Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
করোনায় বিশাল ক্ষতির মুখে বিসিবি

খেলা

শান্ত মাহমুদ
06 April, 2020, 02:15 pm
Last modified: 26 April, 2025, 04:31 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

করোনায় বিশাল ক্ষতির মুখে বিসিবি

করোনাভাইরাসে সৃষ্ট অচলাবস্থার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় বড় অঙ্কের ক্ষতির সম্মুখীনই হতে হবে বিসিবিকে।
শান্ত মাহমুদ
06 April, 2020, 02:15 pm
Last modified: 26 April, 2025, 04:31 pm

বিশ্বের সবখানে এখন করোনাভাইরাস আতঙ্ক। একটি করে দিন যাচ্ছে আর বাড়ছে ভয়াবহতা। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপে অসহায় হয়ে পড়েছে বিশ্ববাসী। হুহু করে করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সঙ্কটময় এই অবস্থায় স্থবিরতা নেমে এসেছে সবখানে। 

সব জায়গার মতো খেলার মাঠেও এখন শুনশান নিরবতা। বিশ্বের সব খেলাই স্থগিত হয়ে গেছে। বাংলাদেশের সব খেলাধুলা বেশ আগেই স্থগিত ঘোষণা করেছে সরকার। সব খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের ফেডারেশন, ক্লাব, খেলোয়াড়রা। 

আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় বেশ বড় অঙ্কের ক্ষতির সম্মুখীনই হতে হবে বিসিবিকে। করোনার প্রভাবে প্রাথমিকভাবে প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। 

এই ক্ষতি পুষিয়ে নিতে করণীয় নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে বিসিবি। প্রতি বছরের বাজেটের ৩০ শতাংশের সমান ৪০ কোটি টাকার ক্ষতি পুষিয়ে নিতে এসিসি ও আইসিসি ইভেন্ট এবং বিপিএলকে লক্ষ্য হিসেবে স্থির করছে বিসিবি। 

এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিপিএল দিয়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক। 

যদিও বিসিবি এই পরিমাণের ক্ষতি নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। কারণ করোনায় সৃষ্ট এই অবস্থার মাঝেও তারা নির্ভার। অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড ক্রিকেটার, স্টাফদের বেতন কমানোর কথা ভাবলেও বিসিবি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। 

বর্তমানে আয় না থাকলেও কেন্দ্রীয় ও প্রথম শ্রেণির চুক্তির বাইরে থাকা ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। এমন অবস্থা থাকলেও আগামী কয়েক বছর দেশের ক্রিকেট চালিয়ে নেওয়ার সামর্থ্য আছে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।   

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর স্থগিত হয়ে গেছে। আয়ারল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ভাগ্যও ঝুলে গেছে। এই সিরিজগুলো না হলে মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন হবে বিসিবি। তবে সবচেয়ে বড় ক্ষতি হবে যদি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। 

প্রতি বছর আইসিসি থেকে ১১ থেকে ১৩ মিলিয়ন ডলার অনুদান পায় বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। এই দুই টুর্নামেন্ট না হলে অনুদান পাবে না বিসিবি। এতে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে না বিসিবির সামনে। 

এ বিষয়ে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, 'ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যদি এসিসি বা আইসিসির টুর্নামেন্ট না হয়, তাহলে বড় ক্ষতি হবে। আমাদের এক বছরের বাজেটের ২৫-৩০ শতাংশ ক্ষতি হতে পারে, এটা ৪০ কোটি টাকার মতো।'

প্রতি বছরের জন্য বিসিবির বাজেট করা থাকে। বিসিবির প্রতি বছরের বাজেট ১৬০ কোটি টাকার মতো। বাজেটের ৩০ শতাংশ ব্যয় করা হয় ক্রিকেট ডেভেলপমেন্টে। ক্রিকেট অপারেশন্সে ৪০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশ খরচ হয় ক্রিকেটার, কোচসহ স্টাফদের বেতনের পেছনে। 

এই বাজেটের অর্ধেকটাই আসে এসিসি ও আইসিসি থেকে। অর্থাৎ, বিসিবির ৫০ শতাংশ আয় আসে এই দুই সংস্থা থেকে। বাকি ৫০ শতাংশ আয় টিম টাইটেল স্পন্সর, বিভিন্ন সিরিজের স্পন্সর, ব্রডকাস্ট সত্ত্ব থেকে আসে। 

এই মুহূর্তে বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর নেই। ইউনিলিভারের সঙ্গে বেশ আগেই চুক্তি শেষ হয়েছে বিসিবির। বিজ্ঞপ্তি দিয়ে রাখলেও এখন পর্যন্ত মেলেনি টাইটেল স্পন্সর। আগামী ৩০ এপ্রিল গাজী টিভির সঙ্গে ব্রডকাস্টিং চুক্তিও শেষ হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে নতুন চুক্তি করাও সম্ভব হবে না। সব মিলিয়ে করোনায় তৈরি হওয়া এই সঙ্কটে বড় ধাক্কাই অপেক্ষা করছে বিসিবির জন্য।

Related Topics

টপ নিউজ

বিসিবি / বাংলাদেশের ক্রিকেট / আর্থিক ক্ষতি / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net