Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
‘জাভেদ ওমরের খবরের ভিত্তি নেই’

খেলা

শান্ত মাহমুদ
21 April, 2020, 02:35 pm
Last modified: 26 April, 2025, 04:38 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

‘জাভেদ ওমরের খবরের ভিত্তি নেই’

গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জাভেদ ওমরকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার নির্দেশনা দিয়েছে আইসিসি। সোমবার রাত থেকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গরম খবর এটা। যদিও এমন কোনো বিষয়ে জানেই না বিসিবি।
শান্ত মাহমুদ
21 April, 2020, 02:35 pm
Last modified: 26 April, 2025, 04:38 pm

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের তথ্য পাচার করেছেন জাভেদ ওমর বেলিম- এমন অভিযোগ এনে বিসিবিকে নির্দেশনা দিয়েছে আইসিসি। নির্দেশনায় বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার অনুরোধ করেছে আইসিসি। সোমবার রাত থেকে বাংলাদেশে ক্রিকেটের সবচেয়ে গরম খবর এটা। যদিও এমন কোনো বিষয়ে জানেই না বিসিবি।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির কাছে আইসিসি থেকে এমন কোনো খবর আসেনি। জাভেদ ওমরের বিষয়েও দেওয়া হয়নি কোনো নির্দেশনা। এ বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

এ দুজনেরই ভাষ্য, এমন কোনো খবরের সত্যতা নেই। এটা পুরোপুরি ভিত্তিহীন। জাভেদ ওমরের ব্যাপারে এমন কোনো নির্দেশনা এলে স্বাভাবিক নিয়মে ব্যাপারটি সবার আগে বিসিবির প্রধান নির্বাহীর জানার কথা। কিন্তু এ বিষয়ে তার কাছে কোনো নির্দেশনা আসেনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'জাভেদ ওমরকে নিয়ে যে ধরনের খবর প্রকাশিত হয়েছে, এ ব্যাপারে আমরা কিছুই জানি না। এ ব্যাপারে আইসিসি থেকে আমাদের কাছে কোনো ধরনের নির্দেশনা আসেনি। এমন খবরের কোনো ভিত্তি নেই। এমন কিছু হলে বিসিবি জানত। কারণ বিসিবির মাধ্যমেই এ জাতীয় কাজ হয়ে থাকে।'

মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও একই তথ্য দিলেন। তিনিও জানালেন খবরটির কোনো ভিত্তি নেই। তিনি বলেন, 'আইসিসি থেকে এমন কোনো নির্দেশনা বিসিবিতে আসেনি। এটার কোনো ভিত্তি নেই। বিসিবির অনেকের সাথেই আমার কথা হয়েছে, এ ব্যাপারে কেউ কিছু জানে না। কীভাবে এটা হলো, কারা বললো, এ ব্যাপারে কিউ কিছু জানে না। মোট কথা এটার কোনো ভিত্তি নেই।'

নিজের বিরুদ্ধে এমন খবর দেখে স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের হয়ে ৪০ টেস্ট ও ৫৯টি ওয়ানডে খেলা জাভেদ ওমর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা জাভেদ ওমর এমন খবরে রীতিমতো মুষড়ে পড়েছেন। 

লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে আসা জাভেদ ওমর এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, বিসিবি থেকে বিষয়টি পরিস্কার করা হয়েছে, এখানে আর কথা বলার কিছু নেই। তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা বিষয়টি পরিস্কার করে দিয়েছে। এখানে আর পরিস্কারের কিছু নেই। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।'

সোমবার রাতে জাভেদ ওমরকে নিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। যেখানে বলা হয়, আইসিসির অভিযোগ; বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ নারী দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে সরবরাহ করেছেন। এটা নিশ্চিত হতে পেরে তাকে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে আইসিসি। 

খবরে বলা হয়, আইসিসির নির্দেশনা মেনে জাভেদ ওমরকে ক্রিকেট থেকে দূরে রাখার ব্যাপারেও বিসিবি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেটাও নির্দিষ্ট কোনো সময়ের জন্য। খবরে বলা হয়, আর কখনই বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে পারবেন না সাবেক এই ক্রিকেটার। কিন্তু রাত পোহাতেই জানা গেল অন্য খবর। বিসিবি জানিয়ে দিল, এমন খবরের কোনো ভিত্তি নেই।

Related Topics

টপ নিউজ

জাভেদ ওমর / সাবেক ক্রিকেটার / নিষিদ্ধ / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net