Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
ডিসেম্বরের মধ্যেই চালু হবে ৫জি ইন্টারনেট: বিটিআরসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2022, 10:55 am
Last modified: 29 June, 2022, 11:01 am

Related News

  • নেপালে বন্যার্তদের ১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ
  • নেপালে বন্যায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে

ডিসেম্বরের মধ্যেই চালু হবে ৫জি ইন্টারনেট: বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ তথ্য জানান।
টিবিএস রিপোর্ট
29 June, 2022, 10:55 am
Last modified: 29 June, 2022, 11:01 am

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের সব মোবাইল অপারেটর কোম্পানিগুলো পঞ্চম প্রজন্মের (৫জি) ইন্টারনেট প্রযুক্তি সেবা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বাংলাদেশ ব্রডব্যান্ড নীতি ২০২২ প্রণয়নে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং অনানুষ্ঠানিক খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্যাম সুন্দর সিকদার এ তথ্য জানান।

বিটিআরসি'র মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ  মিশ্র শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের জন্য ডিজিটাল কানেক্টিভিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, বর্তমানে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১২ কোটি। 

এছাড়া, সারাদেশের ৪ হাজার ৪৩১টি ইউনিয়নের প্রায় ১ লাখ ৪৭ হাজার ৯৭৫ কিলোমিটার ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৫জি সেবা চালু করে সরকার। রাষ্ট্রীয় অপারেটর টেলিটককের মাধ্যমে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, ধানমণ্ডি ৩২সহ গুরুত্বপূর্ণ ৬টি জায়গায় ৫জি ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর থেকে সারাদেশে উচ্চগতির এই ইন্টারনেট সেবা চালু করতে মাঠে নামে সরকার। অবশেষে, চলতি বছরের মধ্যেই সারাদেশে ৫জি প্রযুক্তির ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিল বিটিআরসি।

Related Topics

টপ নিউজ

৫জি / ইন্টারনেট / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • নেপালে বন্যার্তদের ১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ
  • নেপালে বন্যায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net