Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
একসঙ্গে ১০ শিশুর জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকান নারী

অফবিট

টিবিএস ডেস্ক
10 June, 2021, 04:45 pm
Last modified: 10 June, 2021, 08:57 pm

Related News

  • ৬০ হাজার বছর আগেই শিকারের হাতিয়ার ছিল বিষাক্ত তীর! 
  • দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর নির্যাতনের অভিযোগ; জি২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • দক্ষিণ আফ্রিকায় স্বামীরাও এখন নিতে পারবেন স্ত্রীর পদবী, আদালতের রায়
  • কঙ্গোর উদ্ধার কার্যক্রমের ভিডিও দেখিয়ে দ. আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ কৃষক’ হত্যার অভিযোগ তোলেন ট্রাম্প
  • দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার কাছে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’র মিথ্যা অভিযোগ ট্রাম্পের

একসঙ্গে ১০ শিশুর জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকান নারী

'আমাদের সাতটি ছেলে ও তিনটি মেয়ে শিশু জন্ম নিয়েছে। আমি খুবই আবেগাপ্লুত। আমি এই মুহূর্তে আর বেশি কথা বলতে পারছি না!'
টিবিএস ডেস্ক
10 June, 2021, 04:45 pm
Last modified: 10 June, 2021, 08:57 pm
গর্ভবতী অবস্থায় গোসিয়ামে থামারা সিথোল। ছবি: আফ্রিকান নিউজ এজেন্সি

একসঙ্গে ১০টি শিশুর জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এক নারী।

গোসিয়ামে থামারা সিথোল নামের ওই নারীর স্বামী টেবোহো সোটেটসি জানান, দশটি শিশু জন্ম নেওয়ার বিষয়টি দেখে তারা ভীষণ অবাক হয়েছেন। কারণ, স্ক্যানের সময় তার স্ত্রীর পেটে ৮টি শিশুর অস্তিত্ব দেখা গিয়েছিল।

প্রিটোরিয়া নিউজকে টেবোহো বলেন, 'আমাদের সাতটি ছেলে ও তিনটি মেয়ে শিশু জন্ম নিয়েছে। আমি খুবই আবেগাপ্লুত। আমি এই মুহূর্তে আর বেশি কথা বলতে পারছি না!'

দক্ষিণ আফ্রিকান এক কর্মকর্তা বিবিসিকে শিশুদের জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আরেক কর্মকর্তা জানান, তারা শিশুদের এখনো দেখেননি।

ওই পরিবারের নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বিবিসিকে বলেন, মিসেস সিথোল ১০টি শিশুর জন্ম দিয়েছেন; এদের মধ্যে ৫ জন প্রাকৃতিক উপায়ে জন্ম নিয়েছে এবং ৫ জনের জন্ম হয়েছে সিজারিয়ানের মাধ্যমে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই ঘটনাটি তদন্ত করে দেখছে বলে বিবিসিকে জানিয়েছে।  

এর আগে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের এক নারী একসঙ্গে আট শিশুর জন্ম দিয়ে গিনেস বুকে নাম লেখান। এখনো পর্যন্ত তিনিই আনুষ্ঠানিকভাবে একবারে সর্বাধিক সন্তানের জন্মদাত্রী।

এদিকে, গত মাসে মালিতে হালিমা সিসে নামক ২৫ বছর বয়সী এক নারী একসাথে নয়টি সন্তানের জন্ম দেন। সবকটি শিশুই এখন মরক্কোর একটি ক্লিনিকে সুস্থ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

তবে বিবিসির আফ্রিকা অঞ্চলের স্বাস্থ্য প্রতিবেদক রডা ওডিয়াম্বো বলেন, একসঙ্গে অনেক সন্তান জন্ম দিলে অধিকাংশ শিশুই অকালে মারা যায়।

একসঙ্গে তিনটির অধিক শিশুর জন্ম হওয়া বেশ বিরল ঘটনা। অধিকাংশ সময় উর্বরতা চিকিৎসার ফলস্বরূপ এটি ঘটে। কিন্তু দক্ষিণ আফ্রিকান এই নারী প্রাকৃতিকভাবেই গর্ভবতী হয়েছেন বলে দাবি ওই দম্পতির।

প্রার্থনা ও নির্ঘুম রাত

৩৭ বছর বয়সী মিসেস সিথোল এর আগেও যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

এক মাস আগে প্রিটোরিয়া নিউজকে মিসেস সিথোল জানান, তার গর্ভবতী হওয়াটা শুরুর দিকে কিছুটা জটিল অবস্থায় ছিল। তিনি শিশুদের স্বাভাবিক-সুস্থ জন্মের জন্য অনেক প্রার্থনা করেছেন এবং দুশ্চিন্তায় বহু রাত নির্ঘুম কাটিয়েছেন।

নিজেই নিজেকে বারবার প্রশ্ন করতেন, 'আমার পেটে এতগুলো শিশুর কীভাবে জায়গা হবে? ওরা কি বাঁচবে?' অবশ্য ডাক্তাররা তাকে আশ্বস্ত করেছিলেন, তার গর্ভও দিন দিন স্ফীত হচ্ছে।

মিসেস সিথোল জানতে পারলেন তার গর্ভে যখন ৮টি সন্তান রয়েছে, সে সময় তিনি পায়ের ব্যথায় ভুগছিলেন। ডাক্তাররা জানিয়েছিলেন, আটটির মধ্যে দুটি শিশু ভুল টিউবের মধ্যে রয়েছে।

সে সময় সিথোল সংবাদপত্রকে বলেন, 'এরপর তারা সেই সমস্যা সমাধান করেন এবং আমিও সুস্থ হয়ে যাই। আমি অধীর আগ্রহে আমার সন্তানদের আগমনের জন্য অপেক্ষা করছি।'  

তার স্বামী মনে করেন, 'এটা আসলে 'ঈশ্বর কর্তৃক নির্ধারিত সন্তান' পাওয়ার মতো ছিল। 'এ এমন এক অলৌকিক ঘটনা, যা আমার সঙ্গে ঘটেছে বলে আমি আনন্দিত,' বলেন তিনি।


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

সন্তান প্রসব / দক্ষিণ আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ৬০ হাজার বছর আগেই শিকারের হাতিয়ার ছিল বিষাক্ত তীর! 
  • দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর নির্যাতনের অভিযোগ; জি২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • দক্ষিণ আফ্রিকায় স্বামীরাও এখন নিতে পারবেন স্ত্রীর পদবী, আদালতের রায়
  • কঙ্গোর উদ্ধার কার্যক্রমের ভিডিও দেখিয়ে দ. আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ কৃষক’ হত্যার অভিযোগ তোলেন ট্রাম্প
  • দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার কাছে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’র মিথ্যা অভিযোগ ট্রাম্পের

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net