ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়ী হলে কতটা কমতে পারে রেমিট্যান্স?
১১ দিনে গড়ালো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। যা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর তাতে জিসিসি দেশগুলোতে ফ্লাইট বন্ধ ও নিরাপত্তাহীনতায় নতুন কর্মী পাঠানো ব্যাহত হচ্ছে। অনেক প্রবাসী কর্মী আছেন চাকরি হারানোর ঝুঁকিতে। যা রেমিট্যান্স প্রবাহ কমার শঙ্কাও তৈরি করেছে। যুদ্ধ স্থায়ী হলে দেশের শ্রমবাজারে এর প্রভাব কী হবে সেই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
