Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
বেলারুশকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 June, 2022, 01:15 pm
Last modified: 26 June, 2022, 01:23 pm

Related News

  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

বেলারুশকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া

সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশ লিথুয়ানিয়া ও পোল্যান্ডের ‘আক্রমনাত্মক’, ‘সংঘাতমূলক’ ও ‘বিদ্বেষমূলক’ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
টিবিএস ডেস্ক
26 June, 2022, 01:15 pm
Last modified: 26 June, 2022, 01:23 pm
ছবি: রয়টার্স

বেলারুশকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে রাশিয়া। পার্শ্ববর্তী পশ্চিমামিত্রদের হুমকি মোকাবেলায় শনিবার (২৫ জুন) মিনস্কের পাশে থাকার এ আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রতিবেশী ও পশ্চিমামিত্র লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের 'আক্রমনাত্মক', 'সংঘাতমূলক' ও 'বিদ্বেষমূলক' নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি রুশ প্রেসিডেন্টের কাছে বেলারুশের সীমান্তের কাছাকাছি মার্কিন-নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সশস্ত্র পারমাণবিক ফ্লাইটের বিরুদ্ধে একটি 'প্রতিসম পাল্টা প্রতিক্রিয়া' দেখানোর জন্য রাশিয়ার সহযোগিতা চান। 

জবাবে পুতিন বলেন, এই মুহূর্তে 'প্রতিসম প্রতিক্রিয়া' দেখানোর তেমন প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না তিনি। তবে বেলারুশের জন্য রুশনির্মিত এসইউ-২৫ জেটগুলো প্রয়োজনে রাশিয়ার কারখানায় আপগ্রেড করা যেতে পারে।

বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলোচনার একটি সারসংক্ষেপ প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সারসংক্ষেপ অনুযায়ী রুশ প্রেসিডেন্ট বলেন, "আমরা বেলারুশকে ইস্কান্দার-এম কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর করব; এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম।"

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসীমা সাধারণত ৫০০ কিমি (৩১০ মাইল) পর্যন্ত হয়ে থাকে। 

দুই প্রেসিডেন্টের মধ্যকার বৈঠকের কিছু অংশ টেলিভিশনেও প্রচার করা হয়।

রাশিয়া ও বেলারুশকে একত্র করে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, "মিনস্ককে অবশ্যই যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে, এমনকি আমাদের পিতৃভূমিকে রক্ষা করতে ভারি অস্ত্রের ব্যবহার করতে হলেও।"

এ সময় তিনি বিশেষ করে, বেলারুশের সামরিক বিমানগুলোকে পারমাণবিক সক্ষম করে তুলতে রাশিয়ার সহযোগিতা চেয়েছিলেন।  

মাস চারেক আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের জের ধরে তলানিতে গিয়ে ঠেকেছে রাশিয়া ও পশ্চিমাদের সম্পর্ক। মূলত ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষার কারণেই রাশিয়া আগ্রাসী নীতি নিয়েছে বলে অভিমত দেন বিশেষজ্ঞদের একাংশ। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মিত্র পক্ষরাও পরোক্ষভাবে কমবেশি জড়িয়ে পড়েছে চলমান সংঘাতে।

  • সূত্র: রয়টার্স
     
Related Topics

টপ নিউজ

রাশিয়া / রেলারুশ / ক্ষেপণাস্ত্র / অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net