নতুন শ্রম আইন নিয়ে মালিকপক্ষের উদ্বেগ কোথায়?
কলকারখানার ন্যূনতম ২০ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে শ্রম আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের গেজেট জারি করেছে সরকার। একে শ্রমিক অধিকারে ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলছে শ্রমিকপক্ষ। তবে নতুন আইন নিয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে মালিকপক্ষ। তাদের দাবি, শিল্পের বাস্তবতা ও উৎপাদন পরিস্থিতি বিবেচনায় না নিয়ে, বিদেশি চাপে নতুন আইন করেছে সরকার। নতুন শ্রম আইনে শ্রমিকের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে? মালিকপক্ষই বা কেন অসন্তুষ্ট? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
