Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন বাধ্যতামূলকে রিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2020, 03:10 pm
Last modified: 18 March, 2020, 03:19 pm

Related News

  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফেরানো হবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন বাধ্যতামূলকে রিট

একইসঙ্গে করোনার প্রভাব থেকে বাঁচতে সকল আদালতে ছুটি ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
টিবিএস রিপোর্ট
18 March, 2020, 03:10 pm
Last modified: 18 March, 2020, 03:19 pm

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সঙ্গে সঙ্গে যে কোনো ব্যক্তিকে সংশ্লিষ্ট বন্দর থেকেই সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টিন বাধ্যতামূলকভাবে রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

একইসঙ্গে করোনার প্রভাব থেকে  বাঁচতে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে ছুটি ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

এছাড়া কোয়ারেন্টিন ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

উচ্চ আদালত ও নিম্ন আদালতে পরবর্তী অবকাশকালীন ছুটি স্থানান্তর করে এখনই সেই ছুটি কার্যকর চাওয়া হয়েছে  রিট আবেদনে।

আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

বুধবার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট  দাখিল করেন।

তিনি বলেন, বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এ বিষয়ে পদক্ষেপ নিতে এর আগে ২৪ ঘণ্টা সময় দিয়ে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। নোটিশে সাড়া না দেওয়ায় রিট করেন।

তিনি বলেন, করোনার প্রভাব থেকে  বাঁচতে ইতোমধ্যে ভারতের সুপ্রিম কোর্টসহ নিন্ম আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরও অনেক দেশেই আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরছে প্রবাসীরা। তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিলেও অনেকে তা মানছে না বলে এ রিট করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

আদালত বন্ধে সিদ্ধান্ত পরামর্শ করে

করোনা প্রতিরোধে আদালত বন্ধের বিষয়ে সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে নিয়ে সিদ্ধান্ত নিতে চান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এজন্য শিগগিরই বিচারপতিদের সঙ্গে বসবেন বলে জানান তিনি।

'মুজিব বর্ষ' উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে  বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একদিকে যেমন করোনার বিষয়টি মাথায় রাখতে হবে, অন্যদিকে বিচারপ্রার্থীরাও যেন ভোগান্তিতে না পড়ে, তাও খেয়াল রাখতে হবে। এসময় হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

বিদেশ ফেরত / কোয়ারেন্টিন / রিট / হাইকোর্ট / করোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফেরানো হবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net