Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
জার্মানিতে পাকঘরের ১০০ দিন

অন্যান্য

মাহবুব চোকদার
24 September, 2022, 06:30 pm
Last modified: 24 September, 2022, 06:30 pm

Related News

  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • সুতায় বোনা জীবনের গল্প
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

জার্মানিতে পাকঘরের ১০০ দিন

কনটেমপরারি আর্টের অন্যতম প্রধান শিল্পমেলা ডকুমেন্টায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে বৃত্ত আর্টস ট্রাস্ট। বৃত্তের এই প্রকল্পটি মূলত খাদ্য রাজনীতির কথা বলছে।
মাহবুব চোকদার
24 September, 2022, 06:30 pm
Last modified: 24 September, 2022, 06:30 pm

ছবি: বৃত্ত আর্টস ট্রাস্টের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রতি পাঁচ বছরে একবার করে জার্মানির কাসেলে বসে ১০০ দিনের এক শিল্পমেলা। এবার হলো পঞ্চদশ আসর। শুরু হয়েছিল জুনের ১৮ তারিখ আর শেষ হচ্ছে সেপ্টেম্বরের ২৫। নতুন ধারার শিল্পপ্রয়াস (কনটেমপরারি আর্ট) নিয়ে বসে এ মেলা। বাংলাদেশ থেকে বৃত্ত আর্টস ট্রাস্ট এবারের আসরে অংশ নিয়েছে। মেলাটির নাম ডকুমেন্টা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ১০ বছর পর প্রথম ১৯৫৫ সালে ডকুমেন্টা আয়োজিত হয়। কাসেলের এক শিল্পী নাম আর্নল্ড বোদে উদ্যোগটা নিয়েছিলেন। তাঁর ইচ্ছাটা ছিল নাৎসি বাহিনী যেসব শিল্পকে ব্ল্যাকলিস্টেড করেছিল সেগুলো প্রদর্শন। তিনি ১৯২০ থেকে ১৯৩০ সালে তৈরি হওয়া শিল্পকর্মগুলো বেছে নিয়েছিলেন। চতুর্থ আসর পর্যন্ত বোদে ডকুমেন্টার সঙ্গে থাকতে পেরেছিলেন। তাঁর মৃত্যু হয়েছিল ১৯৭৭ সালে। এখন ডকুমেন্টা গোটা পৃথিবীতেই কনটেমপরারি আর্টের অন্যতম প্রধান শিল্পমেলা। একে ১০০ দিনের জাদুঘরও বলা হয়ে থাকে।

এবারের ডকুমেন্টা কিউরেট করছে জাকার্তার শিল্পীদের সংঘ রুয়াংরুপা। এর প্রতিষ্ঠা ২০০০ সালে। প্রদর্শনী, কর্মশালা আর উৎসব আয়োজনে চমকপ্রদ সব আইডিয়ার জন্য নাম আছে তাদের। ইস্তাম্বুল, ব্রিজবেন, সিঙ্গাপুর এবং সাও পাওলো শিল্পমেলা আয়োজনে তাঁরা অংশ নিয়েছে। ইন্দোনেশীয় শব্দ লামবাংকে তারা এবারের থিম বা বিষয়বস্তু করেছিল। এর সাধারণ অর্থ শস্যাগার।

ছবি: বৃত্ত আর্টস ট্রাস্টের ফেসবুক পেজ থেকে নেওয়া

 বৃত্ত প্রায় এক বছর ধরে গবেষণা চালিয়েছে। ঢাকার শিল্পসংঘ বৃত্ত আর্টস ট্রাস্ট খাদ্য, মহামারী ও যুদ্ধকে প্রাধান্য দিয়েছিল। তারা বাংলা চলচ্চিত্রে যুদ্ধ, খাদ্য ও মহামারির দৃশ্যাবলি খুঁজে বেড়িয়েছে। তারপর সেগুলোয় থাকা হাহাকার, পীড়ন, চিৎকার, লড়াই, দখল, শবযাত্রা, মোড়লিপনা, প্রার্থনা, লালসা, আর্তনাদ, সহায়তা, বিদ্রুপ, নতিস্বীকার, বিদ্রোহ মিলিয়ে 'ছায়াছবি ২০২২' নাম দিয়ে দৃশ্যের এক দেয়ালজোড়া মিছিল বা ম্যুরাল তৈরি করেছে। সঙ্গে অত্যধিক মূল্য বৃদ্ধি, নানাস্থানে জনসাধারণের দুর্দশা, বাজার উধাও, শৃগাল কর্তৃক জীবন্ত নরদেহ ভক্ষণ, ১০২ জনের মৃত্যু ইত্যাদি বিভিন্ন বাক্য জুড়ে দিয়েছে। ম্যুরালটি তৈরিতে বৃত্ত যুক্ত করেছিল সিনেমা ও রিকশা পেইন্টারদের। ৭টি চলচ্চিত্র থেকে তাঁরা মূল উপকরণ নিয়েছে।

এইসঙ্গে 'রসদ' নামের একটি স্থাপনাশিল্পও যুক্ত করেছে বৃত্ত, যাতে মেগা শপে থাকে যেমন তাক, সেই তাকে ডিম, দুধ, সবজি, আলু স্থান পেয়েছে। এসব কৃত্রিম খাবারগুলো তৈরি করা হয়েছে সিরামিক, প্লাস্টিক, তুলা ইত্যাদি দিয়ে।

বৃত্তের এই প্রকল্পটি মূলত খাদ্য রাজনীতির কথা বলছে। খাদ্যবীজ কুক্ষিগত করার মধ্য দিয়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বস্তুত বিশ্বের খাদ্যভান্ডারকে কুক্ষিগত করছে। এর মধ্য দিয়ে কৃষক নিয়ন্ত্রণ হারাচ্ছে উৎপাদিত ফসলের ওপর যেমন উৎপাদনের উপকরণের ওপরও।

ছবি: বৃত্ত আর্টস ট্রাস্টের ফেসবুক পেজ থেকে নেওয়া

ডকুমেন্টা হলের বাইরে বাঁশ দিয়ে বৃত্ত একটি 'পাকঘর—দ্য সোশ্যাল কিচেন'ও প্রতিষ্ঠা করেছে। মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা জড়ো হচ্ছে রান্নাঘরটিতে। এর ডাইনিং টেবিলগুলো সাজানো স্মৃতি ও গল্প দিয়ে। এখানে এসে দর্শনার্থীরা নিজেদের স্মৃতির ঝাপিও উন্মুক্ত করতে পারছে। সবজির সঙ্গে বাঁশভাত খেতে খেতে বসছে কবিতা পাঠের আসর, সঙ্গীতের আসর। জমে উঠছে আড্ডা। পাকঘরের ধারের আঙিনায় চাষ হচ্ছে সবজি। সবমিলিয়ে আবহমান বাংলার একটি পাকঘর তৈরি হয়েছে জার্মানীতে কাসেলে। উল্লেখ্য ৩২ টি ভেন্যুতে ৬৭ অংশগ্রহণকারী (শিল্পী, উদ্যোক্তা, সংস্থা) নিয়ে চলেছে এ শিল্পমেলা।

Related Topics

টপ নিউজ

শিল্প / শিল্প মেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • সুতায় বোনা জীবনের গল্প
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net