Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মা হতে চলেছেন আলিয়া ভাট, সুখবর জানালেন নিজেই

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 June, 2022, 12:45 pm
Last modified: 27 June, 2022, 01:03 pm

Related News

  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’
  • মায়ের গর্ভের সন্তান বিক্রির অভিযোগ: জন্মের ২ মাস পর উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা
  • জাপানি তিন শিশু নিয়ে হাইকোর্টের রায়: ২ মেয়ে মায়ের কাছে, বাবার কাছে থাকবে ১ মেয়ে 

মা হতে চলেছেন আলিয়া ভাট, সুখবর জানালেন নিজেই

সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে বিছানায় শুয়ে এবং গর্ভের পরীক্ষা করাচ্ছেন।
হিন্দুস্তান টাইমস
27 June, 2022, 12:45 pm
Last modified: 27 June, 2022, 01:03 pm
ছবি: সংগৃহীত

মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়েছে সব জায়গায়, এবং এর মধ্যে কোনো গুজব নেই। কারণ অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন এই কথা।

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের বিয়ে নিয়ে উন্মাদনার না কাটতেই যেন নতুনভাবে ভক্তদের চমকে দিলেন আলিয়া।

কী লিখেছেন আলিয়া? সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে বিছানায় শুয়ে এবং গর্ভের পরীক্ষা করাচ্ছেন। হাসি হাসি মুখ করে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় আলিয়াকে।

পোস্টের ক্যাপশনে আলিয়া লিখেছেন, Our baby ….. coming soon'। এর সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহীর একটি ছবিও দিয়েছেন তিনি। ছবিতে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে, আলিয়ার পাশে ক্যাপ মাথায় দিয়ে বসে থাকা ব্যক্তিটি আসলে রণবীর কাপুর।

View this post on Instagram

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

তবে আলিয়া এই ছবি দুটি পোস্ট করতে না করতেই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়েছে। সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, 'Congratulations honey!! Yaaaay! Can't wait'। পাশাপাশি আলিয়ার মা সোনি রাজদান, করণ জোহর, রণবীরের বোন ঋদ্ধিমা কাপুরের মতো পরিবারের সদস্যরাও অভিনন্দন জানিয়েছেন আলিয়াকে।

চলতি বছরের এপ্রিলের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি এবছর বলিউডের সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি ছিল। করোনার কারণে বারবার পিছিয়ে গিয়েছিল এই বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা সেরেই ফেলেন তারা।

সামনেই রণবীর এবং আলিয়ার নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাচ্ছে। তা নিয়েও অনুরাগীদের মধ্যে উত্তেজনা কম নয়। সেই উত্তেজনার মাত্রাই কয়েক পর্দা বাড়িয়ে দিলেন আলিয়া। বিয়ের আড়াই মাসের মাথায়ই দিয়ে দিলেন সুখবর।

Related Topics

টপ নিউজ

রণবীর-আলিয়া / মা / গর্ভবতী / ইনস্টাগ্রাম পোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’
  • মায়ের গর্ভের সন্তান বিক্রির অভিযোগ: জন্মের ২ মাস পর উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা
  • জাপানি তিন শিশু নিয়ে হাইকোর্টের রায়: ২ মেয়ে মায়ের কাছে, বাবার কাছে থাকবে ১ মেয়ে 

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net