Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
টাঙ্গাইলের লক্ষাধিক তাঁত শ্রমিক কর্মহীন

বাংলাদেশ

জাফর আহমেদ, টাঙ্গাইল
27 June, 2020, 03:20 pm
Last modified: 27 June, 2020, 05:06 pm

Related News

  • টাঙ্গাইলে ব্রিজে রডের বদলে বাঁশ: উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ
  • টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: মামলার পর গ্রেপ্তার সাব-ঠিকাদার
  • টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ঈদে বাড়ি ফেরার পথে রড-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, এই দায় কার?

টাঙ্গাইলের লক্ষাধিক তাঁত শ্রমিক কর্মহীন

করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকায় টাঙ্গাইলের তাঁত মালিক ও শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। এখন সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
জাফর আহমেদ, টাঙ্গাইল
27 June, 2020, 03:20 pm
Last modified: 27 June, 2020, 05:06 pm

''আগে প্রচুর কাজ ছিল। মাসে যা আয় হতো তা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে ভালোভাবে চলতে পারতাম। পাশাপাশি আয়ের টাকা থেকে প্রতিমাসে বাবা-মাকে পাঁচ/ছয় হাজার টাকা পাঠাতাম। করোনাভাইরাসের কারণে সাড়ে তিনমাস ধরে তাঁত বন্ধ। তাই আমাদের কাজও নেই। হাতে জমানো টাকা যা ছিল তা আড়াই মাস আগেই শেষ হয়েছে। সব মিলিয়ে খুব কষ্টে দিন পার করছি।''

মঙ্গলবার দুপুরে কথাগুলো বলছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া ঝুঁগনি গ্রামের তাঁত শ্রমিক রনি মিয়া (২২)। আক্ষেপ করে তিনি বলেন, সরকার ও তাঁত বোর্ড থেকে এখনো কোনো সহযোগিতা পাইনি। আয় রোজগার না থাকায় এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে দিন পার করতে হচ্ছে।

কাঠুয়া ঝুঁগনি গ্রামের লৌহজং নদীর তীরে সরকারের চার শতাংশ খাঁস জমিতে বসবাস করেন তিনি। পাশেই তাঁত মিলে গত চার বছর যাবত কাজ করেন। তাদের পরিবারে আট মাস বয়সী একটি মেয়েও আছে। দিন যতই যাচ্ছে ততই যেন তাদের কষ্টের পরিধি বাড়ছে। তাই তিনি কয়েকদিন ধরে মাটি কাটা শ্রমিকের কাজ করার সিদ্ধান্ত নেন। 

কিন্তু মাটি কাটার কাজ নিয়মিত না থাকায় প্রতিদিনই সেখানে গিয়ে তার কোনো লাভ হচ্ছে না। তাই কষ্টে দিন পার করতে হচ্ছে তার পরিবারের সদস্যদের। 

রনি মিয়ার মতো অবস্থা একই গ্রামের নুরে আলমের। সাড়ে তিন মাস যাবত তাঁত বন্ধ থাকায় তিনিও দিন কাটাচ্ছেন খেয়ে না খেয়ে। 

নুরে আলম বলেন, দুই মেয়ে এক ছেলেসহ আমার পরিবারের সদস্য পাঁচজন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। কাজ না থাকায় বাসায় বসে থেকে সময় কাটে না। 

করোনাভাইরাসের কারণে রনি মিয়া ও নুরে আলমের মতো কর্মহীন হয়ে পড়া স্থানীয় মাইন উদ্দিন বলেন, আমাদের এলাকায় এক হাজার ২০০ তাঁত মেশিন রয়েছে। সেখানে ছয় শতাধিক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনাভাইরাসে কারণে সবাই কর্মহীন হয়ে পড়েছে।
 
''আমি কর্মহীন। বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়। কিন্তু তাদের কাছেও আর টাকা চাইতে ইচ্ছে না। সব মিলিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে।'' বললেন মাইন উদ্দীন।

তাঁত কারখানা বন্ধ থাকায় তাদের মতো জেলার লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাঁত বোর্ড নিয়ন্ত্রিত জেলার দুটি বেসিক সেন্টারের সূত্র মতে, জেলায় এক লাখ ২০৬ জন তাঁত শ্রমিক রয়েছেন। চার হাজার ১৫১ জন রয়েছেন ক্ষুদ্র তাঁত মালিক।

টাঙ্গাইলের তাঁত শিল্পে শ্রমিকরা আগে দিন-রাত শাড়ি উৎপাদন কাজে ব্যস্ত থাকতেন। সারাদেশের শাড়ি ক্রেতারা করটিয়া, বাজিতপুর, ও পাথরাইলের শাড়ির শোরুমগুলো থেকে শাড়ি কিনতে ভিড় জমাত। 

সারা বছর ঋণের বোঝা বয়ে বেড়ানো তাঁত মালিকরা মূলত রমজান মাসেই তাদের উৎপাদিত শাড়ি বিক্রি করে ব্যাংক এনজিওর দেনা পরিশোধ করতো। কিন্ত এবার করোনায় যে সংকট তৈরি হয়েছে তাতে তাঁত মালিকরা আরও ঋণগ্রস্থ হয়ে পড়ছে। বেকার হয়েছে হাজার হাজার শ্রমিক। তাঁত মালিকদের ঘরে অবিক্রিত পড়ে আছে কোটি টাকার শাড়ি।

জেলা আওয়ামী তাঁতী লীগের সভাপতি আক্কাস তালুকদার বলেন, টাঙ্গাইলের তাঁতশাড়ী আমাদের ঐতিহ্য। করোনাভাইরাসের কারণে জেলার এক লাখের অধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। এতে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। সরকারের সহযোগিতা পাওয়ার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও তাঁতবোর্ডে আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার তাঁত মালিক মমিনুর রহমান বলেন, আমার মোট ৬৩টি তাঁত রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকরা সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করে। করোনার কারণে এখন সব তাঁত বন্ধ হয়ে গেছে। 

প্রায় ৭০ লাখ টাকার শাড়ি কাপড় আটকে আছে জানিয়ে তিনি বলেন, ভরা মৌসুমে তাঁত বন্ধ হয়ে যাওয়ায় আমাদের যে ক্ষতি হল আগামী বছরগুলোতে তার জের টানতে হবে। এ ছাড়াও দেনা শোধ করার কোনো ব্যবস্থাও নেই আমাদের। নেই সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদণা। তাঁত মালিক ও সাধারণ শ্রমিকদের বাঁচাতে সরকারের এগিয়ে আসা ছাড়া আর কোনো উপায় দেখছি না।

এ ব্যাপারে তাঁত বোর্ড টাঙ্গাইল বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার রবিউল ইসলাম জানান, করোনার প্রভাবে টাঙ্গাইলের তাঁত শিল্পে প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। ইতিমধ্যে তাঁত বোর্ডের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় তিন হাজার দুস্থ তাঁতিদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। 

''এ মন সময়ে তাঁত মালিকদের জন্য আলাদা কোনো সরকারি প্রণোদণা না থাকলেও তাঁত মালিকদের সুবিধার্থে পাঁচ শতাংশ সার্ভিস চার্জে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। নূন্যতম ৩০ হাজার টাকা থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ কার্যক্রম চালু আছে তাঁতীদের জন্য।'' যোগ করেন তিনি।

এদিকে, সর্বস্তরের তাঁত মালিক ও তাঁতিরা তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে তৃণমুল পর্যায়ের তাঁতীদের সঙ্গে কথা বলে সব সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ এর সভাপতি খান আহমেদ শুভ জানান, টাঙ্গাইলের তাঁতের শাড়ি কুটির শিল্প। করোনাভাইরাসের কারণে টাঙ্গাইলের তাঁত মালিক ও শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। তাই সরকারের সহযোগিতা তাদের খুবই প্রয়োজন।
 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / টাঙ্গাইল / তাঁত শ্রমিক / কর্মহীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • টাঙ্গাইলে ব্রিজে রডের বদলে বাঁশ: উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ
  • টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: মামলার পর গ্রেপ্তার সাব-ঠিকাদার
  • টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ঈদে বাড়ি ফেরার পথে রড-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, এই দায় কার?

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net