সামর্থ্য অনুযায়ী কর দিতে হবে: এনবিআর চেয়ারম্যান
দেশের সব খাতে একক ১৫ শতাংশ ভ্যাট হার চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। ২২ এপ্রিল আগারগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সাথে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্পষ্ট জানান, ভ্যাটের আওতা বাড়াতে সিরিয়াস তারা।
