টাঙ্গাইলে সড়কে ঝরল একই পরিবারের চার প্রাণ

দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে শহরের দিকে ঢোকার পথে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। বাস জব্দ করা হলেও চালক পলাতক।