সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকার যে দামে এসব টিকা বিদেশ থেকে আমদানি করে, তার প্রায় অর্ধেক মূল্যে স্থানীয়ভাবে সরবরাহ করা যাবে। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে টিকা রপ্তানির সুযোগও তৈরি হবে।
