Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
প্রযুক্তি দক্ষতার প্রশিক্ষণের লক্ষ্যে কোডার্সট্রাস্ট ও ইউনিভার্সিটি ফর পিস-এর চুক্তি স্বাক্ষর

অন্যান্য

টিবিএস রিপোর্ট
06 June, 2023, 06:10 pm
Last modified: 06 June, 2023, 06:15 pm

Related News

  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • সংসদে সক্রিয় হওয়ার প্রস্তুতি জামায়াতের, নতুন এমপিদের নিয়ে দুই দিনের কর্মশালা
  • প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ-জাপান চুক্তি সই
  • ২২ জানুয়ারি থেকে ৮ লাখের বেশি প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ শুরু
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট

প্রযুক্তি দক্ষতার প্রশিক্ষণের লক্ষ্যে কোডার্সট্রাস্ট ও ইউনিভার্সিটি ফর পিস-এর চুক্তি স্বাক্ষর

টিবিএস রিপোর্ট
06 June, 2023, 06:10 pm
Last modified: 06 June, 2023, 06:15 pm

প্রযুক্তি শিক্ষার বৈশ্বিক কোম্পানি কোডার্সট্রাস্ট ও জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস) বৈশ্বিক উন্নয়ন ও শান্তির জন্য দক্ষতা সৃষ্টির লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

কোস্টারিকার স্যান জোসেতে ইউপিস-এর প্রধান ক্যাম্পাসে গত শনিবার (৩ জুন) এই অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অংশীদারিত্ব স্মারকে স্বাক্ষর করেন ইউপিস-এর রেক্টর অধ্যাপক ফ্র্যান্সিককো রোজাস অ্যারাভেনা ও কোডার্সট্রাস্ট-এর চেয়ারম্যান আজিজ আহমদ। এই অংশীদারিত্বের আওতায় ইউনিভার্সিটি ফর পিস-এর শিক্ষার্থীদের ডিজিটাল যুগে প্রয়োজনীয় অগ্রসরভিত্তিক প্রযুক্তি দক্ষতার প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট। এছাড়াও থাকবে অ্যাকাডেমিক সহযোগিতার সম্পর্ক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি।

ইউপিস-এর ভাইস রেক্টর ড. হুয়ান কার্লোস সেইনজ বোরগো, বিশেষ উপদেষ্টা মেলিসা মেনিস এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোডার্সট্রাস্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হকসহ অন্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

এসময় কোডার্সট্রাস্ট ও ইউপিসকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, 'এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের মিশন ও ভিশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।'

বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন দেশের নারী ও যুবশ্রেণিকে দক্ষতাভিত্তিক কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে অব্যাহত অবদান রাখার জন্য কোডার্সট্রাস্ট-এর প্রশংসা করেন শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়টির রেক্টর অধ্যাপক ফ্রান্সিসকো রোজাস আরাভেনা বলেন, যেকোনো উদ্ভাবনই হতে হবে শান্তির জন্য। নেক্সট জেনারেশন স্কিলস কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদ্ভাবনগুলো যাতে মানবতার শান্তি ও সম্মৃদ্ধিতে ব্যবহার করা সম্ভব হয় তার ওপর জোর দেন তিনি। প্রযুক্তি দক্ষতার প্রশিক্ষণে সুবিধাবঞ্চিত, অবহেলিত ও কর্মহীন নারী ও যুব শ্রেণির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় কোডার্সট্রাস্ট-এর প্রশংসা করেন অধ্যাপক আরাভেনা।

একাধিকবার বাংলাদেশ সফর করার কথা উল্লেখ করে ইউপিস-এর রেক্টর বলেন, 'বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটি স্থায়ী।'

কোডার্সট্রাস্ট চেয়ারম্যান আজিজ আহমদ বলেন, বৈশ্বিক শান্তি, শিক্ষা, কর্মসুযোগ ও নারীর ক্ষমতায়নের জন্য এ ধরনের পারস্পরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিশ্বে প্রযুক্তির অগ্রসরতা প্রতিনিয়তই বাড়ছে। এ অবস্থায় আর্থ-সামাজিক উন্নয়নে ডিজিটাল দক্ষতা জরুরি।

যুবশ্রেণির জন্য অগ্রসর প্রযুক্তি দক্ষতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আজিজ আহমদ বলেন, 'এর মধ্য দিয়েই বিশ্ব শান্তিতে অবদান রাখা সম্ভব। দারিদ্র, অসমতা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও শিক্ষার মতো যে বিষয়গুলো মানব নিরাপত্তা ও সুন্দর জীবন যাপনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে আছে সেগুলোকেও দূর করতে পারে প্রযুক্তি দক্ষতা।'

সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই একটি গোলটেবিল আলোচনার আয়োজন করে ইউনিভার্সিটি ফর পিস। মানবাধিকার ও ডিজিটাল যুগে শান্তি বিনির্মাণ শীর্ষক ওই আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন কোডার্সট্রাস্ট ও ইউপিস-এর কর্মকর্তারা।

Related Topics

কোডার্সট্রাস্ট / ‌ইউনিভার্সিটি ফর পিস / ইউপিস / প্রশিক্ষণ / চুক্তি স্বাক্ষর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • সংসদে সক্রিয় হওয়ার প্রস্তুতি জামায়াতের, নতুন এমপিদের নিয়ে দুই দিনের কর্মশালা
  • প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ-জাপান চুক্তি সই
  • ২২ জানুয়ারি থেকে ৮ লাখের বেশি প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ শুরু
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net