বাংলাদেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৯.৭৪ টিসিএফ : জ্বালানিমন্ত্রী

মন্ত্রী বলেন, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে এবং বর্তমান দৈনিক সরবরাহ (প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট) বজায় থাকলে অবশিষ্ট গ্যাস মজুত দিয়ে প্রায় ১২ বছর দেশের চাহিদা পূরণ সম্ভব হবে।