ট্রাম্পের হুমকি সত্ত্বেও মিত্রদেশগুলো কি ইরানের সঙ্গে ব্যবসা করবে?
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক হুমকি ও অবরোধের মুখে আবারও আলোচনার কেন্দ্রে ইরানের আন্তর্জাতিক বাণিজ্য। ওয়াশিংটনের কঠোর নজরদারি সত্ত্বেও মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে তেহরান।
