Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
নিলামে তোলা হচ্ছে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট

খেলা

শান্ত মাহমুদ
19 April, 2020, 12:05 pm
Last modified: 26 April, 2025, 04:35 pm

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

নিলামে তোলা হচ্ছে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট

দুস্থ মানুষদের সাহায্যে প্রিয় ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মুশফিকুর রহিম। কেবল মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার তাদের ক্রিকেট সামগ্রী নিলামে তোলার চিন্তা-ভাবনা করছেন।
শান্ত মাহমুদ
19 April, 2020, 12:05 pm
Last modified: 26 April, 2025, 04:35 pm

করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। এমন অবস্থায় করোনার বিস্তাররোধে বিশ্বের প্রায় সব দেশেই চলছে লকডাউন। বাংলাদেশেও একই চিত্র। কিন্তু লকডাউনে তৈরি হচ্ছে স্থবিরতা, আর তাতে কর্মহীন হয়ে পড়ছেন অনেক মানুষ। এসব মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই। 

বাংলাদেশের অনেক ক্রিকেটারই নিজ নিজ জায়গা থেকে দুস্থ-অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। সাহায্যের ক্ষেত্রটা বড় করতে দুদিন আগে বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শ দেন সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডার জানান, দুস্থ মানুষদের সাহায্যে ক্রিকেটাররা তাদের ব্যাট, জার্সি, ক্রিকেট সামগ্রী নিলামে তুলতে পারে।

এর একদিন পরই নিজের ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তার সবচেয়ে প্রিয় ব্যাটটা নিলামে তোলার কথা ভাবছেন। যে ব্যাটটি দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক, দুস্থ মানুষদের সাহায্যে সেই ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন তিনি। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ দুস্থ-অসহায় মানুষদের সাহায্যে খরচ করা হবে।

বাংলাদেশে নিলামের কোনো প্ল্যাটফর্ম না থাকায় বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মুশফিকের বিভিন্ন বিষয় তদারকি করা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো। নিবকোর একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, কীভাবে নিলামে তুললে প্রক্রিয়াটা ভালো হবে, সেটা নিয়ে কাজ করছেন তারা। ব্যাটটির ভিত্তিমূল্য রাখারও চিন্তা-ভাবনা করছেন তারা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ লেখা হয়েছে যে ব্যাট দিয়ে, এমন একটি ব্যাটের প্রত্যাশিত মূল্য নিশ্চিত করতেই ভিত্তিমূল্য রাখার চিন্তা করছে কোম্পানিটি। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার তাদের ক্রিকেট সামগ্রী নিলামে তোলার চিন্তা-ভাবনা করছেন।

কোম্পানিটির একজন কর্মকর্তা বলেন, 'মুশফিকের ব্যাট নিলামে ওঠার সম্ভাবনা খুব বেশি। আমরা সেই চেষ্টা করছি। তবে এটা এখনও প্রাথমিক পর্যায়ে। শুধু মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার আছেন এখানে। তাদের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত। ই-কমার্স যারা করে, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এটা করতে চাচ্ছি।'

ওই কর্মকর্তা আরও বলেন, 'ভালো একটা সুযোগ পেলেই এই কার্যক্রম শুরু করব। মুশফিকের ব্যাটটির মূল্য প্রত্যাশিত না হলে ব্যাটটির গাম্ভীর্য থাকে না। এ কারণেই আমরা ভাবছি উন্মক্ত মূল্য রাখব নাকি ভিত্তিমূল্য রাখব। এটা নিয়ে আমরা কাজ করছি। তবে আমরা যে এটা করতে যাচ্ছি, সেটা মোটামুটি চূড়ান্ত।' 

এই ব্যাটটি দিয়ে ক্যারিয়ারের এবং বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলে আউট হন বাংলাদেশ ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করা ডানহাতি এই ব্যাটসম্যান। করোনাভাইরাস মোকবিলায় শুরু থেকেই কাজ করে আসছেন মুশফিক। সর্বশেষ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন দিয়েছেন ‍তিনি।

করোনা মোকাবিলায় এরআগে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলেন ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের জার্সিটি ৬৫ হাজার পাউন্ডে (৬৮ লাখ ৭ হাজার টাকা) বিক্রি হয়।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / ক্রিকেটার / ব্যাট / নিলাম / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net