ফরচুন বরিশালের পরিকল্পনায় পরিবর্তন, সাকিবই অধিনায়ক

টুর্নামেন্ট শুরুর দিনও অধিনায়ক ঘোষণা করেনি বরিশাল। প্রথম ম্যাচের আগেও নিশ্চিত ছিল না তাদের অধিনায়ক কে। মিরাজের নেতৃত্বে একটি ম্যাচ খেলার পর সিদ্ধান্তে পরিবর্তন আনলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।