Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
পদত্যাগের চাপে ফিফা-প্রধান ইনফান্তিনো, পাশে দাঁড়াল আর্জেন্টিনা ও মেক্সিকো; সমর্থন জানিয়ে চিঠি দিল এএফএ

খেলা

রয়টার্স
07 August, 2026, 02:00 pm
Last modified: 07 August, 2026, 02:02 pm

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত

পদত্যাগের চাপে ফিফা-প্রধান ইনফান্তিনো, পাশে দাঁড়াল আর্জেন্টিনা ও মেক্সিকো; সমর্থন জানিয়ে চিঠি দিল এএফএ

রয়টার্স
07 August, 2026, 02:00 pm
Last modified: 07 August, 2026, 02:02 pm

ছবি: রয়টার্স

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ফিফা-প্রধান। তবে এরপরও তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে অনেক সদস্য। এই পরিস্থিতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল অ্যাসোসিয়েশন।

মেক্সিকান ফুটবল ফেডারেশনের (এফএমএফ) এই সমর্থন বেশ কৌতূহলোদ্দীপক। সদ্যসমাপ্ত বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি তাদের আঞ্চলিক কনফেডারেশনের বিরুদ্ধে গিয়ে ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার এই অবস্থান নিল। ফিফায় বেসরকারি বিনিয়োগের প্রস্তাবের পর ইনফান্তিানোর সভাপতিত্ব নিয়ে 'ব্যাপক পর্যালোচনার' আহ্বান জানিয়েছিল দাবি জানিয়েছিল উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ।

বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানায় কনফেডারেশন অভ আফ্রিকান ফুটবলও (ক্যাফ)।

তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, তারা বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছে। উয়েফা ও কনকাকাফের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এশিয়ার কনফেডারেশনগুলো।

তবে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ফিফার ২১১ সদস্য দেশের ভোটাভুটি ছাড়া ইনফান্তিনোকে অপসারণের যেকোনো চেষ্টা তারা প্রত্যাখ্যান করছে।

মেক্সিকোর ফেডারেশনও একই মনোভাব প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, 'এফএমএফ প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে আয়োজিত এমন কোনো প্রক্রিয়াকে স্বীকৃতি বা অনুমোদন দেবে না। এফএমএফ প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মাধ্যমে ফুটবলের বিকাশ অব্যাহত রাখতে সভাপতি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।'

চলতি সপ্তাহে মরক্কোর রাবাতে এক বৈঠকের পর ফিফা বলেছে, বিশ্বকাপের বাণিজ্যিক ভবিষ্যতের একাংশ বিক্রি-সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে যেসব ভুল হয়েছে, তার জন্য তারা সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে। সেইসঙ্গে যে প্রক্রিয়ার কারণে এ বিতর্ক তৈরি হয়েছিল, তা পর্যালোচনা করার অঙ্গীকার করেছে সংস্থাটি।

ফিফার ভুল স্বীকার করেছে এএফএ

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটিকে কেন্দ্র করে সৃষ্ট এই অচলাবস্থা আগামী বছরের মার্চে মরক্কোতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদে ইনফান্তিনোর পুনঃনির্বাচিত হওয়াকে অনিশ্চয়তায় ফেলেছে। তবে ওই নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী এখনো উঠে আসেননি। 

ইনফান্তিনোকে দেওয়া এক চিঠিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ গত ১০ বছরে ফিফার কাজের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করে বলেছে, সংস্থাটি স্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ শাসন কাঠামোর ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ ও প্রাতিষ্ঠানিক শক্তির ওপর জোর দিয়েছে।

এএফএ স্বীকার করেছে, বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রস্তাবটি অনিশ্চয়তা তৈরির পাশাপাশি এতে কিছু ভুলও হয়েছিল। তবু সংস্থাটি মনে করে, আগামী বছরের কংগ্রেসের আগে সামনে এগোনোর সঠিক উপায় ফিফার নেতার অধীনেই কাজ চালিয়ে যাওয়া।

এর আগে আলোচনার পথ না বেছে বারবার একতরফা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় কনমেবলের বিবৃতিতে। পাশাপাশি তারা এক দশকেরও বেশি সময় আগে ফিফা স্বচ্ছতা বাড়াতে যেসব প্রাতিষ্ঠানিক সংস্কার এনেছিল, সেগুলোর গুরুত্বের ওপর জোর দেয়।

ইংল্যান্ড ও আলবেনিয়ার পথ অনুসরণ করে যেসব দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে, ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন তাদের মধ্যে অন্যতম।

ক্রোয়েশিয়ার ফেডারেশন বলেছে, 'ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি এবং আমাদের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী পর্যালোচনার ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বৃহস্পতিবার খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো বলেছে, ইনফান্তিনোর প্রস্তাবটি কেবল নীতিনির্ধারণী ব্যর্থতাই নয়, এটি সভাপতি পদের ক্ষমতার 'চরম অপব্যবহারও'।

তবে ফিফা দাবি করেছে, বাণিজ্যিক স্বত্ব-সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে গৃহীত সমস্ত পদক্ষেপ সংস্থাটির নিয়মাবলি মেনেই নেওয়া হয়েছিল। এই ভুলগুলো মূলত প্রক্রিয়া ও যোগাযোগ-সংক্রান্ত ছিল, নীতিনির্ধারণী বা পরিচালনা বিধির লঙ্ঘন ছিল না।

Related Topics

টপ নিউজ

ফিফা / ফুটবল / জিয়ান্নি ইনফান্তিনো / আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net