Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যার ভিডিও ভাইরাল: একজনের জরিমানা, তিনজনের মুচলেকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 07:15 pm
Last modified: 29 July, 2025, 07:22 pm

Related News

  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যার ভিডিও ভাইরাল: একজনের জরিমানা, তিনজনের মুচলেকা

ঘটনাটি ঘটে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে। স্থানীয় খোকন হাওলাদার (৪২) বেশ কিছুদিন ধরে একটি কুকুরকে ‘পাগল’ বলে প্রচার করে ফাঁসির হুমকি দিচ্ছিলেন।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 07:15 pm
Last modified: 29 July, 2025, 07:22 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া।

বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এদিকে, অভিযুক্তদের সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনাটি ঘটে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে। স্থানীয় খোকন হাওলাদার (৪২) বেশ কিছুদিন ধরে একটি কুকুরকে 'পাগল' বলে প্রচার করে ফাঁসির হুমকি দিচ্ছিলেন। রোববার কুকুরটিকে এলাকায় দেখতে পেয়ে তিনি রায়হান মল্লিক (১৭), বায়েজিদ হাওলাদার (১৭) ও সুমন গাজী (২১)–কে নিয়ে ধরে আনেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, কুকুরটির গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এবং খোকন হাওলাদার রশি ধরে উপরের দিকে টানেন। কুকুরটি ঝুলে পড়লে একজন লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। অন্যরা সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। পরে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে আটক করে কলসকাঠি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। ইউনিয়ন সচিব হুমায়ুন কবির বলেন, 'কুকুর মারা ঘটনার আজ সমাধান হয়েছে। এসিল্যান্ড ও প্রাণিসম্পদ কর্মকর্তা এসেছিলেন। তারা খোকন হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং বাকি তিনজনকে মুচলেকায় ছেড়ে দেন।'

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, 'চারজনের মধ্যে একজনকে জরিমানা করা হয়েছে। অন্য তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার না থাকায় তাদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে।'

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা জানান, তিনি ঢাকায় প্রশিক্ষণে থাকায় কিছু জানেন না। বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ।

ডা. সোহাগ বলেন, 'প্রাণিসম্পদ কর্মকর্তা ছুটিতে থাকায় আমি সিদ্ধান্ত নিতে পারিনি। তবে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলাম। স্থানীয়রা সাক্ষ্য দিয়েছেন কুকুরটি ভারসাম্যহীন ছিল। তারপরও এভাবে হত্যা করা আইনত অপরাধ। একজনকে জরিমানা করা হয়েছে, বাকিদের মুচলেকা রাখা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

কুকুর হত্যা / প্রাণী হত্যা / প্রাণী অধিকার / ভিডিও ভাইরাল / বরিশাল / বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net