Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলছেন না সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
29 June, 2022, 08:55 pm
Last modified: 29 June, 2022, 08:56 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলছেন না সাকিব

জালাল ইউনুস জানিয়েছিলেন, ছুটির জন্য সাকিবকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় মনে হয়েছে, সেটার দরকার পড়ছে না। 
টিবিএস রিপোর্ট
29 June, 2022, 08:55 pm
Last modified: 29 June, 2022, 08:56 pm

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলতে চান না; শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলাকালীনই বিসিবিকে মৌখিকভাবে এটা জানিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে পরে আর তেমন আলোচনা হয়নি। সাকিবও আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন করেননি। আবেদন না করলেও ওয়ানডে সিরিজ থেকে ছুটি পেতে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এমনই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানান, আনুষ্ঠানিক আবেদন না করলেও বিসিবি পরিচালক জালাল ইউনুসকে জানানো সাকিবের মৌখিক কথাই 'আনুষ্ঠানিক আবেদন'।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গত ২২ মে জানিয়েছিলেন, মৌখিকভাবে সাকিব ছুটির কথা বলে রেখেছেন। তবে জালাল ইউনুস বলেছিলেন, ছুটির জন্য সাকিবকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। কিন্তু বিসিবির সভাপতির কথায় মনে হয়েছে, সেটার দরকার পড়ছে না। 

নাজমুল হাসান বলেন, 'সাকিবের সঙ্গে ওরকমভাবে আমার সঙ্গে কথা হয়নি। সাকিব সফরে যাওয়ার আগে যে বিষয়টি জানতাম, অন্যদের থেকে জেনেছি, ও টেস্ট খেলবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারপর আমার সঙ্গে যখন বসল, তখন বললো টেস্ট খেলবে। খেললও তো এবং ওকে অধিনায়ক করা হলো।'

'আমি এটা শুনেছি, ও জালাল ভাইকে বলেছে, ওয়ানডে সিরিজ নাও খেলতে পারে। আগেই বলে গেছে। ও এখন পর্যন্ত বোর্ডে আর এটা নিয়ে কথা বলেনি। আজ-কাল ওর সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারব। আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু বলেনি। তবে ওটা আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও মৌখিকভাবে বলেছে জালাল ভাইকে। দেখি আসলে কী অবস্থা দাঁড়ায়।' যোগ করেন তিনি।

সাকিবকে ছুটি দিলে দলে বাজে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে নাজমুল হাসান বলেন, 'আমি তা মনে করি না। যেটা র‌্যাঙ্কিংয়ের (সুপার লিগ) অংশ নয়, সেসব জায়গায় সিনিয়র ক্রিকেটাররা যদি ছুটি চায়, তাহলে ভালো। এমনিতে আমরাও নতুন ছেলেদের সুযোগ করে দেওয়ার সুযোগ পাই। এটা তো আমাদের উপর নির্ভর করে না। আগে জানতে হবে ওদের জায়গায় খেলোয়াড় আছে কিনা। সব কিছু চিন্তা করে তারপর দেখব কীভাবে দেব। আমাদের ভাবনায় আছে, ওদের তো একটু ব্রেক দরকার।'

টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, এরপর ওয়ানডে সিরিজ। আগামী ১০ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের প্রিয় ফরম্যাট। পরের দুটি ওয়ানডে ১৩ ও ১৬ ‍জুলাই অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / নাজমুল হাসান পাপন / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net