Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ওই ম্যাচটার কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এখানে: রফিক

খেলা

শান্ত মাহমুদ
08 April, 2020, 07:25 pm
Last modified: 26 April, 2025, 04:32 pm

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

ওই ম্যাচটার কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এখানে: রফিক

কুয়ালালামপুরে সেই চার উইকেট নেওয়ার কথা মনে আছে? এমন প্রশ্নে পুরো ম্যাচটিই যেন স্মৃতির ক্যানভাসে এঁকে ফেললেন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
শান্ত মাহমুদ
08 April, 2020, 07:25 pm
Last modified: 26 April, 2025, 04:32 pm

সমীকরণটা খুব সহজ ছিল। জিতলে ফাইনাল, মানে বিশ্বকাপে খেলার টিকেট জয়। কিন্তু হারলেই বিদায়, তাতে আরও একবার স্বপ্নভঙ্গ। প্রতিপক্ষ স্কটল্যান্ড তখন বেশ দাপুটে। আর বাংলাদেশ পুরোপুরি 'মিনোজ'। প্রতিপক্ষের চোখে চোখ রেখে তখনও লড়াই করা শেখেননি আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিকরা। 

তবু সেদিন বাংলাদেশের পক্ষেই রায় দিয়েছিলেন ক্রিকেট ঈশ্বর। ২৩ বছর আগে আজকের এই দিনেই (৮ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্কটল্যান্ডকে হারিয়ে আইসিসি ট্রফির ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের চেহারা বদলানোর স্বপ্নের যাত্রায় দ্বিতীয় সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছিলেন পাইলট-রফিকরা।

কুলয়ালালামপুরের আকাশ আগে থেকেই চোখ রাঙাচ্ছিল। আগের রাতে ভারী বর্ষণের কারণে খেলাও দেরিতে শুরু হয়। রিজার্ভ ডে থাকলেও ম্যাচ বাতিল হয়ে যাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। যদিও সব শঙ্কা উড়িয়ে ২টা ৪৩ মিনিটে মাঠে গড়ায় খেলা। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ম্যাচসেরা খালেদ মাসুদ পাইলটের ৭০, আমিনুল ইসলাম বুলবুলের ৫৭ ও মিনহাজুল আবেদীন নান্নুর অপরাজিত ৩৯ রানে ৭ উইকেটে ২৪৩ রান তোলে বাংলাদেশ। এরপর বল হাতে বাংলাদেশর দুই স্পিনার এনামুল হক মনি ও মোহাম্মদ রফিকের স্পিন ভেল্কি।

এনামুল হক মনি ৩ উইকেট নিয়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইন আপের কোমড় ভেঙে দেন। বাকি কাজটুকু সারেন মোহাম্মদ রফিক। ২৫ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বপ্নের ফাইনালে তুলে দেন দেশের হয়ে ৩৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা মোহাম্মদ রফিক। 

২৩ বছর পরও সেই ম্যাচটি রফিকের চোখে ঝকঝকে-রঙিন। সেই চার উইকেট নেওয়ার কথা মনে আছে? এমন প্রশ্নে পুরো ম্যাচটিই যেন স্মৃতির ক্যানভাসে এঁকে ফেললেন বাংলাদেশের সাবেক এই স্পিনার। জানালেন, ওই ম্যাচটির কারণেই তো বাংলাদেশের ক্রিকেট আজ এখানে।

১৯৯৭ আইসিসি ট্রফির সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডের সঙ্গে অনেক কথাই বললেন রফিক। বললেন, 'সত্যি বলতে অনেক বছরই তো হয়ে গেল। কিন্তু যত সময়ই যাক, এসব ম্যাচ তো স্মরণীয়। ওই ম্যাচটার কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এখানে এসেছে। এটা শুধু আমাদের নয়, আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষেরই স্মরণ রাখা উচিত।'

ওই ম্যাচটাকেই বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্ট বলে মনে করেন রফিক। সাবেক বাঁহাতি এই স্পিনার বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্ট ছিল ওই ম্যাচটিই। কারণ ওই ম্যাচটা হারলে আমরা চার নম্বর হতাম। চার নম্বর হলে তো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতাম না। ওই ম্যাচটা জিতেছি বলেই আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করি।'

'চ্যাম্পিয়ন না হলে হয়তো আমরা একটা বিশ্বকাপ খেলতে পারতাম। আমাদের ভাগ্য ঘুরে গেছে কেনিয়ার বিপক্ষে ম্যাচে। কেনিয়া যে রান করেছিল, সত্যি বলতে ওই রান করাটা খুব কঠিন ছিল। বৃষ্টিতে অনেকটাই সুবিধা হয়েছিল আমাদের। বৃষ্টি না হলে আমরা এই পর্যায়ে নাও থাকতে পারতাম। আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে আজ বাংলাদেশ ক্রিকেটের মোড় ঘুরে গেছে।' যোগ করেন রফিক।   

সেমিফাইনাল জিতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ফাইনালের আগে আত্মবিশ্বাসও বেড়ে যায় বহুগুনে। কিন্তু তখনকার শক্তিশালী কেনিয়ার বিপক্ষে ফাইনাল জিতবেন, এমন আশা ছিল না রফিক, দুর্জয়, সুজনদের। 

রফিকের ভাষায়, 'ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাব, সেটা চিন্তা করিনি। কারণ কেনিয়া তখন অনেক বড় দল। বাংলাদেশ এখন বড় দল হতে পারে, বড় বড় দলতে হারাতে পারে, কিন্তু সে সময় কেনিয়া আমাদের চেয়ে অনেক বড় দল ছিল। কেনিয়াকে আমরা সব সময়ই ভয় পেতাম। কেনিয়ার বিপক্ষে আমরা সব সময়ই হারতাম। তবে ফাইনালে যেহেতু উঠেছিলাম, লক্ষ্য ছিল ভালো খেলা। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এই বিশ্বাসটা ছিল।'

সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে ২৪৩ রান করেও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। তখনকার স্কটল্যান্ড যে বাংলাদেশের কাছে সমীহের প্রতিপক্ষ। রফিক বলেন, 'না জেতা পর্যন্ত ক্রিকেটে কিছুই বলা যায় না। ওরা কিন্তু অনেক ভালো দল ছিল। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, কানাডা তখনকার নামিদামি দল ছিল। যে কারণে জিতবই, এভাবে ভাবার সুযোগ ছিল না।'

বাংলাদেশকে তখন কেউ পাত্তাই দিত না জানিয়ে রফিক আরও বলেন, 'আমরা নতুন একটা দল ছিলাম, বাংলাদেশকে কেউ তখন পাত্তাও দিত না। আজ যে যত যাই বলুক, সেসব মিথ্যা। তখন বাংলাদেশকে কেউ পাত্তাই দিত না। সবাই জানত বাংলাদেশের সঙ্গে খেলা দিলে আমরা জিতব। কিন্তু যখন দেখল আমরা উন্নতি করছি বা ম্যাচ জিতছি, তখন আমাদেরকে অন্যভাবে দেখা শুরু হয়। ওই ম্যাচে স্কটল্যান্ডই ফেবারিট ছিল।'

সেই চার উইকেট নেওয়ার স্মৃতি এখনও তৃপ্তি দেয়? এমন প্রশ্নে রফিক দলগত পারফরম্যান্সের বিষয়টি তুললেন। বলতে লাগলেন, 'তখনকার আর এখানকার ক্রিকেট এক নয়। জেতার যে স্পৃহা বা ভালো করার যে ব্যাপার, সেটা অনেক বেশি ছিল তখন। ভালো খেলার স্পৃহাটা ওখান থেকেই জন্ম নেয়। বাংলাদেশ যে উন্নতি করছে, আইসিসি ট্রফিতেই বিশ্ববাসী দেখতে পায়। আমি চার উইকেট নিয়েছিলাম বলে আলাদা করে বলব তেমন নয়, আমি চার উইকেট নিয়েছিলাম বলে জিতেছিলাম, তেমনও নয়। আমি মনে করি, দলগত পারফরম্যান্সেই সেদিন বাংলাদেশ জিতেছিল।' 

১৯৯৭ আইসিসি ট্রফি, দ্বিতীয় সেমিফাইনাল

বাংলাদেশ-স্কটল্যান্ড

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৩/৭ (পাইলট ৭০, বুলবুল ৫৭, নান্নু ৩৯*; জন ব্লেইন ২/৪৯, ইয়ান বেভেন ২/২৯)।
স্কটল্যান্ড: ৪৪.৫ ওভারে ১৭১/১০ (ইয়ান ফিলিপ ৩৭, গ্রেইগ উইলিয়ামসন ৩৯*; এনামুল হক মনি ৩/৩১, রফিক ৪/২৫)।
ফল: বাংলাদেশ ৭২ রানে জয়ী। 
ম্যাচসেরা: খালেদ মাসুদ পাইলট। 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ রফিক / আইসিসি ট্রফি ১৯৯৭ / ক্রিকেট / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net