৫’শ হাসপাতালে ১০জন করে আনসার নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে এখন সবধরনের ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত আছে। যা দিয়ে আগামী ৬ মাস টিকা কার্যক্রম চালানো যাবে। ২২ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে চীনের সাথে একটি সমঝোতা চুক্তি সই অনুষ্ঠান শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ৫০০টি হাসপাতালে ১০ জন করে অস্ত্রসহ আনসার নিয়োগ দেয়া হবে।
