপ্রিয়তাও পেয়েছে।
 
Related Topics

টপ নিউজ

রোবট / শিল্পী রোবট / গুপ্তচরবৃত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • চীন ও রাশিয়া ‘আতঙ্কে’ পশ্চিমাদের সাহায্য নিয়ে নতুন গোয়েন্দা সংস্থা গঠন করছে জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net