Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
জমির দলিলমূল্য ও বাজারমূল্যের ব্যবধান কমাতে উদ্যোগ সরকারের

বাংলাদেশ

আবুল কাশেম
14 May, 2025, 09:10 am
Last modified: 14 May, 2025, 09:19 am

Related News

  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়; প্রয়োজন সুনির্দিষ্ট কর্মসূচি: দেবপ্রিয়
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস
  • ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

জমির দলিলমূল্য ও বাজারমূল্যের ব্যবধান কমাতে উদ্যোগ সরকারের

বাংলাদেশে জমি ও ফ্ল্যাটের প্রকৃত ক্রয়মূল্য ও দলিলমূল্যের ব্যবধান একটি 'ওপেন সিক্রেট'। কালো টাকা বিনিয়োগ গোপন রাখা এবং কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ক্রেতা ও বিক্রেতারা প্রকৃত মূল্যের তুলনায় দলিলে অনেক কম মূল্য দেখান, যা সাধারণত নির্ধারিত মৌজা মূল্যের ভিত্তিতে নির্ধারিত হয়।
আবুল কাশেম
14 May, 2025, 09:10 am
Last modified: 14 May, 2025, 09:19 am
ইনফোগ্রাফ: টিবিএস

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জমি ও ফ্ল্যাটসহ স্থাবর সম্পত্তির প্রকৃত বিক্রয়মূল্য ও দলিল মূল্যের ব্যবধান দূর করতে খসড়া নীতিমালা প্রণয়ন করেছে রাজস্ব বাস্তবায়ন বিভাগ (সাবেক জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর)। 

বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সভায় খসড়া নীতিমালাটি অনুমোদন পেতে পারে।

আগামী ২ জুন প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। বাজেটে জমি ও ফ্ল্যাটের প্রকৃত মূল্য ও দলিল মূল্য যৌক্তিকীকরণের বিষয়ে ঘোষণা থাকতে পারে বলে জানা গেছে। 

আইন অনুযায়ী জমি ও ফ্ল্যাটের বিক্রয় মূল্যের ওপর নির্ধারিত কর পরিশোধ করার কথা বিক্রেতার। কিন্তু বাংলাদেশে এটি ক্রেতাকে পরিশোধ করতে হচ্ছে—সম্প্রতি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছিলেন রাজস্ব বাস্তবায়ন বিভাগের সচিব আবদুর রহমান খান। 

এবিষয়ে সচিব আবদুর রহমান খান টিবিএসকে বলেন, 'আমরা একটি কনসেপ্ট পেপার তৈরি করেছি। এতে দলিলমূল্য ও প্রকৃত মূল্যের ব্যবধান দূর করার জন্য বেশ কিছু কৌশল উল্লেখ করা হয়েছে। বুধবার অর্থ উপদেষ্টার নেতৃত্বে আয়োজিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।'

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যদি বাজারমূল্যের সঙ্গে মৌজা মূল্য হালনাগাদ করতে সক্ষম হয়, তাহলে সরকার আগামী বাজেটে জমি ও ফ্ল্যাটের করহার কমিয়ে দেবে।

বাংলাদেশে জমি ও ফ্ল্যাটের প্রকৃত ক্রয়মূল্য ও দলিলমূল্যের ব্যবধান একটি 'ওপেন সিক্রেট'। কালো টাকা বিনিয়োগ গোপন রাখা এবং কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ক্রেতা ও বিক্রেতারা প্রকৃত মূল্যের তুলনায় দলিলে অনেক কম মূল্য দেখান, যা সাধারণত নির্ধারিত মৌজা মূল্যের ভিত্তিতে নির্ধারিত হয়।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সময়ও মৌজা মূল্য ও দলিল মূল্যের ব্যবধান কমানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ওই সময় মুহিত বলেছিলেন, বিক্রয়মূল্যের তুলনায় দলিল মূল্য কম হওয়ায় সরকার শুধু রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে তা নয়, দলিলে বিক্রয়মূল্য কম দেখানোর কারণে বিক্রেতার বিপুল পরিমাণ অর্থ অপ্রদর্শিত বা অবৈধ আয়ে রূপান্তর হচ্ছে। 

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এনিয়ে টিবিএসকে বলেন, মৌজা মূল্য নিয়মিত হালনাগাদ করা হয় না। আবার একই মৌজায় বিভিন্ন রকম জমি থাকে, যার মূল্যে ব্যবধান অনেক।

রাজধানীর গুলশান মৌজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গুলশান এভিনিউ'র জমি বা ফ্ল্যাটের দাম মাদানী এভিনিউ'র জমি ও ফ্ল্যাটের দামের তুলনায় কয়েকগুণ বেশি। ফলে গুলশান এভিনিউতে ফ্ল্যাটের দলিল করার সময় একই মৌজায় অবস্থিত মাদানী এভিনিউ এর মৌজা মূল্য মেনে কমদাম দেখানো হয়।

তিনি জানান, এই অসঙ্গতি দূর করতে রাজস্ব বাস্তবায়ন বিভাগ একটি খসড়া নীতিমালা তৈরি করেছে, যা আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও রাজউকের শীর্ষ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হবে। খসড়া নীতিমালায় জমির মৌজা মূল্য নিয়মিত হালনাগাদ, মৌজার আকার ছোট করা এবং জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনে করহার যৌক্তিকীকরণের প্রস্তাব রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারমূল্যের সঙ্গে মৌজামূল্য নিয়মিত সমন্বয় করা এবং মৌজার আকার ছোট করাসহ জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে করহার কমানোসহ বিভিন্ন কৌশল খসড়া পলিসিতে থাকতে পারে। আগামী অর্থবছরের বাজেটে বিষয়টি অন্তর্ভূক্ত করতে দ্রুতই খসড়াটি চূড়ান্ত করা হবে। 

Related Topics

টপ নিউজ

জমি / দলিল / দলিলমূল্য / খসড়া নীতিমালা / নীতিমালা / বাজারমূল্য / জমি রেজিস্ট্রি প্রক্রিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়; প্রয়োজন সুনির্দিষ্ট কর্মসূচি: দেবপ্রিয়
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস
  • ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net